advertisement

হজ ও ওমরাহ যাত্রীদের স্বাস্থ্যসেবায় শেয়ারট্রিপের সঙ্গে মেডিকএআইয়ের চুক্তি

হজ ও ওমরাহ যাত্রীদের স্বাস্থ্যসেবায় শেয়ারট্রিপের সঙ্গে মেডিকএআইয়ের চুক্তি
চুক্তি সইয়ের পর শেয়ারট্রিপ ও মেডিকএআইয়ের কর্মকর্তারা
ফটো কার্ড প্রিন্ট

সৌদি আরবে হজ ও ওমরাহ পালন করতে যাওয়া বাংলাদেশি যাত্রীদের জন্য ডিজিটাল স্বাস্থ্যসেবা চালু করতে অংশীদারত্বের চুক্তি করেছে প্রযুক্তিনির্ভর ভ্রমণসেবা প্রতিষ্ঠান শেয়ারট্রিপ ও সংযুক্ত আরব আমিরাতভিত্তিক স্বাস্থ্য প্রযুক্তিপ্রতিষ্ঠান মেডিকএআই। এ উদ্যোগের আওতায় যাত্রীরা ‘আমানা বাই মেডিকএআই’ নামের বিশেষ ট্রাভেল–হেলথ মেম্বারশিপের মাধ্যমে বাংলায় অনলাইনে চিকিৎসকের পরামর্শসহ বিভিন্ন স্বাস্থ্যসেবা পাবেন।

আজ বৃহস্পতিবার ঢাকার বসুন্ধরায় শেয়ারট্রিপের প্রধান কার্যালয়ে প্রতিষ্ঠান দুটির মধ্যে এ–সংক্রান্ত চুক্তি সই হয়েছে।

শেয়ারট্রিপের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।চুক্তি সই অনুষ্ঠানে মেডিকএআইয়ের সহপ্রতিষ্ঠাতা ও প্রধান রাজস্ব কর্মকর্তা মুশেব মানিয়ার, প্রধান নির্বাহী কর্মকর্তা মনসুর আলবালুশি, রিলেশনশিপ ম্যানেজার সালেহ আলবালুশি ও সহপ্রতিষ্ঠাতা কামরুল হাসান এবং শেয়ারট্রিপের সহপ্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা সাদিয়া হক, প্রতিষ্ঠাতা কাশেফুর রহমান, চিফ সেলস অফিসার শিবলী সাদিক ও হেড অব মার্কেটিং নাফিজ চৌধুরী উপস্থিত ছিলেন।এই ডিজিটাল স্বাস্থ্যসেবার আওতায় সৌদি আরবে অবস্থানকালে লাইসেন্সপ্রাপ্ত চিকিৎসকদের সঙ্গে বাংলায় টেলিমেডিসিনের মাধ্যমে পরামর্শ নিতে পারবেন যাত্রীরা।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

টাকা কোথায় রাখবেন, এআইকে জিজ্ঞেস করার আগে একটু থামুন টাকা কোথায় রাখবেন, এআইকে জিজ্ঞেস করার আগে একটু থামুন ঢাকার কম্পিউটার বাজারে বহনযোগ্য হার্ডডিস্কের দাম বেড়েছে ঢাকার কম্পিউটার বাজারে বহনযোগ্য হার্ডডিস্কের দাম বেড়েছে স্মার্টফোনের দুই ক্যামেরায় একসঙ্গে ছবি ও ভিডিও ধারণের সুবিধা আনছে হোয়াটসঅ্যাপ স্মার্টফোনের দুই ক্যামেরায় একসঙ্গে ছবি ও ভিডিও ধারণের সুবিধা আনছে হোয়াটসঅ্যাপ গ্রাহকসেবার বট ও আপনার অধিকার গ্রাহকসেবার বট ও আপনার অধিকার অ্যালগরিদম কী, কেন গুরুত্বপূর্ণ অ্যালগরিদম কী, কেন গুরুত্বপূর্ণ
advertisement

যোগ্য প্রার্থীকে নিয়োগ না দিলে কমিটি বাতিল, এমপিও স্থগিতের নির্দেশ

যোগ্য প্রার্থীকে নিয়োগ না দিলে কমিটি বাতিল, এমপিও স্থগিতের নির্দেশ

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

স্বচ্ছ প্রক্রিয়ায় হচ্ছে ট্রাইব্যুনালের বিচার, প্রশ্ন তোলার সুযোগ নেই

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারিক কার্যক্রম সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষ প্রক্রিয়ায় পরিচালিত হচ্ছে। এখানে অভিযুক্ত ব্যক্তির আত্মপক্ষ সমর্থন, সাক্ষীদের জেরা এবং নিজের পক্ষে যুক্তিতর্ক উপস্থাপনের পূর্ণ সুযোগ রয়েছে। ফলে এই বিচারপ্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে প্রশ্ন...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

সন্তানের চিকিৎসায় নিঃস্ব, শিমুর শেষ সম্বল গরু দুটিও নিয়ে গেল চোর

দুঃখ যেন পিছু ছাড়ছে না শিমু বেগমের (২৯)। একদিকে সন্তান হারানোর শোক, অন্যদিকে সন্তানের চিকিৎসার জন্য নেওয়া ঋণের বোঝা...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন