গোপালগঞ্জে মুঠোফোনে টাকা লেনদেন করতে পারছেন না অনেক গ্রাহক। এবার গ্রেপ্তার এসপি আজাদ, নজরদারিতে আরও কয়েকজন পুলিশ কর্মকর্তা। এ ছাড়া দিনের গুরুত্বপূর্ণ খবর শুনুন অডিও সংবাদে...
সূত্র: প্রথম আলো
গোপালগঞ্জে মুঠোফোনে টাকা লেনদেন করতে পারছেন না অনেক গ্রাহক। এবার গ্রেপ্তার এসপি আজাদ, নজরদারিতে আরও কয়েকজন পুলিশ কর্মকর্তা। এ ছাড়া দিনের গুরুত্বপূর্ণ খবর শুনুন অডিও সংবাদে...
সূত্র: প্রথম আলো
রাজধানীর পল্লবী থানায় বিস্ফোরক দ্রব্য আইনে করা মামলায় মোহনা টেলিভিশনের সাবেক প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) তছলিম চৌধুরীকে (৪১) কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।আজ বৃহস্পতিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. কামাল উদ্দিনের আদালত মামলার তদন্ত কর্মকর্তা পল্লবী থানার উপপরিদর্শক লিয়াকত হোসেনের আবেদনের পরিপ্রেক্ষিতে শুনানি শেষে এ আদেশ দেন।রাষ্ট্রপক্ষের আইনজীবী শামসুদ্দোহা সুমন প্রথম আলোকে এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।গতকাল বুধবার দিবাগত রাতে তছলিম চৌধুরীকে রাজধানীর পল্লবী এলাকা থেকে আটক করা হয়।
আজ তাঁকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা।ওই আবেদনে বলা হয়, তছলিম চৌধুরী মোহনা টেলিভিশনের সাবেক সিইও এবং কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য কামাল মজুমদারের সহচর ও তাঁর বর্তমান ক্যাশিয়ার হিসেবে পরিচিত। তিনি বর্তমানে পোশাকশ্রমিকদের আন্দোলনে উসকানি ও অর্থ জোগানদাতা।
এ ছাড়া পুলিশের গাড়ি পোড়ানো ও বোমা নিক্ষেপ থেকে শুরু করে দলটির বিভিন্ন কার্যক্রমে মদদদাতা এবং অর্থ জোগানদাতা হিসেবে ভূমিকা পালন করছেন।আবেদনে আরও বলা হয়, মামলার ঘটনার বিষয়ে জিজ্ঞাসাবাদে তছলিম চৌধুরী গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন, যা যাচাই-বাছাই করা হচ্ছে।
সূত্র: প্রথম আলো
আড়াই বছর বন্ধ থাকার পর আবার বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় কর্মী পাঠানো শুরু হয়েছে। সরকারি ব্যবস্থাপনায় শূন্য অভিবাসন ব্যয়ে প্রথম দফায় ১১২ জন কর্মী যাচ্ছেন মালয়েশিয়ায়। তাঁদের যাত্রাকে ঘিরে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ছিল ব্যস্ততা। কেউ শেষবারের মতো পরিবারের সদস্যদের বুকে জড়িয়ে বিদায় নিচ্ছেন, কেউ ভ্রমণের কাগজপত্র যাচাই করছেন, আবার কেউ লাগেজ নিয়ে এগিয়ে যাচ্ছেন উড়োজাহাজের দিকে।
নতুন কর্মস্থলে নতুন জীবনের স্বপ্ন নিয়ে তাঁদের এই যাত্রা।মালয়েশিয়ায় যাওয়ার আগে বিমানবন্দরে ছোট্ট সন্তানকে কোলে নিয়ে আদর করছেন বাবা বায়েজিদ হোসেন। মালয়েশিয়াগামী এক কর্মীর পাসপোর্ট ও ভ্রমণের কাগজপত্র যাচাই করা হচ্ছে। মালয়েশিয়াগামী কর্মীরা বিমানবন্দরে অপেক্ষা করছেন। আড়াই বছর বন্ধ থাকার পর আবার দেশটিতে কর্মী পাঠানো শুরু হয়েছে। কর্মস্থলের উদ্দেশে দেশ ছাড়ার আগে স্ত্রী ও সন্তানের কাছ থেকে বিদায় নিচ্ছেন একজন।
লাগেজ নিয়ে উড়োজাহাজে ওঠার প্রস্তুতি নিচ্ছেন মালয়েশিয়াগামী কর্মীরা।
সূত্র: প্রথম আলো
সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক নিয়োগসংক্রান্ত রিট শুনানি ও নিষ্পত্তির প্রক্রিয়া নিয়ে ওঠা প্রশ্নের ব্যাখ্যা দিতে হাইকোর্ট বিভাগের সাবেক বিচারপতি নাইমা হায়দারকে নির্দেশ দিয়েছেন আপিল বিভাগ। ইতিমধ্যে পদত্যাগ করা সাবেক এই বিচারপতিকে আগামী ৩১ জানুয়ারির মধ্যে তাঁর ব্যাখ্যা সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেলের কাছে জমা দিতে বলা হয়েছে। পাশাপাশি দুই আইনজীবীকে আপাতত পেশা পরিচালনা থেকে বিরত রাখা হয়েছে।
প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন পাঁচ সদস্যদের আপিল বিভাগ আজ বৃহস্পতিবার এ আদেশ দেন।এর আগে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে প্রাথমিক তদন্ত পর্যায়ে ‘ব্যক্তিগত কারণ’ দেখিয়ে হাইকোর্ট বিভাগের বিচারপতি নাইমা হায়দার গত ৫ ফেব্রুয়ারি পদত্যাগ করেন।সংশ্লিষ্ট সূত্রগুলোর তথ্যমতে, প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নিয়োগের ক্ষেত্রে ৬০ শতাংশ নারী কোটা যথাযথভাবে অনুসরণ না করার অভিযোগ নিয়ে ২০২০ সালে চাকরিপ্রত্যাশীরা রিট করেন।
শুনানি নিয়ে তৎকালীন বিচারপতি নাইমা হায়দারের নেতৃত্বাধীন হাইকোর্টের দ্বৈত বেঞ্চ ২০২৩ সালের ৯ আগস্ট রায় দেন।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।
মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন