advertisement

রাজপথে সক্রিয় তিন দল, লক্ষ্য কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ ঠেকানো

রাজপথে সক্রিয় তিন দল, লক্ষ্য কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ ঠেকানো
বিএনপি, জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) লোগো
ফটো কার্ড প্রিন্ট

ডিসেম্বর বিজয়ের মাস। প্রতিবছর এ মাসে রাজনৈতিক দলগুলো নানা কর্মসূচি পালন করে। তবে এবার পরিস্থিতি ভিন্ন। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা ১৬ ডিসেম্বর দেশে ফেরার ঘোষণা দিয়েছেন। তাঁকে ঘিরে দলটির পক্ষ থেকে ‘লকডাউন’সহ অনলাইনে নানা কর্মসূচি ঘোষণা করা হয়েছে। এসব কর্মসূচিকে কেন্দ্র করে দেশের বিভিন্ন স্থানে নাশকতা, সহিংসতা, আগুনের ঘটনাও ঘটেছে।

এতে রাজনৈতিক অঙ্গনে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে।এ পরিস্থিতি সামাল দিতে পুলিশের পাশাপাশি সরকার ঢাকা, গোপালগঞ্জসহ দেশের বিভিন্ন জেলায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করেছে। গোয়েন্দা তৎপরতা জোরদার করা হয়েছে। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের গ্রেপ্তারে বিশেষ অভিযান পরিচালনা করছে।সরকারের তৎপরতার পাশাপাশি রাজপথে আওয়ামী লীগবিরোধী রাজনৈতিক শক্তিকেও সক্রিয় করার কৌশল নেওয়া হয়েছে।

এর মধ্যে ক্ষমতাসীন দল বিএনপি ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ডিসেম্বর মাসব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

৩১৭ করেও পাত্তা পেলেন না সূর্যবংশীরা, ভারতকে উড়িয়ে ফাইনালে শ্রীলঙ্কা ৩১৭ করেও পাত্তা পেলেন না সূর্যবংশীরা, ভারতকে উড়িয়ে ফাইনালে শ্রীলঙ্কা লেখক ও নির্মাতা মাতিয়া বানু শুকু মারা গেছেন লেখক ও নির্মাতা মাতিয়া বানু শুকু মারা গেছেন আশুলিয়ায় পলিথিনে মোড়ানো ৫টি ককটেল সদৃশ বস্তু উদ্ধার আশুলিয়ায় পলিথিনে মোড়ানো ৫টি ককটেল সদৃশ বস্তু উদ্ধার এইচএসসির ফল পরিবর্তন হওয়া খাতা আবারও মূল্যায়ন করা হবে: শিক্ষামন্ত্রী এইচএসসির ফল পরিবর্তন হওয়া খাতা আবারও মূল্যায়ন করা হবে: শিক্ষামন্ত্রী শ্রীমঙ্গলে আহত সোনালী হনুমান উদ্ধার শ্রীমঙ্গলে আহত সোনালী হনুমান উদ্ধার
advertisement

৩১৭ করেও পাত্তা পেলেন না সূর্যবংশীরা, ভারতকে উড়িয়ে ফাইনালে শ্রীলঙ্কা

৩১৭ করেও পাত্তা পেলেন না সূর্যবংশীরা, ভারতকে উড়িয়ে ফাইনালে শ্রীলঙ্কা
বৈভব সূর্যবংশী, অভিষেক শর্মা, তিলক ভার্মা, রিঙ্কু সিংদের নিয়ে গড়া শক্তিশালী ভারতীয় এ’ দল এশিয়া কাপ...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

গোপনীয়তা ভেঙে বিয়ের ছবি প্রকাশ করলেন মিমি, পাত্র কে

গোপনীয়তা ভেঙে বিয়ের ছবি প্রকাশ করলেন মিমি, পাত্র কে
নিজের ফেসবুকে বিয়ের একাধিক ছবি প্রকাশ করেন মিমি

কোনো ছবিতে বিয়ের কাগজে সই করছেন বর, কোনো ছবিতে আংটি পরিয়ে দিচ্ছেন কনে। আবার কোনো ছবিতে একে অপরকে জড়িয়ে ধরে আছেন দুজন। কয়েক দিন ধরে চলা নানা জল্পনার অবসান ঘটিয়ে অবশেষে নিজের বিয়ের ছবি প্রকাশ করলেন কলকাতার জনপ্রিয় অভিনেত্রী মিমি চক্রবর্তী। পাত্র সিদ্ধার্থ দত্ত, পেশায় মেরিন ইঞ্জিনিয়ার।

আজ বৃহস্পতিবার সন্ধ্যায় দক্ষিণ কলকাতার কসবার বাড়িতে ঘরোয়া আয়োজনে আইনি বিয়ে সেরেছেন তাঁরা।বাংলাদেশ সময় আজ রাত ১০টা ৪২ মিনিটে নিজের ফেসবুকে বিয়ের একাধিক ছবি প্রকাশ করেন মিমি। ছবি প্রকাশের পরপরই শুভেচ্ছায় ভাসতে থাকেন অভিনেত্রী। ঘণ্টাখানেকের মধ্যেই পোস্টটিতে প্রায় ৩০ হাজার প্রতিক্রিয়া ও হাজারের বেশি মন্তব্য জমা পড়ে।প্রকাশিত ছবিতে মিমি ও সিদ্ধার্থের সাজে দেখা গেছে সাদা ও সোনালি রঙের প্রাধান্য।

সিদ্ধার্থের পরনে ছিল সাদা পাঞ্জাবি-পায়জামা।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

চট্টগ্রাম নগরে মাজারে ককটেল নিয়ে আসে দুজন, ধরা পড়ল পুলিশের হাতে

চট্টগ্রাম নগরে মাজারে ককটেল নিয়ে আসে দুজন, ধরা পড়ল পুলিশের হাতে
চট্টগ্রামের শাহ আমানত (রা.) মাজার থেকে একটি অবিস্ফোরিত ককটেলসহ দুজনকে আটক করেছে পুলিশ

চট্টগ্রামের শাহ আমানত (রহ.) মাজার থেকে একটি অবিস্ফোরিত ককটেলসহ দুজনকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার রাত ১০টার দিকে নগরের জেল রোড এলাকায় মাজারের সামনের উঠান থেকে তাঁদের আটক করা হয়। মাজারের পাশেই চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার অবস্থিত।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুই ব্যক্তি মাজারের উঠানে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখলে মাজারের লোকজন পুলিশে খবর দেন।কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহেদুল কবির রাতে প্রথম আলোকে বলেন, লাল টেপে মোড়ানো একটি অবিস্ফোরিত ককটেলসহ দুজনকে আটক করা হয়েছে। খবর পেয়ে অভিযান চালিয়ে মাজারের ভেতর থেকে তাঁদের আটক করা হয়।

তাঁদের থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।ওসি বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, নাশকতার উদ্দেশ্যে ওই দুজন ককটেল নিয়ে মাজারে এসেছিলেন।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন