advertisement

টুঙ্গিপাড়া থানায় হামলা-অগ্নিসংযোগের ঘটনায় মামলা, আসামি ৮ হাজারের বেশি

টুঙ্গিপাড়া থানায় হামলা-অগ্নিসংযোগের ঘটনায় মামলা, আসামি ৮ হাজারের বেশি
টুঙ্গিপাড়া থানা চত্বরে পোড়া গাড়ি
ফটো কার্ড প্রিন্ট

গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থানায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা করেছে পুলিশ। ৮ হাজার ২৬ জনকে আসামি করে ২২ নভেম্বর মামলাটি করা হয়।

বৃহস্পতিবার বিকেলে মামলার বিষয়টি জানাজানি হয়।মামলার তদন্ত কর্মকর্তা ও টুঙ্গিপাড়া থানার উপপরিদর্শক (এসআই) মো. আরিফুল ইসলাম বৃহস্পতিবার রাত সাড়ে নয়টার দিকে মামলার বিষয়টি প্রথম আলোকে নিশ্চিত করেছেন।মামলায় প্রধান আসামি করা হয়েছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের টুঙ্গিপাড়া উপজেলার সাধারণ সম্পাদক মো. বাবুল শেখকে।

তিনি ছাড়াও মামলায় টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ইলিয়াস সরদার, যুগ্ম সাধারণ সম্পাদক এমদাদ বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক তাওফিক বিশ্বাস, টুঙ্গিপাড়া পৌর আওয়ামী লীগের সভাপতি সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক ফোরকান বিশ্বাস, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক শেখ বাবুল হোসেন খোকন, নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের টুঙ্গিপাড়া উপজেলার সভাপতি শামচুল হক, যুবলীগের সাধারণ সম্পাদক মাহমুদ বিশ্বাসসহ ২৬ জনের নাম উল্লেখ করা হয়েছে।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

গোপনীয়তা ভেঙে বিয়ের ছবি প্রকাশ করলেন মিমি, পাত্র কে গোপনীয়তা ভেঙে বিয়ের ছবি প্রকাশ করলেন মিমি, পাত্র কে চট্টগ্রাম নগরে মাজারে ককটেল নিয়ে আসে দুজন, ধরা পড়ল পুলিশের হাতে চট্টগ্রাম নগরে মাজারে ককটেল নিয়ে আসে দুজন, ধরা পড়ল পুলিশের হাতে রাষ্ট্রপতির সঙ্গে সম্পাদক পরিষদের সদস্যদের মতবিনিময় রাষ্ট্রপতির সঙ্গে সম্পাদক পরিষদের সদস্যদের মতবিনিময় গোপালগঞ্জে মুঠোফোনে টাকা লেনদেনে বিঘ্ন, বিপাকে গ্রাহকেরা গোপালগঞ্জে মুঠোফোনে টাকা লেনদেনে বিঘ্ন, বিপাকে গ্রাহকেরা বিনা খরচে মালয়েশিয়া গেলেন ১১২ কর্মী বিনা খরচে মালয়েশিয়া গেলেন ১১২ কর্মী
advertisement

৩১৭ করেও পাত্তা পেলেন না সূর্যবংশীরা, ভারতকে উড়িয়ে ফাইনালে শ্রীলঙ্কা

৩১৭ করেও পাত্তা পেলেন না সূর্যবংশীরা, ভারতকে উড়িয়ে ফাইনালে শ্রীলঙ্কা
বৈভব সূর্যবংশী, অভিষেক শর্মা, তিলক ভার্মা, রিঙ্কু সিংদের নিয়ে গড়া শক্তিশালী ভারতীয় এ’ দল এশিয়া কাপ...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

গোপনীয়তা ভেঙে বিয়ের ছবি প্রকাশ করলেন মিমি, পাত্র কে

গোপনীয়তা ভেঙে বিয়ের ছবি প্রকাশ করলেন মিমি, পাত্র কে
নিজের ফেসবুকে বিয়ের একাধিক ছবি প্রকাশ করেন মিমি

কোনো ছবিতে বিয়ের কাগজে সই করছেন বর, কোনো ছবিতে আংটি পরিয়ে দিচ্ছেন কনে। আবার কোনো ছবিতে একে অপরকে জড়িয়ে ধরে আছেন দুজন। কয়েক দিন ধরে চলা নানা জল্পনার অবসান ঘটিয়ে অবশেষে নিজের বিয়ের ছবি প্রকাশ করলেন কলকাতার জনপ্রিয় অভিনেত্রী মিমি চক্রবর্তী। পাত্র সিদ্ধার্থ দত্ত, পেশায় মেরিন ইঞ্জিনিয়ার।

আজ বৃহস্পতিবার সন্ধ্যায় দক্ষিণ কলকাতার কসবার বাড়িতে ঘরোয়া আয়োজনে আইনি বিয়ে সেরেছেন তাঁরা।বাংলাদেশ সময় আজ রাত ১০টা ৪২ মিনিটে নিজের ফেসবুকে বিয়ের একাধিক ছবি প্রকাশ করেন মিমি। ছবি প্রকাশের পরপরই শুভেচ্ছায় ভাসতে থাকেন অভিনেত্রী। ঘণ্টাখানেকের মধ্যেই পোস্টটিতে প্রায় ৩০ হাজার প্রতিক্রিয়া ও হাজারের বেশি মন্তব্য জমা পড়ে।প্রকাশিত ছবিতে মিমি ও সিদ্ধার্থের সাজে দেখা গেছে সাদা ও সোনালি রঙের প্রাধান্য।

সিদ্ধার্থের পরনে ছিল সাদা পাঞ্জাবি-পায়জামা।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

চট্টগ্রাম নগরে মাজারে ককটেল নিয়ে আসে দুজন, ধরা পড়ল পুলিশের হাতে

চট্টগ্রাম নগরে মাজারে ককটেল নিয়ে আসে দুজন, ধরা পড়ল পুলিশের হাতে
চট্টগ্রামের শাহ আমানত (রা.) মাজার থেকে একটি অবিস্ফোরিত ককটেলসহ দুজনকে আটক করেছে পুলিশ

চট্টগ্রামের শাহ আমানত (রহ.) মাজার থেকে একটি অবিস্ফোরিত ককটেলসহ দুজনকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার রাত ১০টার দিকে নগরের জেল রোড এলাকায় মাজারের সামনের উঠান থেকে তাঁদের আটক করা হয়। মাজারের পাশেই চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার অবস্থিত।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুই ব্যক্তি মাজারের উঠানে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখলে মাজারের লোকজন পুলিশে খবর দেন।কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহেদুল কবির রাতে প্রথম আলোকে বলেন, লাল টেপে মোড়ানো একটি অবিস্ফোরিত ককটেলসহ দুজনকে আটক করা হয়েছে। খবর পেয়ে অভিযান চালিয়ে মাজারের ভেতর থেকে তাঁদের আটক করা হয়।

তাঁদের থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।ওসি বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, নাশকতার উদ্দেশ্যে ওই দুজন ককটেল নিয়ে মাজারে এসেছিলেন।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন