চট্টগ্রামের শাহ আমানত (রহ.) মাজার থেকে একটি অবিস্ফোরিত ককটেলসহ দুজনকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার রাত ১০টার দিকে নগরের জেল রোড এলাকায় মাজারের সামনের উঠান থেকে তাঁদের আটক করা হয়। মাজারের পাশেই চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার অবস্থিত।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুই ব্যক্তি মাজারের উঠানে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখলে মাজারের লোকজন পুলিশে খবর দেন।কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহেদুল কবির রাতে প্রথম আলোকে বলেন, লাল টেপে মোড়ানো একটি অবিস্ফোরিত ককটেলসহ দুজনকে আটক করা হয়েছে। খবর পেয়ে অভিযান চালিয়ে মাজারের ভেতর থেকে তাঁদের আটক করা হয়।
তাঁদের থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।ওসি বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, নাশকতার উদ্দেশ্যে ওই দুজন ককটেল নিয়ে মাজারে এসেছিলেন।
সূত্র: প্রথম আলো

গোপনীয়তা ভেঙে বিয়ের ছবি প্রকাশ করলেন মিমি, পাত্র কে
রাষ্ট্রপতির সঙ্গে সম্পাদক পরিষদের সদস্যদের মতবিনিময়
টুঙ্গিপাড়া থানায় হামলা-অগ্নিসংযোগের ঘটনায় মামলা, আসামি ৮ হাজারের বেশি
গোপালগঞ্জে মুঠোফোনে টাকা লেনদেনে বিঘ্ন, বিপাকে গ্রাহকেরা
বিনা খরচে মালয়েশিয়া গেলেন ১১২ কর্মী

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন