বাংলাদেশি নাগরিকেরা মালয়েশিয়ায় অভিবাসন পাসের শর্ত লঙ্ঘনের ঘটনায় সবচেয়ে বেশি জড়িত।
২০২৩ সাল থেকে গত ১৫ সেপ্টেম্বর পর্যন্ত দেশটিতে এ ধরনের ৬ হাজার ৮৯৮টি ঘটনায় বাংলাদেশিদের সম্পৃক্ততা পাওয়া গেছে।মালয়েশিয়ার ইংরেজি দৈনিক দ্য স্টারের প্রতিবেদনে বলা হয়েছে, মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী দাতুক সেরি সাইফুদ্দিন নাসুতিওন ইসমাইল গতকাল বুধবার দেশটির পার্লামেন্টে দেওয়া লিখিত প্রশ্নের জবাবে এমন তথ্য জানিয়েছে।অভিবাসন পাসের শর্ত লঙ্ঘনের ঘটনায় জড়িত থাকার দিক থেকে বাংলাদেশিদের পরই আছেন থাইল্যান্ডের নাগরিকেরা (৪ হাজার ৮৫৬টি ঘটনা)।
এরপর যথাক্রমে ইন্দোনেশিয়ার ২ হাজার ১৫৪টি, চীনের ১ হাজার ২০৭টি, ভিয়েতনামের ১ হাজার ৪৬টি, পাকিস্তানের ৮২৩টি, মিয়ানমারের ৫৩১টি, ভারতের ৫০০টি, নেপালের ৩২৮টি, লাওসের ১৭২টি এবং ফিলিপাইনের নাগরিকদের ১৫৭টি ঘটনার কথা পার্লামেন্টকে জানান মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী।মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী পার্লামেন্টকে আরও জানান, ২০২৩ সাল থেকে গত ১৫ সেপ্টেম্বর পর্যন্ত সময়ে ১৯৬৩ সালের অভিবাসন বিধিমালার ৩৯(বি) ধারায় মোট ১৮ হাজার ৮৩৮টি অপরাধের ঘটনা নথিভুক্ত করা হয়েছে।বিদেশি কর্মী নিয়ে জালিয়াতি: মালয়েশিয়ায় ১১ বাংলাদেশিসহ আটক ২০বিরোধী দলের এক সংসদ সদস্যের (এমপি) প্রশ্নের জবাবে পার্লামেন্টে মালয়েশিয়া সরকারের পক্ষ থেকে এসব তথ্য জানানো হয়।
সূত্র: প্রথম আলো

প্রাণিসম্পদ খাতকে রপ্তানিমুখী শিল্পে রূপান্তরে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী
বাংলা একাডেমিতে কাল শুরু হচ্ছে এইচএসবিসি-প্রথমা বিজয় বইমেলা
মুন্সিগঞ্জে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ–গুলি, একজন নিহত
আফগানিস্তানে ঘরে ঘরে নারীদের ‘গোপন লড়াই’
নভেম্বরের শেষে কমতে পারে তাপমাত্রা, জানাল আবহাওয়া অফিস

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন