advertisement

কুষ্টিয়ায় কারাগারের কোয়ার্টার ও ফটকে ককটেল বিস্ফোরণ, ময়মনসিংহে গ্রামীণ ব্যাংকে আগুন

কুষ্টিয়ায় কারাগারের কোয়ার্টার ও ফটকে ককটেল বিস্ফোরণ, ময়মনসিংহে গ্রামীণ ব্যাংকে আগুন
কুষ্টিয়া জেলা কারাগারের সামনে ককটেল বিস্ফোরণের স্থান ইট দিয়ে চিহ্নিত করে রাখা হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে তোলা
ফটো কার্ড প্রিন্ট

কুষ্টিয়া জেলা কারাগারের কোয়ার্টার ও মূল ফটকের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। গ্রামীণ ব্যাংকের একটি শাখার সাইনবোর্ড ও ভবনের সামনে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে ময়মনসিংহে। এ ছাড়া শেরপুরের ঝিনাইগাতীতে একটি ভূমি অফিসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।গতকাল বুধবার দিবাগত গভীর রাত থেকে আজ বৃহস্পতিবার বিকেল পর্যন্ত এসব ঘটনা ঘটে।

এসব ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে কাজ চলছে বলে জানিয়েছে পুলিশ।কুষ্টিয়াকুষ্টিয়া জেলা কারাগারের কোয়ার্টার ও প্রধান ফটকের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। আজ ভোরে ও বিকেলে এ ঘটনা ঘটে। এসব ঘটনায় কেউ হতাহত হয়নি।পুলিশ, কারা কর্তৃপক্ষ ও স্থানীয় সূত্রে জানা যায়, আজ বিকেলে কারাগারের পূর্ব-দক্ষিণ পাশের প্রাচীরের ওপর দিয়ে দুর্বৃত্তরা একটি ককটেল নিক্ষেপ করে।

ককটেলটি গাছে লেগে কারারক্ষীদের আবাসিক ভবনের চালে পড়ে বিস্ফোরিত হয়।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

ব্যাংকের জন্য নগদ ডলারের বিক্রয়মূল্য বেঁধে দিল বাংলাদেশ ব্যাংক ব্যাংকের জন্য নগদ ডলারের বিক্রয়মূল্য বেঁধে দিল বাংলাদেশ ব্যাংক বইঠা বানানোর সময় কার্যক্রম নিষিদ্ধ স্বেচ্ছাসেবক লীগ কর্মী গ্রেপ্তার বইঠা বানানোর সময় কার্যক্রম নিষিদ্ধ স্বেচ্ছাসেবক লীগ কর্মী গ্রেপ্তার গোপালগঞ্জে এমএফএস অ্যাকাউন্টে লেনদেনে ভোগান্তি গোপালগঞ্জে এমএফএস অ্যাকাউন্টে লেনদেনে ভোগান্তি শেখ হাসিনার ফেরা ও সহিংসতা মোকাবিলায় কী ভাবছে সরকার শেখ হাসিনার ফেরা ও সহিংসতা মোকাবিলায় কী ভাবছে সরকার যে রেস্তোরাঁয় কথা বলে না কেউ, কাজ চলে ইশারা আর হাসিতে যে রেস্তোরাঁয় কথা বলে না কেউ, কাজ চলে ইশারা আর হাসিতে
advertisement

ব্যাংকের জন্য নগদ ডলারের বিক্রয়মূল্য বেঁধে দিল বাংলাদেশ ব্যাংক

ব্যাংকের জন্য নগদ ডলারের বিক্রয়মূল্য বেঁধে দিল বাংলাদেশ ব্যাংক
ডলার

ডলারের বিনিময় মূল্য বা দাম বাড়তে থাকায় ব্যাংকের জন্য নগদ ডলার বিক্রির ক্ষেত্রে সর্বোচ্চ বিনিময় হার বেঁধে দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এখন থেকে দেশের ব্যাংকগুলো নগদে ডলারসহ অন্যান্য বৈদেশিক মুদ্রা বিক্রির ক্ষেত্রে বিলস ফর কালেকশন বা বিসি হারের বেশি দাম নিতে পারবে না।

ডলারের বিসি হার হচ্ছে পণ্য আমদানি বা ঋণপত্র (এলসি) নিষ্পত্তির ক্ষেত্রে ব্যাংক ডলারের সর্বোচ্চ যে দাম নির্ধারণ করে, সেটি।বাংলাদেশ ব্যাংক আজ বৃহস্পতিবার বৈদেশিক মুদ্রা লেনদেনকারী সব ডিলার ব্যাংকের শীর্ষ নির্বাহীকে দেওয়া এক চিঠিতে ডলারসহ অন্যান্য বৈদেশিক মুদ্রা নগদে বিক্রির ক্ষেত্রে দামের এই সীমা বেঁধে দিয়েছে।

চিঠিতে বলা হয়, নগদ বৈদেশিক মুদ্রার বাজার স্থিতিশীল রাখা এবং গ্রাহকদের স্বার্থ সুরক্ষার লক্ষ্যে এ পদক্ষেপ নেওয়া হয়েছে।সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, বর্তমানে ব্যাংকগুলো প্রতি মার্কিন ডলারের বিপরীতে বিসি বিক্রয় হার হিসেবে ১২৫ টাকা ৫ পয়সা থেকে ১২৫ টাকা ৪০ পয়সা দর নির্ধারণ করছে।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

বইঠা বানানোর সময় কার্যক্রম নিষিদ্ধ স্বেচ্ছাসেবক লীগ কর্মী গ্রেপ্তার

বইঠা বানানোর সময় কার্যক্রম নিষিদ্ধ স্বেচ্ছাসেবক লীগ কর্মী গ্রেপ্তার
কার্যক্রম নিষিদ্ধ স্বেচ্ছাসেবক লীগের কর্মী মোজাম্মেল হোসেনকে গ্রেপ্তারের সময় উদ্ধার করা বইঠা

ময়মনসিংহ নগরে কার্যক্রম নিষিদ্ধ স্বেচ্ছাসেবক লীগের এক কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার বিকেল সাড়ে চারটার দিকে নগরের শম্ভুগঞ্জ এলাকায় যৌথ অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। তাঁর নাম মোজাম্মেল হোসেন। গ্রেপ্তারের সময় তিনি বইঠা বানাচ্ছিলেন বলে দাবি পুলিশের। আজ রাত পৌনে আটটার দিকে জেলা পুলিশের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, কোতোয়ালি মডেল থানার পুলিশ ও জেলা গোয়েন্দা শাখা (ডিবি) যৌথভাবে শম্ভুগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে মোজাম্মেল হোসেনকে গ্রেপ্তার করা হয়। এ সময় তিনি বইঠা বানাচ্ছিলেন।গ্রেপ্তার মোজাম্মেল হোসেনমোজাম্মেল শম্ভুগঞ্জ মোড় এলাকার বাসিন্দা এবং কার্যক্রম নিষিদ্ধ স্বেচ্ছাসেবক লীগের সক্রিয় কর্মী।

তাঁকে গ্রেপ্তারের সময় ২২টি বইঠা জব্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।জেলা পুলিশের মুখপাত্র ও অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) আবদুল্লাহ আল মামুন প্রথম আলোকে বলেন, নগরে নাশকতামূলক কর্মকাণ্ডের প্রস্তুতির অংশ হিসেবে বইঠা তৈরি করা হচ্ছিল।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

গোপালগঞ্জে এমএফএস অ্যাকাউন্টে লেনদেনে ভোগান্তি

গোপালগঞ্জে এমএফএস অ্যাকাউন্টে লেনদেনে ভোগান্তি
মুঠোফোনে টাকা লেনদেন করতে না পেরে এজেন্টদের দোকানে ভিড় করেন অনেক গ্রাহক। বৃহস্পতিবার সন্ধ্যা সাতটায় গোপালগঞ্জ লঞ্চঘাট এলাকায়

গোপালগঞ্জে বুধবার দুপুর থেকে হঠাৎ বিকাশ, নগদ, রকেটসহ বহু এমএফএস গ্রাহকের অ্যাকাউন্ট বন্ধ হয়ে গেছে। এতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তির প্রস্তুতি নেওয়া তামান্না তাহার মতো শত শত গ্রাহক জরুরি লেনদেন করতে না পারায় দুশ্চিন্তায় পড়েছেন। অ্যাকাউন্ট বন্ধের কারণ ও সময়কাল না জানায় গ্রাহকদের মধ্যে উদ্বেগ ও অনিশ্চয়তা তৈরি হয়েছে।

বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান জানান, আইন অনুযায়ী সন্দেহজনক লেনদেনের কারণে এসব হিসাব সাময়িকভাবে বন্ধ করা হয়েছে।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন