চলতি সপ্তাহে ঢাকার কম্পিউটার বাজারে বহনযোগ্য হার্ডডিস্কের দাম বেড়েছে। বাজার ঘুরে দেখা গেছে, ব্র্যান্ড ও মডেলভেদে বিভিন্ন প্রতিষ্ঠানের তৈরি বহনযোগ্য হার্ডডিস্কের দাম মডেলভেদে ৫০০ টাকা থেকে ২ হাজার টাকা পর্যন্ত বেড়েছে। তবে কম্পিউটারের অন্যান্য যন্ত্রাংশের দাম এ সপ্তাহে উল্লেখযোগ্য কোনো পরিবর্তন হয়নি। ফলে র্যাম, প্রসেসর, মাদারবোর্ড, এসএসডি, গ্রাফিকস কার্ড, মনিটরসহ অন্যান্য যন্ত্রাংশ গত সপ্তাহের দামেই কেনা যাচ্ছে।
ঢাকার একাধিক কম্পিউটার বাজার ঘুরে কম্পিউটারের বিভিন্ন যন্ত্রাংশের দাম তুলে ধরা হলো।
প্রসেসর ইন্টেল: কোর আলট্রা ৯ ২৮৫কে ৫.৭০ গিগাহার্টজ (গি.হা.) ৬২ হাজার টাকা, কোর আই-৯ ৬.০০ গি.হা. ১৪ প্রজন্ম র্যাপ্টর লেক রিফ্রেশ ৫৬ হাজার টাকা, কোর আলট্রা ৭ ২৬৫কে (৫.৫ গি.হা.) ৩৫ হাজার টাকা, কোর আই-৭ ৫.৬০ গি.হা. ১৪ প্রজন্ম ৫০ হাজার টাকা, কোর আই-৭ ৫.৪০ গি.হা. ১৩ প্রজন্ম ৪৩ হাজার টাকা, কোর আলট্রা-৫ ২৪৫ কেএফ (৫.২ গি.হা.) ৩৮ হাজার টাকা, কোর আই-৫ (৫.৩০ গি.হা.) ১৪৬০০কেএফ ১৪ প্রজন্ম ৩৮ হাজার টাকা, কোর আই-৫ (৪.৬০ গি.হা.) ১৩ প্রজন্ম ১৯ হাজার ৫০০ টাকা এবং কোর আই-৩ (৪.৫০ গি.হা.) ১৩ প্রজন্ম ১৬ হাজার ৫০০ টাকা।
সূত্র: প্রথম আলো

স্মার্টফোনের দুই ক্যামেরায় একসঙ্গে ছবি ও ভিডিও ধারণের সুবিধা আনছে হোয়াটসঅ্যাপ
গ্রাহকসেবার বট ও আপনার অধিকার
অ্যালগরিদম কী, কেন গুরুত্বপূর্ণ
ঢাকায় ডিসেম্বরে হচ্ছে চতুর্থ স্কোয়াট বাংলাদেশ সিম্পোজিয়াম
মানবাকৃতির রোবট সহকারী নাকি ঘরের ভেতরের চোখ

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন