ভারতের ককরোচ জনতা পার্টির সহ–আহ্বায়ক সৌরভ দাসের বিরুদ্ধে ‘লুক আউট সার্কুলার’ জারি করা হয়েছে। সেই কারণেই তাঁকে দিল্লি বিমানবন্দর থেকে লন্ডনগামী বিমানে চড়তে দেওয়া হয়নি। আজ বৃহস্পতিবার কেন্দ্রীয় সরকারের তরফ থেকে দিল্লি হাইকোর্টে এই কথা জানানো হয়েছে। লুক আউট সার্কুলার হলো কোনো ব্যক্তির বিদেশযাত্রা ঠেকানো অথবা তাঁর যাতায়াতের তথ্য নজরদারিতে রাখার জন্য ইমিগ্রেশন কর্তৃপক্ষের কাছে পাঠানো একটি সতর্কতামূলক নির্দেশ বা অনুরোধ।
সহজ ভাষায়, কোনো ব্যক্তির বিরুদ্ধে মামলা বা তদন্ত চললে এবং তিনি দেশ ছেড়ে চলে যেতে পারেন—এমন আশঙ্কা থাকলে সংশ্লিষ্ট তদন্তকারী সংস্থা তাঁর নামে লুক আউট সার্কুলার জারির উদ্যোগ নিতে পারে।দিল্লি হাইকোর্টের বিচারপতি অমিত মহাজনের এজলাসে এই তথ্য দাখিল করেন অতিরিক্ত সলিসিটর জেনারেল চেতন শর্মা। তিনি জানান, ওই লুক আউট সার্কুলার জারি করেছিল মুম্বাই পুলিশ, ২৩ নভেম্বর। ওই দিনই রাত একটার ফ্লাইটে সৌরভের লন্ডন রওনা হওয়ার কথা ছিল।
অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে এক অনুষ্ঠানে ভাষণ দেওয়ার জন্য তাঁকে আমন্ত্রণ জানানো হয়েছিল।যাত্রা ভঙ্গ হওয়ায় ক্ষুব্ধ সৌরভ গত বুধবার দিল্লি হাইকোর্টের শরণাপন্ন হন।
সূত্র: প্রথম আলো

যুক্তরাষ্ট্রকে ছাড়াই যেকোনো মুহূর্তে ইরানে হামলা চালাতে প্রস্তুত ইসরায়েল
ইরানের ড্রোন হামলায় কুয়েতে ইতালির দুই নাগরিক নিহত
সোনার দামে ধস, নাকি সাময়িক সংশোধন
ভারত-ইসরায়েল বন্ধুত্বের ভিত্তি কী? আদর্শের মিল নাকি সামরিক নির্ভরতা?
ভারত-ইসরায়েল বন্ধুত্বের ভিত্তি কী? আদর্শের মিল নাকি সামরিক নির্ভরতা?

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন