advertisement

প্রতিবেশী প্রায় সব দেশের সঙ্গেই ভারতের সম্পর্ক খারাপ: তথ্যমন্ত্রী

প্রতিবেশী প্রায় সব দেশের সঙ্গেই ভারতের সম্পর্ক খারাপ: তথ্যমন্ত্রী
ফটো কার্ড প্রিন্ট
ভারতের পররাষ্ট্রনীতিকে ‘মিজারেবল (শোচনীয়)’ আখ্যা দিয়ে তথ্য ও সম্প্রচারমন্ত্রী আন্দালিভ রহমান বলেন, প্রতিবেশী প্রায় সব দেশের সঙ্গেই ভারতের সম্পর্ক খারাপ। বৃহস্পতিবার...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

বিজয় দিবসে রেলওয়ের স্টেশন-স্থাপনায় আলোকসজ্জা, হাসপাতালে উন্নত খাবার বিজয় দিবসে রেলওয়ের স্টেশন-স্থাপনায় আলোকসজ্জা, হাসপাতালে উন্নত খাবার পোশাকশ্রমিকদের কাজে ফেরার আহ্বান বাবুল আখতারের, উসকানি বন্ধের তাগিদ পোশাকশ্রমিকদের কাজে ফেরার আহ্বান বাবুল আখতারের, উসকানি বন্ধের তাগিদ কিডনি রোগীর চিকিৎসায় ডায়ালাইসিস মেশিন পেলো চমেক হাসপাতাল কিডনি রোগীর চিকিৎসায় ডায়ালাইসিস মেশিন পেলো চমেক হাসপাতাল জনবল নেবে যমুনা ইলেক্ট্রনিক্স, বেতন ১ লাখ ২০ হাজার জনবল নেবে যমুনা ইলেক্ট্রনিক্স, বেতন ১ লাখ ২০ হাজার গাজীপুরে মহাসড়ক অবরোধ, সাইন্ড গ্রেনেডে ছত্রভঙ্গ করলো পুলিশ-বিজিবি গাজীপুরে মহাসড়ক অবরোধ, সাইন্ড গ্রেনেডে ছত্রভঙ্গ করলো পুলিশ-বিজিবি
advertisement

‘আমারে নিবা মাঝি লগে!’ ৩৩ বছর পরও তিনি ‘কপিলা’, পূর্ণ করলেন ৬০

‘আমারে নিবা মাঝি লগে!’ ৩৩ বছর পরও তিনি ‘কপিলা’, পূর্ণ করলেন ৬০
গতকাল ২৫ নভেম্বর ৬০ বছর পূর্ণ করেছেন পর্দার কপিলা, রূপা গাঙ্গুলী

গতকাল ২৫ নভেম্বর ৬০ বছর পূর্ণ করেছেন পর্দার কপিলা, রূপা গাঙ্গুলী‘হাসলা যে মাঝি?’ কুবের ফেসবুক চ্যাটে একটা হাসির ইমোজি পাঠাতেই কপিলার এই প্রশ্ন। দৃশ্যটির জন্য ‘পদ্মা নদীর মাঝি’ ছবিতে খুঁজে লাভ নেই।

প্রথম আলোয় প্রকাশিত ‘পদ্মা নদীর বোটম্যান ২০২১’শীর্ষক এক রম্যরচনায় কল্পনা করা হয়েছিল, কুবের-কপিলার হাতে স্মার্টফোন থাকলে তাঁদের প্রেমটা কেমন হতো।বাংলাদেশের ফেসবুকে কপিলাকে নিয়ে মিম বানানোর ধরনটাও এমন, নানা ঘটনার সঙ্গে মিলিয়ে তাঁর ছবিতে বসিয়ে দেওয়া হয় নতুন সংলাপ। ধরা যাক, বন্ধুরা কোথাও ঘুরতে যাওয়ার পরিকল্পনা ফেসবুকে জানালেন।

সঙ্গে যেতে চান এমন একজন কপিলার একটা স্থিরচিত্র শেয়ার করে লিখে দিলেন, ‘আমারে নিবা মাঝি লগে?’ নতুন কোনো রেস্তোরাঁর খাবার নিয়ে হইচই শুরু হলে সেই একই ছবিতে কপিলার আবদার, ‘আমারে একদিন খাওয়াইবা, মাঝি?’ তেলের দাম বাড়লে তাঁর মুখে বসতে পারে সংসারের হিসাব, ‘এই দামে ইলিশ ভাজবা কী দিয়া, মাঝি?’ আর সোনার দাম বাড়ার খবরে সেই চাহনির সঙ্গে মানিয়ে যায় আরেক খোঁচা, ‘এখনো বলবা, সোনার দুল কিনা দিবা, মাঝি?’ছবিটা সেই এক, কপিলার চাহনিও বদলায় না।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

পানি উন্নয়ন বোর্ডের অধীন বড় নিয়োগ, পদ ৮৭৯

পানি উন্নয়ন বোর্ডের অধীন বড় নিয়োগ, পদ ৮৭৯
বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডে ৮৭৯ পদে আবেদন শুরু ৩ ডিসেম্বর ২০২৬ থেকে

বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের অধীন ৯ম থেকে ২০তম গ্রেডে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। মোট পদসংখ্যা ৮৭৯।

আবেদনপ্রক্রিয়া শুরু হবে ৩ ডিসেম্বর ২০২৬ তারিখ সকাল ৯টা থেকে।চাকরির বিবরণ১. পদের নাম: সহকারী পরিচালক (প্রশাসন)পদসংখ্যা: ৩০বেতন গ্রেড: ৯বেতন স্কেল: ৪৪,০০০-১,০৫,৯০০ টাকা।২. পদের নাম: ওয়ার্ক অ্যাসিস্ট্যান্টপদসংখ্যা: ৪৬৮বেতন গ্রেড: ১৬বেতন স্কেল: ২১,৯০০-৫২,৯০০ টাকা।৪৬তম বিসিএসের গেজেটে আটকে ৫০তম বিসিএসের ফল, চাকরিপ্রার্থীদের অপেক্ষা কত দিনের৩. পদের নাম: হিসাব করণিকপদসংখ্যা: ৯৭বেতন গ্রেড: ১৬বেতন স্কেল: ২১,৯০০-৫২,৯০০ টাকা।৪. পদের নাম: অফিস সহায়কপদসংখ্যা: ২৮৪বেতন গ্রেড: ২০বেতন স্কেল: ২০,০০০-৪৮,৪০০ টাকা।আবেদনের নিয়মjobs.bwdb.gov.bd ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন করতে হবে।৫১তম বিসিএস: পরীক্ষার হলে প্রবেশসহ পরীক্ষার্থীদের প্রতি পিএসসির যে যে নির্দেশনাআবেদন ফি১ নম্বর পদ: ২০০ টাকা;২ ও ৩ নম্বর পদ: ১০০ টাকা;৪ নম্বর পদ: ৫০ টাকা।আবেদনের সময়সীমাআবেদন শুরু: ৩ ডিসেম্বর ২০২৬, সকাল ৯টা;আবেদন শেষ: ৪ জানুয়ারি ২০২৭, বিকেল ৪টা।*বিস্তারিত দেখুন এই ঠিকানায়ষষ্ঠ থেকে দশমের ৩ লাখ ছাত্রীকে বাইসাইকেল দেবে সরকার, পাবেন কারা

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

বারবার পালানো সন্ত্রাসী রায়হানের আস্তানায় অভিযান, পিস্তল-শটগান উদ্ধারের দাবি পুলিশের

বারবার পালানো সন্ত্রাসী রায়হানের আস্তানায় অভিযান, পিস্তল-শটগান উদ্ধারের দাবি পুলিশের
সন্ত্রাসী মো. রায়হান

চট্টগ্রামের ফটিকছড়িতে তালিকাভুক্ত সন্ত্রাসী মো. রায়হানের আস্তানায় অভিযান চালিয়েছে পুলিশ। এ অভিযানে তাঁর ব্যবহৃত পিস্তল ও শটগান উদ্ধারের দাবি করেছে পুলিশ। এ সময় তাঁর চার সহযোগীকে গ্রেপ্তার করা হয়েছে। তবে তাঁকে ধরতে পারেনি পুলিশ। পুলিশ জানায়, গতকাল বুধবার মধ্যরাতে উপজেলার ভুজপুর এলাকার পাহাড়ে রায়হানের গড়া আস্তানায় অভিযান চালানো হয়েছে। অভিযানে রায়হানের ব্যবহৃত পিস্তল, শটগানসহ কয়েকটি অস্ত্র উদ্ধার করা হয়।

আজ বিকেলে জেলা পুলিশ সুপারের কার্যালয়ে সংবাদ সম্মেলনে বিস্তারিত তথ্য জানাবেন জেলা পুলিশ সুপার মাসুদ আলম।ভুজপুর থানা সূত্রে জানা গেছে, গত চার দিন ধরে জেলা ও থানা-পুলিশ যৌথভাবে ফটিকছড়ির বিভিন্ন স্থানে রায়হানকে ধরতে অভিযান চালিয়ে আসছে। অভিযানের মধ্যেই তিন দফায় পুলিশের চোখ ফাঁকি দিয়ে পালিয়ে যান রায়হান।

গত সোমবার রাত ৯টার দিকে পুলিশের অভিযানের মধ্যেই উপজেলার নাজিরহাট বাজারের কাছে সুয়াবিল ইউনিয়নের চুঁরখারহাট বাজারেও গুলি ছুড়তে ছুড়তে পালিয়ে যান তিনি।ভুজপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপুল চন্দ্র দে প্রথম আলোকে বলেন, ‘অভিযানে অস্ত্রশস্ত্রসহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন