advertisement

আরব দলগুলোর প্রতি নমনীয় গোলানকে চার মন্ত্রণালয় দিয়ে সঙ্গে রাখলেন আইজেনকট

আরব দলগুলোর প্রতি নমনীয় গোলানকে চার মন্ত্রণালয় দিয়ে সঙ্গে রাখলেন আইজেনকট
ইসরায়েলের সাবেক সেনাপ্রধান ও ইয়াশার পার্টির নেতা গাদি আইজেনকট। জেরুজালেমে দেশটির পার্লামেন্ট নেসেটে বক্তব্য দিতে আসছেন। ২৩ নভেম্বর ২০২৬
ফটো কার্ড প্রিন্ট

ইসরায়েলের পরবর্তী সরকার গঠনের চেষ্টা চালিয়ে যাচ্ছেন বিরোধী জোটের নেতা গাদি আইজেনকট। জোট সরকার গঠনের বিষয়ে আইজেনকটের দল ইয়াশার পার্টির সঙ্গে ইয়ার গোলানের দল দ্য ডেমোক্র্যাটসের চুক্তি হচ্ছে। আজ বৃহস্পতিবার ওই চুক্তির ঘোষণা দেওয়া হয়েছে। টাইমস অব ইসরায়েলের খবরে বলা হয়েছে, জোট সরকার গঠিত হলে চুক্তি অনুযায়ী চারটি মন্ত্রণালয় পাবে গোলানের দল দ্য ডেমোক্র্যাটস।

বামপন্থী ডেমোক্র্যাটস হলো দ্বিতীয় দল, যারা আইজেনকটের ইয়াশারের সঙ্গে সরকার গঠনের চুক্তি করছে। এর আগে গত মঙ্গলবার আভিগদর লিবারম্যানের নেতৃত্বাধীন ডানপন্থী দল ইসরায়েল বেইতেনু একই ধরনের চুক্তিতে সম্মত হয়। এই দুই দলই প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে জোট সরকার গড়ার তীব্রবিরোধী। গোলানের ডেমোক্র্যাটস একমাত্র দল, যারা আরব দলগুলোকে নিয়ে জোট সরকার গড়ার পক্ষে।জোট সরকার গঠন নিয়ে আইজেনকটের জোটে মতভেদও রয়েছে।

অতি ডানপন্থী ইহুদি দলগুলোর সঙ্গে জোট করা হবে, নাকি আরব নেতৃত্বাধীন দলগুলোবে সঙ্গে নেওয়া হবে, তা নিয়ে বিরোধ রয়েছে।সরকার গঠনের জন্য আইজেনকট ৬ ডিসেম্বর পর্যন্ত সময় পাচ্ছেন।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

এনভিডিয়ায় হুয়াংয়ের ফিরে আসায় কেন এতটা উচ্ছ্বসিত নেতানিয়াহুর ইসরায়েল এনভিডিয়ায় হুয়াংয়ের ফিরে আসায় কেন এতটা উচ্ছ্বসিত নেতানিয়াহুর ইসরায়েল যুক্তরাষ্ট্রকে ছাড়াই যেকোনো মুহূর্তে ইরানে হামলা চালাতে প্রস্তুত ইসরায়েল যুক্তরাষ্ট্রকে ছাড়াই যেকোনো মুহূর্তে ইরানে হামলা চালাতে প্রস্তুত ইসরায়েল ইরানের ড্রোন হামলায় কুয়েতে ইতালির দুই নাগরিক নিহত ইরানের ড্রোন হামলায় কুয়েতে ইতালির দুই নাগরিক নিহত সোনার দামে ধস, নাকি সাময়িক সংশোধন সোনার দামে ধস, নাকি সাময়িক সংশোধন ককরোচ নেতা সৌরভের বিরুদ্ধে ‘লুক আউট সার্কুলার’ জারি ককরোচ নেতা সৌরভের বিরুদ্ধে ‘লুক আউট সার্কুলার’ জারি
advertisement

৭ ঘণ্টার চেষ্টায় নিভলো চকবাজারের প্লাস্টিক গোডাউনের আগুন

৭ ঘণ্টার চেষ্টায় নিভলো চকবাজারের প্লাস্টিক গোডাউনের আগুন
৭ ঘণ্টার চেষ্টায় নিভলো চকবাজারের প্লাস্টিক গোডাউনের আগুন

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

অর্জুন সিংকে বাংলাদেশের জনগণের কাছে নিঃশর্ত ক্ষমা চাইতে হবে

অর্জুন সিংকে বাংলাদেশের জনগণের কাছে নিঃশর্ত ক্ষমা চাইতে হবে
ভারতের পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের পরিবহনমন্ত্রী ও বিজেপি নেতা অর্জুন সিংয়ের বাংলাদেশ দখলের হুমকিসংক্রান্ত বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী নির্মাতা মাতিয়া বানু শুকু আর নেই

জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী নির্মাতা মাতিয়া বানু শুকু আর নেই
মাতিয়া বানু শুকু

জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী নাট্যকার, পরিচালক ও প্রযোজক মাতিয়া বানু শুকু আর নেই। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ রাত ১২টার দিকে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষনিশ্বাস ত্যাগ করেন তিনি। তাঁর বয়স হয়েছিল ৫৬ বছর।পরিবারের পক্ষ থেকে প্রথম আলোকে মৃত্যুর খবরটি নিশ্চিত করেন সংস্কৃতিকর্মী এরশাদুল হক।

তিনি জানান, শারীরিক অবস্থার চরম অবনতি হওয়ায় মাতিয়া বানু শুকুকে আইসিইউ থেকে প্যালিয়েটিভ কেয়ারে স্থানান্তর করা হয়। সেখানেই শেষনিশ্বাস ত্যাগ করেন তিনি।দীর্ঘদিন ধরে ক্যানসারে আক্রান্ত ছিলেন মাতিয়া বানু শুকু। পাশাপাশি কিডনির জটিলতাও ছিল। ২১ নভেম্বর শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে ঢাকার একটি বেসরকারি হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) নেওয়া হয়। তখন তাঁর শরীরে ক্যানসার ছড়িয়ে পড়ায় প্রচুর অক্সিজেনের প্রয়োজন হচ্ছিল।

প্রতি মিনিটে ১৫ থেকে ২০ লিটার পর্যন্ত অক্সিজেন দিতে হচ্ছিল তাঁকে।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন