রাজধানীর পল্লবী থানায় বিস্ফোরক দ্রব্য আইনে করা মামলায় মোহনা টেলিভিশনের সাবেক প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) তছলিম চৌধুরীকে (৪১) কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।আজ বৃহস্পতিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. কামাল উদ্দিনের আদালত মামলার তদন্ত কর্মকর্তা পল্লবী থানার উপপরিদর্শক লিয়াকত হোসেনের আবেদনের পরিপ্রেক্ষিতে শুনানি শেষে এ আদেশ দেন।রাষ্ট্রপক্ষের আইনজীবী শামসুদ্দোহা সুমন প্রথম আলোকে এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।গতকাল বুধবার দিবাগত রাতে তছলিম চৌধুরীকে রাজধানীর পল্লবী এলাকা থেকে আটক করা হয়।
আজ তাঁকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা।ওই আবেদনে বলা হয়, তছলিম চৌধুরী মোহনা টেলিভিশনের সাবেক সিইও এবং কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য কামাল মজুমদারের সহচর ও তাঁর বর্তমান ক্যাশিয়ার হিসেবে পরিচিত। তিনি বর্তমানে পোশাকশ্রমিকদের আন্দোলনে উসকানি ও অর্থ জোগানদাতা।
এ ছাড়া পুলিশের গাড়ি পোড়ানো ও বোমা নিক্ষেপ থেকে শুরু করে দলটির বিভিন্ন কার্যক্রমে মদদদাতা এবং অর্থ জোগানদাতা হিসেবে ভূমিকা পালন করছেন।আবেদনে আরও বলা হয়, মামলার ঘটনার বিষয়ে জিজ্ঞাসাবাদে তছলিম চৌধুরী গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন, যা যাচাই-বাছাই করা হচ্ছে।
সূত্র: প্রথম আলো

আড়াই বছর পর মালয়েশিয়ার পথে যাত্রা প্রবাসী কর্মীদের
গোপালগঞ্জের অনেক গ্রাহক মুঠোফোনে টাকা লেনদেন সেবা পাচ্ছেন না ও অন্যান্য খবর
রিট শুনানি–নিষ্পত্তির প্রক্রিয়া নিয়ে প্রশ্ন: সাবেক বিচারপতিকে ব্যাখ্যা দিতে নির্দেশ
ব্যাংকের জন্য নগদ ডলারের বিক্রয়মূল্য বেঁধে দিল বাংলাদেশ ব্যাংক
বইঠা বানানোর সময় কার্যক্রম নিষিদ্ধ স্বেচ্ছাসেবক লীগ কর্মী গ্রেপ্তার

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন