advertisement

পুলিশের গাড়ি পোড়ানোর মামলায় মোহনা টিভির সাবেক সিইও তছলিম কারাগারে

পুলিশের গাড়ি পোড়ানোর মামলায় মোহনা টিভির সাবেক সিইও তছলিম কারাগারে
ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত
ফটো কার্ড প্রিন্ট

রাজধানীর পল্লবী থানায় বিস্ফোরক দ্রব্য আইনে করা মামলায় মোহনা টেলিভিশনের সাবেক প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) তছলিম চৌধুরীকে (৪১) কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।আজ বৃহস্পতিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. কামাল উদ্দিনের আদালত মামলার তদন্ত কর্মকর্তা পল্লবী থানার উপপরিদর্শক লিয়াকত হোসেনের আবেদনের পরিপ্রেক্ষিতে শুনানি শেষে এ আদেশ দেন।রাষ্ট্রপক্ষের আইনজীবী শামসুদ্দোহা সুমন প্রথম আলোকে এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।গতকাল বুধবার দিবাগত রাতে তছলিম চৌধুরীকে রাজধানীর পল্লবী এলাকা থেকে আটক করা হয়।

আজ তাঁকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা।ওই আবেদনে বলা হয়, তছলিম চৌধুরী মোহনা টেলিভিশনের সাবেক সিইও এবং কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য কামাল মজুমদারের সহচর ও তাঁর বর্তমান ক্যাশিয়ার হিসেবে পরিচিত। তিনি বর্তমানে পোশাকশ্রমিকদের আন্দোলনে উসকানি ও অর্থ জোগানদাতা।

এ ছাড়া পুলিশের গাড়ি পোড়ানো ও বোমা নিক্ষেপ থেকে শুরু করে দলটির বিভিন্ন কার্যক্রমে মদদদাতা এবং অর্থ জোগানদাতা হিসেবে ভূমিকা পালন করছেন।আবেদনে আরও বলা হয়, মামলার ঘটনার বিষয়ে জিজ্ঞাসাবাদে তছলিম চৌধুরী গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন, যা যাচাই-বাছাই করা হচ্ছে।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

শ্রবণপ্রতিবন্ধী শিশুদের শিক্ষায় সরকারি বিনিয়োগ বাড়ানোর আহ্বান সেমিনারে শ্রবণপ্রতিবন্ধী শিশুদের শিক্ষায় সরকারি বিনিয়োগ বাড়ানোর আহ্বান সেমিনারে পুলিশ বক্সসহ ছয় স্থানে আগুন, গ্রেপ্তার ৩৩৮ পুলিশ বক্সসহ ছয় স্থানে আগুন, গ্রেপ্তার ৩৩৮ ইউল্যাবের স্কুল অব বিজনেস অর্জন করল এসএকিউএস অ্যাক্রেডিটেশন ইউল্যাবের স্কুল অব বিজনেস অর্জন করল এসএকিউএস অ্যাক্রেডিটেশন বাংলাদেশের সম্পর্ক হবে ভারতের কেন্দ্রীয় সরকারের সঙ্গে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাংলাদেশের সম্পর্ক হবে ভারতের কেন্দ্রীয় সরকারের সঙ্গে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী প্রশাসন ক্যাডারের বিভিন্ন ব্যাচের নেতাদের সঙ্গে অ্যাসোসিয়েশনের সভা প্রশাসন ক্যাডারের বিভিন্ন ব্যাচের নেতাদের সঙ্গে অ্যাসোসিয়েশনের সভা
advertisement

শ্রমবাজারের চাহিদা অনুযায়ী দক্ষ কর্মী গড়তে পদক্ষেপ নিচ্ছে সরকার

আন্তর্জাতিক শ্রমবাজারের চাহিদা অনুযায়ী বাংলাদেশি কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে সরকার বিভিন্ন পদক্ষেপ নিচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

জাগো নিউজে সংবাদ প্রকাশের পর ৯ মাস ধরে আটকে থাকা ফল প্রকাশ

দীর্ঘ প্রায় ৯ মাসের প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের প্রথম...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

শ্রবণপ্রতিবন্ধী শিশুদের শিক্ষায় সরকারি বিনিয়োগ বাড়ানোর আহ্বান সেমিনারে

শ্রবণপ্রতিবন্ধী শিশুদের শিক্ষায় সরকারি বিনিয়োগ বাড়ানোর আহ্বান সেমিনারে
শ্রবণপ্রতিবন্ধী শিশুদের সামনে থাকা চ্যালেঞ্জগুলো নিয়ে সেমিনারের আয়োজন করে ওয়ার্ল্ড কনসার্ন বাংলাদেশ। রাজধানীর মোহাম্মদপুরে, ২৬ নভেম্বর

বাংলাদেশে শ্রবণপ্রতিবন্ধী শিশুদের শিক্ষা ও সহায়তা সেবার ক্ষেত্রে নীতিগত অঙ্গীকার ও বাস্তবতার মধ্যে বড় ব্যবধান রয়েছে। এ ব্যবধান কমাতে জরুরি পদক্ষেপ নেওয়ার তাগিদ দিয়েছেন সমাজ উন্নয়নকর্মীরা।

প্রতিবন্ধিতা অন্তর্ভুক্তি ও শ্রবণপ্রতিবন্ধী শিশুদের অধিকার নিয়ে আয়োজিত এক জাতীয় নীতিসহায়তা সেমিনারে তাঁরা এ কথা বলেন।বৃহস্পতিবার রাজধানীর মোহাম্মদপুরে ওয়াইডব্লিউসিএ কনফারেন্স হলে এ সেমিনারের আয়োজন করে ওয়ার্ল্ড কনসার্ন বাংলাদেশ। এতে সহযোগী হিসেবে ছিল ‘ইন্টারঅ্যাক্ট’।শ্রবণপ্রতিবন্ধী শিশুদের সামনে থাকা চ্যালেঞ্জগুলো চিহ্নিত করাই ছিল এই সেমিনারের মূল লক্ষ্য।

একই সঙ্গে প্রতিবন্ধীদের শিক্ষা ও প্রয়োজনীয় সেবা পাওয়ার বাস্তবসম্মত উপায় খুঁজে বের করা।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন