advertisement

প্রাণীর প্রতি নিষ্ঠুর আচরণ না করার আহ্বান প্রধানমন্ত্রীর

প্রাণীর প্রতি নিষ্ঠুর আচরণ না করার আহ্বান প্রধানমন্ত্রীর
জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান। পুরোনো বাণিজ্য মেলার মাঠ, শেরেবাংলা নগর, ঢাকা, ২৬ নভেম্বর
ফটো কার্ড প্রিন্ট

আশপাশে থাকা কোনো প্রাণীর প্রতি নিষ্ঠুর আচরণ না করতে এবং তাদের কষ্ট না দিতে সবার প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।প্রধানমন্ত্রী বলেছেন, কোনো প্রাণীর যত্ন নিতে না পারলেও অন্তত তাদের ক্ষতি করা বা কষ্ট দেওয়া থেকে বিরত থাকতে হবে।আজ বৃহস্পতিবার সকালে রাজধানীর শেরেবাংলা নগরে পুরোনো বাণিজ্য মেলার মাঠে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী এ আহ্বান জানান।তারেক রহমান বলেন, অনেক সময় দেখা যায়, মানুষ অকারণে বিভিন্ন প্রাণীকে নির্যাতন করে ও কষ্ট দেয়।

এটি কোনোভাবেই কাম্য নয়। আল্লাহ–তাআলা মানুষের কল্যাণ ও প্রয়োজনে এসব প্রাণী সৃষ্টি করেছেন। তাই প্রতিটি প্রাণীর প্রতি দায়িত্বশীল আচরণ করা উচিত।প্রাণীর প্রতি সহমর্মিতা ও দায়িত্ববোধের শিক্ষা পরিবারের শিশু-কিশোরদের মধ্যে ছড়িয়ে দেওয়ার ওপর গুরুত্ব দেন প্রধানমন্ত্রী।প্রধানমন্ত্রী বলেন, ‘পরিবারের শিশু-কিশোরদের জীবজন্তুর প্রতি মমত্ববোধ ও সহানুভূতিশীল হওয়ার শিক্ষা দিতে হবে।

তাদের বোঝাতে হবে, আমাদের চারপাশের প্রতিটি প্রাণীর বেঁচে থাকার অধিকার রয়েছে।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

শীতলক্ষ্যার হারিয়ে যাওয়া শুশুকদের গল্প শীতলক্ষ্যার হারিয়ে যাওয়া শুশুকদের গল্প প্রিয় খাবার বাদ না দিয়েই এক বছরে ৩১ কেজি ওজন কমিয়েছেন মিস ইউনিভার্স জেনিফার, কী এর রহস্য প্রিয় খাবার বাদ না দিয়েই এক বছরে ৩১ কেজি ওজন কমিয়েছেন মিস ইউনিভার্স জেনিফার, কী এর র... আইওয়ায় বিস্ফোরণ: ‘শুধু ধুপধাপ শব্দ হচ্ছিল! জানালা কেঁপে উঠছিল আর কুকুরগুলো করছিল ঘেউ ঘেউ’ আইওয়ায় বিস্ফোরণ: ‘শুধু ধুপধাপ শব্দ হচ্ছিল! জানালা কেঁপে উঠছিল আর কুকুরগুলো করছিল ঘেউ... রোজার আগে খেজুর, মাল্টা ও আপেল আমদানিতে শুল্ক কমাল সরকার রোজার আগে খেজুর, মাল্টা ও আপেল আমদানিতে শুল্ক কমাল সরকার রোজার আগে খেজুর, মাল্টা ও আপেল আমদানিতে শুল্ক কমাল সরকার রোজার আগে খেজুর, মাল্টা ও আপেল আমদানিতে শুল্ক কমাল সরকার
advertisement

শীতলক্ষ্যার হারিয়ে যাওয়া শুশুকদের গল্প

শীতলক্ষ্যার হারিয়ে যাওয়া শুশুকদের গল্প
শুশুক

একসময় শীতলক্ষ্যা নদীতে একটু অপেক্ষা করলেই দেখা মিলত শুশুকের। কখনো লম্বা ঠোঁট তুলে পানির ওপর ভেসে উঠত, কখনো মায়ের পাশে ছোট্ট বাচ্চা। সেই নদী, সেই শুশুক আর শৈশবে মায়ের মুখে শোনা এক গল্প আজও ভুলতে পারেননি বন্য প্রাণী সংরক্ষক সরওয়ার পাঠান।

শুশুকের সঙ্গে তাঁর দীর্ঘদিনের সম্পর্ক, প্রাণীটিকে বাঁচানোর চেষ্টা এবং বদলে যাওয়া শীতলক্ষ্যার কথা লিখেছেন তিনি১৮৯৪ সালের বইয়ের অলংকরণে শুশুক শৈশবে মা আমাকে ‘হুম মাছ’-এর গল্প শুনিয়ে ঘুম পাড়াতেন। অনেক দিন আগের কথা। এক জেলের বউ তাঁর শিশুসন্তানকে নদীর ঘাটে রেখে গোসল করছিলেন। হঠাৎ শিশুটি পানিতে পড়ে জোয়ারের স্রোতে হারিয়ে যায়। মা সন্তানকে খুঁজতে নদীর গভীরে ডুব দেন।

কিন্তু আর ফিরে আসেন না।সেই মা নাকি আজও নদীর তলদেশে হারানো সন্তানকে খুঁজে বেড়ান।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

প্রিয় খাবার বাদ না দিয়েই এক বছরে ৩১ কেজি ওজন কমিয়েছেন মিস ইউনিভার্স জেনিফার, কী এর রহস্য

প্রিয় খাবার বাদ না দিয়েই এক বছরে ৩১ কেজি ওজন কমিয়েছেন মিস ইউনিভার্স জেনিফার, কী এর রহস্য
আলোচিত হচ্ছে\মিস ইউনিভার্স হওয়ার আগে তাঁর ওজন ঝরানোর অবিশ্বাস্য গল্প

প্রিয় খাবার বাদ না দিয়েই ওজন কমিয়েছেন মিস ইউনিভার্স ২০২৬-এর বিজয়ী জেনিফার বারেত্তো। কঠোর ডায়েটের বদলে ব্যায়াম, নিয়ন্ত্রিত খাদ্যাভ্যাস ও ধৈর্যকে গুরুত্ব দিয়েছেন তিনি।হাল ফ্যাশন ডেস্ক মিস ইউনিভার্স ২০২৬-এর মুকুট জয় করেছেন এবার স্বাগতিক পুয়ের্তো রিকোর প্রতিযোগী জেনিফার বারেত্তো। মিস ইউনিভার্স পুয়ের্তোরিকো হওয়ার আগে তাঁর মডেলিং বা প্যাজেন্ট্রি নিয়ে কোনও অভিজ্ঞতা ছিল না।

তার চেয়েও বড় কথা তিনি বিবাহিতা ও ৭ বছরের কন্যা পেনেলোপির মা। আলোচিত হচ্ছে\মিস ইউনিভার্স হওয়ার আগে তাঁর ওজন ঝরানোর অবিশ্বাস্য গল্পমায়েরা অংশ নেওয়ার সুযোগ কয়েক বছর ধরে থাকলেও এই প্রথম কোনও মা ব্রহ্মাণ্ডসুন্দরীর খেতাব জিতে নিল প্যাজেন্ট্রির ইতিহাসে। এরপরই জেনিফারের জীবনের নানা দিক উঠে আসতে থাকে সামাজিক মাধ্যম ও মিডিয়ায়।

এর মাঝে যেটি সবচেয়ে আলোচিত হচ্ছে তা হলো মিস ইউনিভার্স হওয়ার আগে তাঁর ওজন ঝরানোর অবিশ্বাস্য গল্প।আগেই একসময় নিজের শারীরিক পরিবর্তনের গল্প জানিয়েছিলেন পুয়ের্তো রিকোর সুন্দরী জেনিফার বারেত্তো।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আইওয়ায় বিস্ফোরণ: ‘শুধু ধুপধাপ শব্দ হচ্ছিল! জানালা কেঁপে উঠছিল আর কুকুরগুলো করছিল ঘেউ ঘেউ’

আইওয়ায় বিস্ফোরণ: ‘শুধু ধুপধাপ শব্দ হচ্ছিল! জানালা কেঁপে উঠছিল আর কুকুরগুলো করছিল ঘেউ ঘেউ’
যুক্তরাষ্ট্রের আইওয়া অঙ্গরাজ্যের মিডলটাউনে আইওয়া আর্মি অ্যামুনিশন প্ল্যান্টে মেয়াদোত্তীর্ণ ও ঝুঁকিপূর্ণ হয়ে পড়া লেড অ্যাজাইডের মজুত বিস্ফোরণের মাধ্যমে ধ্বংস করছে মার্কিন সেনাবাহিনী। ২৫ নভেম্বর ২০২৬

যুক্তরাষ্ট্রের আইওয়া অঙ্গরাজ্যে সেনাবাহিনীর একটি নিয়ন্ত্রিত বিস্ফোরণ অভিযানের পর বাতাসে বিষাক্ত সিসার ধুলা ছড়িয়েছে কি না, তা পরীক্ষা করতে বিভিন্ন এলাকায় যাচ্ছেন সরকারি কর্মকর্তা ও বিজ্ঞানীরা। বিপজ্জনক হয়ে ওঠা বিস্ফোরকের মজুত ধ্বংস করতে ওই বিস্ফোরণ ঘটানো হয়। এর পর থেকেই পুরো অঞ্চলে উদ্বেগ ছড়িয়ে পড়ে।স্থানীয় সময় বুধবার সকাল ৯টায় (বাংলাদেশ সময় গতরাতে) মিডলটাউনে আইওয়া আর্মি অ্যামুনিশন প্ল্যান্টে বিস্ফোরণটি ঘটানো হয়।

এতে বিকট শব্দে কেঁপে ওঠে আশপাশের এলাকা। আকাশে কয়েক শ ফুট উঁচুতে ধূসর ও সাদা ধোঁয়ার কুণ্ডলী ছড়িয়ে পড়ে। আধা মাইল দূর থেকে বিস্ফোরণ পর্যবেক্ষণ করা সাংবাদিকেরা দেখেন, বিস্ফোরক রাখা কংক্রিটের বাংকারগুলো থেকে ধ্বংসাবশেষ উড়ে যাচ্ছে।প্রাথমিক তথ্য অনুযায়ী, বিষাক্ত সিসা শনাক্ত করতে সক্ষম চারটি বায়ু পর্যবেক্ষণ যন্ত্র থেকে তাৎক্ষণিক তথ্য পাওয়া গেছে।

ওই প্ল্যান্টের আশপাশে দূষিত পদার্থের উপস্থিতি পর্যবেক্ষণে আরও কয়েক ডজন স্থানে বাতাসের নমুনা সংগ্রহ করা হবে।বিস্ফোরণে কয়েক মাইল দূরের বাড়িঘরের জানালাও কেঁপে ওঠে।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন