advertisement

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে দুই কারাবন্দীর মৃত্যু

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে দুই কারাবন্দীর মৃত্যু
লাশ
ফটো কার্ড প্রিন্ট

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ঢাকা কেন্দ্রীয় কারাগারের দুই বন্দীর মৃত্যু হয়েছে। তাঁরা হলেন কয়েদি শাহজামাল তব্দুল হোসেন (৫০) ও হাজতি মো. আবদুল্লাহ আল মামুন (২৪)।হাসপাতাল ও কারাগার সূত্রে জানা গেছে, ২২ নভেম্বর কেরানীগঞ্জে অবস্থিত ঢাকা কেন্দ্রীয় কারাগারে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন শাহজামাল তব্দুল হোসেন। পরে কারা কর্তৃপক্ষের নির্দেশে কারারক্ষীরা তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।

হাসপাতালের মেডিসিন বিভাগের ৭০১ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয় তাঁকে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গতকাল বুধবার রাত সাড়ে ১১টার দিকে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। শাহজামাল যশোরের বেনাপোলের রুহুল আমিনের ছেলে।অন্যদিকে কিডনি–জটিলতা ও ক্যানসারে ভুগছিলেন হাজতি মো. আবদুল্লাহ আল মামুন।

আজ বৃহস্পতিবার সকালে কারা কর্তৃপক্ষের নির্দেশে কারারক্ষী আমিনুলসহ কয়েকজন তাঁকে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসেন।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

‘আমারে নিবা মাঝি লগে!’ ৩৩ বছর পরও তিনি ‘কপিলা’, পূর্ণ করলেন ৬০ ‘আমারে নিবা মাঝি লগে!’ ৩৩ বছর পরও তিনি ‘কপিলা’, পূর্ণ করলেন ৬০ পানি উন্নয়ন বোর্ডের অধীন বড় নিয়োগ, পদ ৮৭৯ পানি উন্নয়ন বোর্ডের অধীন বড় নিয়োগ, পদ ৮৭৯ বারবার পালানো সন্ত্রাসী রায়হানের আস্তানায় অভিযান, পিস্তল-শটগান উদ্ধারের দাবি পুলিশের বারবার পালানো সন্ত্রাসী রায়হানের আস্তানায় অভিযান, পিস্তল-শটগান উদ্ধারের দাবি পুলিশের আজকের বিনিময় হার আজকের বিনিময় হার তাহসিফের মৃত্যু: হত্যা, আত্মহত্যা নাকি দুর্ঘটনা তাহসিফের মৃত্যু: হত্যা, আত্মহত্যা নাকি দুর্ঘটনা
advertisement

ট্রেনে কাটা পড়ে প্রাণ গেল ৮০ বছরের বৃদ্ধার

ট্রেনে কাটা পড়ে প্রাণ গেল ৮০ বছরের বৃদ্ধার
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতপরিচয় এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বেলা ১২টার দিকে উপজেলার কোড্ডা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত নারীর বয়স আনুমানিক ৮০ বছর...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

১ ডিসেম্বর বড় সমাবেশে বিজয়ের মাসের কর্মসূচি শুরু করবে বিএনপি

১ ডিসেম্বর বড় সমাবেশে বিজয়ের মাসের কর্মসূচি শুরু করবে বিএনপি
বিজয়ের মাস ডিসেম্বরের প্রথম দিন বড় সমাবেশের মাধ্যমে মাসব্যাপী কর্মসূচির উদ্বোধন করতে যাচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। ওই সমাবেশে দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

‘আমারে নিবা মাঝি লগে!’ ৩৩ বছর পরও তিনি ‘কপিলা’, পূর্ণ করলেন ৬০

‘আমারে নিবা মাঝি লগে!’ ৩৩ বছর পরও তিনি ‘কপিলা’, পূর্ণ করলেন ৬০
গতকাল ২৫ নভেম্বর ৬০ বছর পূর্ণ করেছেন পর্দার কপিলা, রূপা গাঙ্গুলী

গতকাল ২৫ নভেম্বর ৬০ বছর পূর্ণ করেছেন পর্দার কপিলা, রূপা গাঙ্গুলী‘হাসলা যে মাঝি?’ কুবের ফেসবুক চ্যাটে একটা হাসির ইমোজি পাঠাতেই কপিলার এই প্রশ্ন। দৃশ্যটির জন্য ‘পদ্মা নদীর মাঝি’ ছবিতে খুঁজে লাভ নেই।

প্রথম আলোয় প্রকাশিত ‘পদ্মা নদীর বোটম্যান ২০২১’শীর্ষক এক রম্যরচনায় কল্পনা করা হয়েছিল, কুবের-কপিলার হাতে স্মার্টফোন থাকলে তাঁদের প্রেমটা কেমন হতো।বাংলাদেশের ফেসবুকে কপিলাকে নিয়ে মিম বানানোর ধরনটাও এমন, নানা ঘটনার সঙ্গে মিলিয়ে তাঁর ছবিতে বসিয়ে দেওয়া হয় নতুন সংলাপ। ধরা যাক, বন্ধুরা কোথাও ঘুরতে যাওয়ার পরিকল্পনা ফেসবুকে জানালেন।

সঙ্গে যেতে চান এমন একজন কপিলার একটা স্থিরচিত্র শেয়ার করে লিখে দিলেন, ‘আমারে নিবা মাঝি লগে?’ নতুন কোনো রেস্তোরাঁর খাবার নিয়ে হইচই শুরু হলে সেই একই ছবিতে কপিলার আবদার, ‘আমারে একদিন খাওয়াইবা, মাঝি?’ তেলের দাম বাড়লে তাঁর মুখে বসতে পারে সংসারের হিসাব, ‘এই দামে ইলিশ ভাজবা কী দিয়া, মাঝি?’ আর সোনার দাম বাড়ার খবরে সেই চাহনির সঙ্গে মানিয়ে যায় আরেক খোঁচা, ‘এখনো বলবা, সোনার দুল কিনা দিবা, মাঝি?’ছবিটা সেই এক, কপিলার চাহনিও বদলায় না।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন