advertisement

আজকের বিনিময় হার

আজকের বিনিময় হার
ফটো কার্ড প্রিন্ট

আজ বৃহস্পতিবার সপ্তাহের শেষ কার্যদিবসে দেশের মুদ্রাবাজারে লেনদেন চলছে। মধ্যপ্রাচ্য সংকটসহ বিভিন্ন কারণে কয়েক মাস ধরেই বিদেশি মুদ্রার দাম ওঠানামা করছে। আজ বাংলাদেশ ব্যাংকের প্রকাশিত তথ্য অনুসারে, ডলারের দাম অপরিবর্তিত আছে। বাজারে ডলারের গড় দাম ১২৪ টাকা ৭৫ পয়সা।প্রকাশিত তথ্যে দেখা যাচ্ছে, বাজারে বেশির ভাগ মুদ্রার দাম কমেছে। এই তালিকায় আছে পাউন্ড, ইউয়ান, অস্ট্রেলীয় ডলার ও সিঙ্গাপুরি ডলার।

অপরিবর্তিত আছে ইয়েনের দাম; বেড়েছে ইউরো ও রুপির দাম।কেন্দ্রীয় ব্যাংকের প্রকাশিত বৈদেশিক মুদ্রার দামের চেয়ে কিছুটা বেশি দামে খোলাবাজারে বিক্রি হয়। বৈদেশিক মুদ্রার বিনিময় হারের ওঠানামার সঙ্গে দেশের ব্যবসা-বাণিজ্যের খরচও ওঠানামা করে।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

‘আমারে নিবা মাঝি লগে!’ ৩৩ বছর পরও তিনি ‘কপিলা’, পূর্ণ করলেন ৬০ ‘আমারে নিবা মাঝি লগে!’ ৩৩ বছর পরও তিনি ‘কপিলা’, পূর্ণ করলেন ৬০ পানি উন্নয়ন বোর্ডের অধীন বড় নিয়োগ, পদ ৮৭৯ পানি উন্নয়ন বোর্ডের অধীন বড় নিয়োগ, পদ ৮৭৯ বারবার পালানো সন্ত্রাসী রায়হানের আস্তানায় অভিযান, পিস্তল-শটগান উদ্ধারের দাবি পুলিশের বারবার পালানো সন্ত্রাসী রায়হানের আস্তানায় অভিযান, পিস্তল-শটগান উদ্ধারের দাবি পুলিশের তাহসিফের মৃত্যু: হত্যা, আত্মহত্যা নাকি দুর্ঘটনা তাহসিফের মৃত্যু: হত্যা, আত্মহত্যা নাকি দুর্ঘটনা গাজীপুরে শ্রমিকদের সঙ্গে পাল্টাপাল্টি ধাওয়া, পুলিশ পরিদর্শককে অবরুদ্ধের পর মোটরসাইকেলে আগুন গাজীপুরে শ্রমিকদের সঙ্গে পাল্টাপাল্টি ধাওয়া, পুলিশ পরিদর্শককে অবরুদ্ধের পর মোটরসাইকে...
advertisement

ট্রেনে কাটা পড়ে প্রাণ গেল ৮০ বছরের বৃদ্ধার

ট্রেনে কাটা পড়ে প্রাণ গেল ৮০ বছরের বৃদ্ধার
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতপরিচয় এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বেলা ১২টার দিকে উপজেলার কোড্ডা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত নারীর বয়স আনুমানিক ৮০ বছর...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

১ ডিসেম্বর বড় সমাবেশে বিজয়ের মাসের কর্মসূচি শুরু করবে বিএনপি

১ ডিসেম্বর বড় সমাবেশে বিজয়ের মাসের কর্মসূচি শুরু করবে বিএনপি
বিজয়ের মাস ডিসেম্বরের প্রথম দিন বড় সমাবেশের মাধ্যমে মাসব্যাপী কর্মসূচির উদ্বোধন করতে যাচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। ওই সমাবেশে দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

‘আমারে নিবা মাঝি লগে!’ ৩৩ বছর পরও তিনি ‘কপিলা’, পূর্ণ করলেন ৬০

‘আমারে নিবা মাঝি লগে!’ ৩৩ বছর পরও তিনি ‘কপিলা’, পূর্ণ করলেন ৬০
গতকাল ২৫ নভেম্বর ৬০ বছর পূর্ণ করেছেন পর্দার কপিলা, রূপা গাঙ্গুলী

গতকাল ২৫ নভেম্বর ৬০ বছর পূর্ণ করেছেন পর্দার কপিলা, রূপা গাঙ্গুলী‘হাসলা যে মাঝি?’ কুবের ফেসবুক চ্যাটে একটা হাসির ইমোজি পাঠাতেই কপিলার এই প্রশ্ন। দৃশ্যটির জন্য ‘পদ্মা নদীর মাঝি’ ছবিতে খুঁজে লাভ নেই।

প্রথম আলোয় প্রকাশিত ‘পদ্মা নদীর বোটম্যান ২০২১’শীর্ষক এক রম্যরচনায় কল্পনা করা হয়েছিল, কুবের-কপিলার হাতে স্মার্টফোন থাকলে তাঁদের প্রেমটা কেমন হতো।বাংলাদেশের ফেসবুকে কপিলাকে নিয়ে মিম বানানোর ধরনটাও এমন, নানা ঘটনার সঙ্গে মিলিয়ে তাঁর ছবিতে বসিয়ে দেওয়া হয় নতুন সংলাপ। ধরা যাক, বন্ধুরা কোথাও ঘুরতে যাওয়ার পরিকল্পনা ফেসবুকে জানালেন।

সঙ্গে যেতে চান এমন একজন কপিলার একটা স্থিরচিত্র শেয়ার করে লিখে দিলেন, ‘আমারে নিবা মাঝি লগে?’ নতুন কোনো রেস্তোরাঁর খাবার নিয়ে হইচই শুরু হলে সেই একই ছবিতে কপিলার আবদার, ‘আমারে একদিন খাওয়াইবা, মাঝি?’ তেলের দাম বাড়লে তাঁর মুখে বসতে পারে সংসারের হিসাব, ‘এই দামে ইলিশ ভাজবা কী দিয়া, মাঝি?’ আর সোনার দাম বাড়ার খবরে সেই চাহনির সঙ্গে মানিয়ে যায় আরেক খোঁচা, ‘এখনো বলবা, সোনার দুল কিনা দিবা, মাঝি?’ছবিটা সেই এক, কপিলার চাহনিও বদলায় না।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন