advertisement

ঢাকায় ডিসেম্বরে হচ্ছে চতুর্থ স্কোয়াট বাংলাদেশ সিম্পোজিয়াম

ঢাকায় ডিসেম্বরে হচ্ছে চতুর্থ স্কোয়াট বাংলাদেশ সিম্পোজিয়াম
স্কোয়াট বাংলাদেশ সিম্পোজিয়ামের সংবাদ সম্মেলন। আজ মঙ্গলবার ঢাকায়
ফটো কার্ড প্রিন্ট

বাংলাদেশের সফটওয়্যার কোয়ালিটি, কিউএ ও সফটওয়্যার টেস্টিং পেশাজীবীদের অন্যতম প্ল্যাটফর্ম এসকিউএটি বাংলাদেশের চতুর্থ আয়োজন আগামী ৫ ডিসেম্বর ঢাকা শেরাটন হোটেলে অনুষ্ঠিত হবে। এবারের প্রতিপাদ্য ‘এআই যুগে সফটওয়্যার মান’। ‘চতুর্থ সিম্পোজিয়াম অন সফটওয়্যার কিউএ অ্যান্ড টেস্টিং’ শীর্ষক এ আয়োজনে অংশ নেবেন আইএসটিকিউবির বর্তমান গ্লোবাল প্রেসিডেন্ট ক্লডিয়া ডুসা ও সাবেক গ্লোবাল প্রেসিডেন্ট অলিভিয়ের ডেনু।

সঙ্গে থাকবেন দেশি–বিদেশি সফটওয়্যার কোয়ালিটি বিশেষজ্ঞ, প্রকৌশলী, বিভিন্ন প্রতিষ্ঠানের সিআইও, সিটিও, প্রযুক্তি পেশাজীবী, নীতিনির্ধারক ও শিক্ষকেরা।সিম্পোজিয়ামটির আয়োজন করছে বাংলাদেশ সফটওয়্যার টেস্টিং বোর্ড (বিএসটিবি)।

একাডেমিক অংশীদার হিসেবে থাকছে ওয়াশিংটন ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি, ইউসিএসআই ইউনিভার্সিটি বাংলাদেশ শাখা ও ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ডিআইইউ)।আজ মঙ্গলবার ঢাকার ড্যাফোডিল প্লাজার ৭১ মিলনায়তনে বাংলাদেশ সফটওয়্যার টেস্টিং বোর্ড কর্তৃক আয়োজিত স্কোয়াট বাংলাদেশ ২০২৬ নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

মানবাকৃতির রোবট সহকারী নাকি ঘরের ভেতরের চোখ মানবাকৃতির রোবট সহকারী নাকি ঘরের ভেতরের চোখ কিউআর কোড কী, এর ব্যবহার বাড়ছে কেন কিউআর কোড কী, এর ব্যবহার বাড়ছে কেন যে কারণে এনভিডিয়ার প্রেসিডেন্ট ও সিইও পদে ফিরলেন জেনসেন হুয়াং যে কারণে এনভিডিয়ার প্রেসিডেন্ট ও সিইও পদে ফিরলেন জেনসেন হুয়াং ১৩ বছর পর বাজারে এসেই বাজিমাত করল জিটিএ সিক্স ভিডিও গেম ১৩ বছর পর বাজারে এসেই বাজিমাত করল জিটিএ সিক্স ভিডিও গেম রামপাল থেকে যুক্তরাষ্ট্রের মেয়ো ক্লিনিক, গ্রামের অভিজ্ঞতা বদলে দিতে পারে স্বাস্থ্য গবেষণার ভবিষ্যৎ রামপাল থেকে যুক্তরাষ্ট্রের মেয়ো ক্লিনিক, গ্রামের অভিজ্ঞতা বদলে দিতে পারে স্বাস্থ্য গ...
advertisement

শিক্ষাপ্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটিতে নারী প্রতিনিধি রাখা বাধ্যতামূলক

শিক্ষাপ্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটিতে নারী প্রতিনিধি রাখা বাধ্যতামূলক
বেসরকারি স্কুল-কলেজের পরিচালনা কমিটিতে নারী প্রতিনিধিত্ব নিশ্চিত করতে নতুন নির্দেশনা দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। এখন থেকে পুনর্গঠিত গভর্নিং বডি, ম্যানেজিং কমিটি...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

বিউটি পার্লারে চাকরির কথা বলে যৌনপল্লিতে বিক্রি, পালিয়ে বাঁচল কিশোরী

রাজবাড়ীর গোয়ালন্দের দৌলতদিয়া যৌনপল্লিতে বিক্রি করে দেওয়া ১৬ বছর বয়সের এক কিশোরীকে উদ্ধার করেছে পুলিশ। এ সময় তাকে দিয়ে জোরপূর্বক...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

ডেটিং সাইটে নারী কণ্ঠে কথা বলতেন পুরুষেরা, ছাত্রদল নেতাসহ গ্রেপ্তার ৭

ডেটিং সাইটে নারী কণ্ঠে কথা বলতেন পুরুষেরা, ছাত্রদল নেতাসহ গ্রেপ্তার ৭
অনলাইনে প্রতারণার প্রতীকী ছবি

অনলাইন ডেটিং সাইটে নারীদের ছবি ব্যবহার করে পুরুষদের প্রলুব্ধ করত চক্রটি। ডেটিংয়ের সুযোগ দেওয়ার কথা বলে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে নেওয়া হতো টাকা। তবে চ্যাটের (আলাপ) অপর প্রান্তে কোনো নারী থাকতেন না; নারী কণ্ঠের অনুকরণে কথা বলতেন চক্রের পুরুষ সদস্যরাই।

এমন প্রতারণার অভিযোগে ময়মনসিংহ নগরে অভিযান চালিয়ে ছাত্রদল নেতাসহ সাতজনকে গ্রেপ্তার করেছে পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)।ময়মনসিংহ নগরের সেনবাড়ি এলাকার একটি ভবন থেকে গতকাল সোমবার রাত সাড়ে ১২টার দিকে তাঁদের গ্রেপ্তার করা হয়।

এ সময় তাঁদের কাছ থেকে তিনটি ল্যাপটপ ও সাতটি মুঠোফোন জব্দ করা হয়।গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের মধ্যে আছেন ময়মনসিংহ দক্ষিণ জেলা ছাত্রদলের সহসাধারণ সম্পাদক নাঈম মণ্ডল (২৪), টাঙ্গাইলের ঘাটাইলের মনির হোসেন (২৩), বরিশালের মুলাদির মাসুদ আল মারুফ (২৫), ময়মনসিংহের ফুলবাড়িয়ার তানভীর আহম্মেদ (২৫), টাঙ্গাইলের ঘাটাইলের জিল্লুর রহমান (২৭), মজনু (২৬) ও মো. রাকিব (২০)।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন