advertisement

৬০ ঘণ্টা অবরুদ্ধ মুম্বাই, গর্জে উঠেছিল ঘাতকের বন্দুক, বিস্ফোরণ-আগুনে যেন এক মৃত্যুপুরী

৬০ ঘণ্টা অবরুদ্ধ মুম্বাই, গর্জে উঠেছিল ঘাতকের বন্দুক, বিস্ফোরণ-আগুনে যেন এক মৃত্যুপুরী
মুম্বাইয়ের তাজ হোটেল থেকে ধোঁয়া ও আগুনের কুণ্ডলী বের হচ্ছে। ২৭ নভেম্বর ২০০৮
ফটো কার্ড প্রিন্ট

শীত তখন সবে পড়তে শুরু করেছে। আরব সাগরের তীরে ভারতের বাণিজ্য নগরী মুম্বাই সন্ধ্যা নামতেই যেন আরও প্রাণবন্ত হয়ে ওঠে। বাড়তে থাকে কোলাহল। নানা বয়সী মানুষ ঘুরতে বের হন শহরের পথে পথে। শহরের বিখ্যাত স্মৃতিসৌধ গেটওয়ে অব ইন্ডিয়ার আশপাশেও ভিড় জমায় মানুষ। সমুদ্রের পাড়ে সময় কাটাতে আসেন অনেকে।২০০৮ সালের ২৬ নভেম্বরের এমনই এক সন্ধ্যা গড়িয়ে রাত তখন ৮টা।

অন্ধকার ফুঁড়ে সমুদ্র থেকে রাবারের ডিঙ্গি নৌকা মুম্বাইয়ের দক্ষিণ উপকূলের দিকে এগিয়ে আসতে থাকে।রাত ৮টা থেকে ৯টার মধ্যে ডিঙ্গিগুলো (দুটি অথবা তিনটি) থেকে ১০ তরুণ দক্ষিণ মুম্বাইয়ের বাধওয়ার পার্ক এলাকা ও সাসুন ডকে নেমে পড়ে। সাধারণ পোশাকে থাকা ওই তারুণেরা দ্রুত ভিড়ে মিশে যান। মুম্বাইয়ের ভীষণ ব্যস্ততার মধ্যে অচেনা এই তরুণদের হাতের ভারী ব্যাগগুলোর দিকে আলাদা করে কারও নজর পড়েনি।ডক থেকে বেরিয়ে ১০ তরুণ কয়েকটি দলে ভাগ হয়ে যান।

আলোঝলমল মুম্বাইয়ের ব্যস্ত বসিন্দারা তখনো বুঝতে পারেনি আর কিছুক্ষণের মধ্যে তাঁদের ওপর ‘নরক যন্ত্রণা’ নেমে আসছে।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

মিসরে জ্বালানিবাহী ট্যাংকার উল্টে আগুন, প্রাণ গেল ৩১ জনের মিসরে জ্বালানিবাহী ট্যাংকার উল্টে আগুন, প্রাণ গেল ৩১ জনের মিসরে জ্বালানিবাহী ট্যাংকার উল্টে আগুন, প্রাণ গেল ৩১ জনের মিসরে জ্বালানিবাহী ট্যাংকার উল্টে আগুন, প্রাণ গেল ৩১ জনের বিজ্ঞানী জগদীশ বসুর রহস্যময় সেই লোহার সিন্দুক খোলা হবে ৮৯ বছর পর বিজ্ঞানী জগদীশ বসুর রহস্যময় সেই লোহার সিন্দুক খোলা হবে ৮৯ বছর পর মালয়েশিয়ায় আন্তবিশ্ববিদ্যালয় ব্যাডমিন্টন টুর্নামেন্ট, অংশ নিল ২৬ বিশ্ববিদ্যালয় মালয়েশিয়ায় আন্তবিশ্ববিদ্যালয় ব্যাডমিন্টন টুর্নামেন্ট, অংশ নিল ২৬ বিশ্ববিদ্যালয় ইউক্রেনের এক হামলাতেই রাশিয়ার পাঁচটি যুদ্ধবিমান ক্ষতিগ্রস্ত, কিয়েভের এই দাবি কতটা সত্য ইউক্রেনের এক হামলাতেই রাশিয়ার পাঁচটি যুদ্ধবিমান ক্ষতিগ্রস্ত, কিয়েভের এই দাবি কতটা সত...
advertisement

কলকাতায় খুন হওয়া সাবেক এমপি আনোয়ারুলের মেয়ে ঢাকায় আটক

কলকাতায় খুন হওয়া সাবেক এমপি আনোয়ারুলের মেয়ে ঢাকায় আটক
মুমতারিন ফেরদৌস ওরফে ডরিন

ঝিনাইদহ-৪ আসনের সাবেক সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনারের মেয়ে মুমতারিন ফেরদৌস ওরফে ডরিনকে (২৪) আটক করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি)।

আনোয়ারুল কলকাতায় খুন হন।গতকাল বুধবার রাতে ডিএমপির ডিবির ওয়ারী বিভাগের একটি দল রাজধানীর লালমাটিয়া এলাকার একটি বাসায় অভিযান চালিয়ে মুমতারিনকে আটক করে।যেভাবে খুন হন সংসদ সদস্য আনোয়ারুল আজীমআজ বৃহস্পতিবার ডিএমপির ওয়ারী বিভাগের উপকমিশনার (ডিসি) মোল্লা মোহাম্মদ শাহিন এই তথ্যের সত্যতা প্রথম আলোকে নিশ্চিত করেন। তিনি বলেন, দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রে লিপ্ত থাকার অভিযোগে মুমতারিনকে আটক করা হয়েছে।

তাঁর বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।মরদেহের খণ্ডাংশগুলো আনোয়ারুল আজীমেরই, মেয়ের সঙ্গে মিলল ডিএনএআনোয়ারুল আজীম কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের (কার্যক্রম নিষিদ্ধ) সভাপতি ছিলেন।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

মজুরি বেড়েছে, এখন ব্যবসার খরচ কমাতে সরকারি উদ্যোগ চাই 

মজুরি বেড়েছে, এখন ব্যবসার খরচ কমাতে সরকারি উদ্যোগ চাই 
ফজলে শামীম এহসান

জুলাই গণ-অভ্যুত্থান-পরবর্তী সময়ে শ্রমিকদের মধ্যে একটি বড় আকাঙ্ক্ষা তৈরি হয়েছিল, তাঁদের ভাগ্যের পরিবর্তন হবে। শ্রমিকেরা সাধারণত ভাগ্যের পরিবর্তন বলতে তাঁদের আয় বৃদ্ধিকেই বোঝেন। এবারের মজুরি বৃদ্ধি নিয়ে তাঁদের প্রত্যাশাও বেশি ছিল।আমি মনে করি, এবারের মজুরি বৃদ্ধিতে সাধারণ শ্রমিকদের আকাঙ্ক্ষা পূরণ হয়েছে। আমি নিজেও কারখানায় গিয়ে শ্রমিকদের সঙ্গে কথা বলেছি। তাঁদের মধ্যে সন্তুষ্টি দেখেছি।

বরং কেউ কেউ সন্দিহান, তাঁরা শেষ পর্যন্ত এত মজুরি পাবেন কি না। আমি তাঁদের বলেছি, সরকার আইন করলে মালিকেরা সেই মজুরি দিতে বাধ্য।এবারের মজুরি নির্ধারণ প্রক্রিয়ার সবচেয়ে ইতিবাচক দিক হচ্ছে, এখানে সরকারের কোনো হস্তক্ষেপ ছিল না। আমি দায়িত্ব নিয়ে এ কথা বলতে পারি। অতীতে মজুরি নিয়ে দর-কষাকষির একপর্যায়ে সরকারের সর্বোচ্চ পর্যায়ের হস্তক্ষেপের প্রয়োজন হতো। এবার মজুরি বোর্ড গঠন থেকে শুরু করে মজুরি নির্ধারণ পর্যন্ত তেমন কিছু ঘটেনি।

সরকার আমাদের ডেকে কোনো কিছু চাপিয়ে দেয়নি।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

একঝলক (২৬ নভেম্বর ২০২৬)

একঝলক (২৬ নভেম্বর ২০২৬)
বিলের পাশে খুঁটির ওপর শিকারের অপেক্ষায় বসে আছে একটি মেছো ইগল। নানাইয়া, শ্রীপুর, গাজীপুর, ২৬ নভেম্বর

বিলের পাশে খুঁটির ওপর শিকারের অপেক্ষায় বসে আছে একটি মেছো ইগল। নানাইয়া, শ্রীপুর, গাজীপুর, ২৬ নভেম্বরসকালে নাতিকে সাইকেলের চালকের আসনে বসিয়ে ঘুরতে বের হয়েছেন দাদা। দৌলতপুর, খুলনা, ২৬ নভেম্বরহঠাৎ আনন্দে লাফালাফিতে মেতে উঠেছে ছাগলছানাটি। দৌলতপুর, খুলনা, ২৬ নভেম্বরঝোড়ো বাতাসে নুয়ে পড়া আমন ধান কাটছেন কৃষকেরা।

শোলাকুন্ডু, কানাইপুর, ফরিদপুর, ২৬ নভেম্বরমহাসড়কে চলাচল নিষিদ্ধ ব্যাটারিচালিত রিকশাভ্যানে শিশু শিক্ষার্থীদের নিয়ে বিদ্যালয়ে যাচ্ছেন চালক। এতে যেকোনো সময় ঘটতে পারে দুর্ঘটনা। রংপুর-নীলফামারী মহাসড়ক, পাগলাপীর, রংপুর, ২৬ নভেম্বরহেমন্তের সকালে লাল শাপলায় ভরে উঠেছে ডিবির হাওর। শাপলাভরা বিলে নৌকায় ঘুরে প্রকৃতির সৌন্দর্য উপভোগ করছেন দর্শনার্থীরা।

ডিবির হাওর, জৈন্তাপুর, সিলেট, ২৬ নভেম্বরজেলেদের জালে ধরা পড়া তাজা মাছ কিনছেন পাহাড়ি দুই নারী।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন