আফগানিস্তানের রাজধানী কাবুলের ব্যস্ত সড়কের আড়ালে লুকিয়ে আছে এক গোপন জগৎ। ২০২১ সালের আগস্টে মার্কিন নেতৃত্বাধীন সেনা প্রত্যাহারের পর তালেবান ক্ষমতা দখল করলে নারীদের ওপর যে কঠোর নিষেধাজ্ঞা জারি করা হয়, নীরবে তা অমান্য করে চলেছেন সেই নারীরা।ইসলামি ধর্মীয় শিক্ষা ও ভাষার কোর্স ছাড়া প্রাথমিক স্তরের পর নারীদের পড়াশোনা নিষিদ্ধ।
পার্ক ও ব্যায়ামাগারে যাওয়া মানা, বিউটি সেলুন বেআইনি ঘোষণা করা হয়েছে এবং আপাদমস্তক কঠোর পোশাকবিধি চালু রয়েছে। নারীরা কিছু ব্যবসায়িক লাইসেন্স নিতে পারলেও অধিকাংশ কাজ থেকেই তাঁরা বঞ্চিত।খেলাধুলার ওপর নিষেধাজ্ঞায় স্বপ্ন ভেঙে যাওয়া সাবেক এক ফুটবলার বলেন, ‘আফগানিস্তানে নারী হওয়াটাই এক অপরাধ।’সৎ কাজের প্রসার ও অসৎ কাজের প্রতিরোধ মন্ত্রণালয়ের নীতি-পুলিশ এসব নিয়ম কার্যকর করে। তাঁরা বেশ ভীতিকর।
চিকিৎসকদের মতো সাদা গাউন পরে তাঁরা রাস্তায় টহল দেন এবং নিয়ম ভাঙলে নারীদের আটক করতে পারেন।
সূত্র: প্রথম আলো

প্রাণিসম্পদ খাতকে রপ্তানিমুখী শিল্পে রূপান্তরে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী
বাংলা একাডেমিতে কাল শুরু হচ্ছে এইচএসবিসি-প্রথমা বিজয় বইমেলা
মুন্সিগঞ্জে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ–গুলি, একজন নিহত
বাংলাদেশিরা সবচেয়ে বেশি অভিবাসন আইন লঙ্ঘন করেছে: মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী
নভেম্বরের শেষে কমতে পারে তাপমাত্রা, জানাল আবহাওয়া অফিস

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন