ডিসেম্বর বিজয়ের মাস। প্রতিবছর এ মাসে রাজনৈতিক দলগুলো নানা কর্মসূচি পালন করে। তবে এবার পরিস্থিতি ভিন্ন। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা ১৬ ডিসেম্বর দেশে ফেরার ঘোষণা দিয়েছেন। তাঁকে ঘিরে দলটির পক্ষ থেকে ‘লকডাউন’সহ অনলাইনে নানা কর্মসূচি ঘোষণা করা হয়েছে। এসব কর্মসূচিকে কেন্দ্র করে দেশের বিভিন্ন স্থানে নাশকতা, সহিংসতা, আগুনের ঘটনাও ঘটেছে।
এতে রাজনৈতিক অঙ্গনে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে।এ পরিস্থিতি সামাল দিতে পুলিশের পাশাপাশি সরকার ঢাকা, গোপালগঞ্জসহ দেশের বিভিন্ন জেলায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করেছে। গোয়েন্দা তৎপরতা জোরদার করা হয়েছে। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের গ্রেপ্তারে বিশেষ অভিযান পরিচালনা করছে।সরকারের তৎপরতার পাশাপাশি রাজপথে আওয়ামী লীগবিরোধী রাজনৈতিক শক্তিকেও সক্রিয় করার কৌশল নেওয়া হয়েছে।
এর মধ্যে ক্ষমতাসীন দল বিএনপি ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ডিসেম্বর মাসব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে।
সূত্র: প্রথম আলো

৭ ঘণ্টার চেষ্টায় নিভলো চকবাজারের প্লাস্টিক গোডাউনের আগুন
অর্জুন সিংকে বাংলাদেশের জনগণের কাছে নিঃশর্ত ক্ষমা চাইতে হবে
শিক্ষায় বরাদ্দ কোনো খরচ নয়, মানবসম্পদ তৈরিতে বিনিয়োগ: মাহ্দী আমিন
এবার পল্লবীতে বিহঙ্গ পরিবহনের বাসে আগুন
৩১৭ করেও পাত্তা পেলেন না সূর্যবংশীরা, ভারতকে উড়িয়ে ফাইনালে শ্রীলঙ্কা

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন