পশ্চিমবঙ্গের বিজেপি সরকারের মন্ত্রী অর্জুন সিংয়ের ‘১৬ ডিসেম্বরের মধ্যে বাংলাদেশ দখলের’ বক্তব্যের প্রতিবাদ জানিয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশ। সংগঠনটির নেতারা বলেছেন, বাংলাদেশ আক্রান্ত হলে ভারতও নিরাপদ থাকবে না। বাংলাদেশের বিরুদ্ধে যেকোনো আগ্রাসন ও অপপ্রচার ঐক্যবদ্ধভাবে মোকাবিলা করা হবে।
আজ বৃহস্পতিবার সংবাদমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরী ও মহাসচিব আল্লামা সাজেদুর রহমান এ কথা বলেন। বিবৃতিতে হেফাজতের নেতারা বলেন, ভারতের পাপেট পতিত ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারের সময় রাষ্ট্রযন্ত্রের সর্বোচ্চ শক্তি প্রয়োগ করেও ছাত্র-জনতার আন্দোলন দমন করা যায়নি। সেখানে বাইরে থেকে বাংলাদেশ দখলের হুমকি ফাঁকা বুলি ছাড়া কিছু নয়।
জুলাইয়ের বিপ্লবী ছাত্র-জনতা ভারতের সবচেয়ে বড় পরীক্ষিত অ্যাসেট হাসিনাকে বাংলাদেশ থেকে বিতাড়িত করায় দিল্লির সাউথ ব্লক ভয়ে আছে।বিবৃতিতে বলা হয়, পশ্চিমবঙ্গের চুনোপুঁটিদের লেলিয়ে বাংলাদেশকে হুমকি দেওয়া হচ্ছে।
সূত্র: প্রথম আলো

১৫ বছর পর আলোর মুখ দেখলো মৎস্য ক্যাডারের ৩৯৫ পদ
কুয়েতে ইরানের ড্রোন হামলায় ইতালির দুই নাগরিক নিহত
ভারতের ভল্টে রেকর্ড সোনা, বিদেশে আছে কতটুকু?
প্রেক্ষাগৃহে সর্বোচ্চ ৬০ শতাংশ বিদেশি সিনেমা প্রদর্শনের সুযোগ
ইউটিউবে প্রশ্নফাঁস, একাধিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণির পরীক্ষা স্থগিত

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন