advertisement

‘ভাই তাড়াতাড়ি আয়, মা যেন কেমন করছে’, হাসপাতালে পৌঁছানোর আগেই সব শেষ

‘ভাই তাড়াতাড়ি আয়, মা যেন কেমন করছে’, হাসপাতালে পৌঁছানোর আগেই সব শেষ
মারা যাওয়া মঞ্জু দেব
ফটো কার্ড প্রিন্ট

হাসপাতালের বিছানায় শুয়ে ছেলের খাওয়াদাওয়া নিয়ে চিন্তা করছিলেন মঞ্জু দেব (৫৬)। ছেলে বিপ্লব দেবকে বলেছিলেন, ‘সারা দিন কিছু খাসনি, একটু ভাত খেয়ে নে।’ মাকে হাসপাতালে রেখে যেতে চাইছিলেন না বিপ্লব। তাই মাকে আশ্বস্ত করেছিলেন, কাছেই থাকবেন। কোনো সমস্যা হলে যেন ফোন করা হয়। তখনো জানতেন না, মায়ের সঙ্গে এটাই তাঁর শেষ কথা।গত সোমবার। রাত তখন নয়টার কাছাকাছি। মাকে হাসপাতালে রেখে কাছেই এক বন্ধুর বাসায় বিশ্রাম নিতে যান বিপ্লব।

রাত দুইটার দিকে বড় বোন রুমা দত্তের ফোন আসে। ফোনে জানান, মায়ের হঠাৎ প্রচণ্ড জ্বর এসেছে। শরীর কাঁপছে। অবস্থা ভালো মনে হচ্ছে না।বিপ্লব বলেন, ‘দিদি ফোন করে বলল, ভাই তাড়াতাড়ি আয়, মা কেমন যেন করছে। আমি খবর পেয়ে হাসপাতালে আসি। এসে দেখি, মা আর নাই।’মায়ের এমন আকস্মিক মৃত্যু এখনো মেনে নিতে পারছেন না পরিবারের সদস্যরা।

কয়েক ঘণ্টা আগেও যিনি ছেলের খাওয়াদাওয়া নিয়ে চিন্তা করছিলেন, সেই মা যে আর নেই, তা বিশ্বাস করাই কঠিন হয়ে পড়েছে তাঁদের।চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার বাসিন্দা মঞ্জু দেব জ্বর নিয়ে অসুস্থ হওয়ার পর ডেঙ্গু পরীক্ষায় পজিটিভ ফল এসেছিল।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

শিক্ষক ছাড়া উচ্চশিক্ষা চলবে কীভাবে শিক্ষক ছাড়া উচ্চশিক্ষা চলবে কীভাবে ভোরের আলোয় যে বিলে ফুটে থাকা লাল শাপলা দেখতে আসছেন পর্যটকেরা ভোরের আলোয় যে বিলে ফুটে থাকা লাল শাপলা দেখতে আসছেন পর্যটকেরা দামি চালে বাড়তি খরচ, স্বস্তি মুরগি–ডিমে দামি চালে বাড়তি খরচ, স্বস্তি মুরগি–ডিমে ভোরের আলোয় যে বিলে ফুটে থাকা লাল শাপলা দেখতে আসছেন পর্যটকেরা ভোরের আলোয় যে বিলে ফুটে থাকা লাল শাপলা দেখতে আসছেন পর্যটকেরা সব পক্ষকে দায়িত্বশীল আচরণ করতে হবে সব পক্ষকে দায়িত্বশীল আচরণ করতে হবে
advertisement

কুয়েতে সামরিক স্থাপনায় হামলা চালানোর কথা অস্বীকার ইরানের, যৌথ তদন্তের প্রস্তাব

কুয়েতে সামরিক স্থাপনায় হামলা চালানোর কথা অস্বীকার ইরানের, যৌথ তদন্তের প্রস্তাব
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি

কুয়েতে ড্রোন হামলায় দুই ইতালীয় নাগরিক নিহত হওয়ার ঘটনায় নিজেদের কোনো ধরনের সম্পৃক্ততা থাকার কথা অস্বীকার করেছে ইরান।

গতকাল বৃহস্পতিবারের ওই হামলার জন্য ইতালি ও কুয়েত তেহরানকে দায়ী করলেও ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি ঘটনার উৎস ও জড়িত পক্ষগুলো চিহ্নিত করতে কুয়েতের সঙ্গে যৌথ তদন্তের প্রস্তাব দিয়েছেন।নিজের টেলিগ্রাম চ্যানেলে দেওয়া এক পোস্টে আব্বাস আরাগচি এ হামলায় ইরানের কোনো ধরনের সম্পৃক্ততার কথা নাকচ করে ওই প্রস্তাব দেন।একই দিন ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের খবরে বলা হয়, দেশটির সশস্ত্র বাহিনীর জ্যেষ্ঠ মুখপাত্র আবোলফজল শেকারচি কুয়েতের কোনো ‘গুরুত্বপূর্ণ’ স্থাপনায় হামলা চালানোর কথা অস্বীকার করেছেন।

কুয়েতের সামরিক স্থাপনায় ইরানের ড্রোন হামলা, ইতালির দুই নাগরিক নিহতআবোলফজল শেকারচি বলেন, ওই অঞ্চলে ইরানি বাহিনীর পক্ষ থেকে কোনো ধরনের আক্রমণাত্মক বা সামরিক অভিযান চালানো হয়নি।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

শিক্ষক ছাড়া উচ্চশিক্ষা চলবে কীভাবে

শিক্ষক ছাড়া উচ্চশিক্ষা চলবে কীভাবে
সম্পাদকীয়

প্রতি ২২২ জন শিক্ষার্থীর জন্য একজন শিক্ষক দিয়ে মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সম্ভব নয়। গাইবান্ধা সরকারি কলেজে প্রায় ১৫ হাজার শিক্ষার্থীর বিপরীতে মাত্র ৬৬ জন শিক্ষক থাকার তথ্য তাই গভীর উদ্বেগের। গণিতের মতো বিষয়ে একজন শিক্ষক দিয়ে স্নাতক পর্যায়ের পাঠদান চলছে। শিক্ষকস্বল্পতায় প্রতিদিন সব শ্রেণির ক্লাস হচ্ছে না।

একটি সরকারি কলেজে এমন পরিস্থিতি দীর্ঘদিন চলতে থাকা উচ্চশিক্ষার প্রতি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অবহেলারই পরিচয়।কলেজটিতে ১৪টি বিষয়ে স্নাতক সম্মান এবং স্নাতকোত্তর পর্যায়ে পড়াশোনার সুযোগ রয়েছে। কিন্তু কোর্স চালু করার সঙ্গে প্রয়োজনীয় শিক্ষক নিশ্চিত করা হয়নি। শিক্ষার্থীরা ভর্তি হচ্ছেন, পরীক্ষা দিচ্ছেন, সনদও পাবেন; অথচ বিষয়ভিত্তিক জ্ঞান অর্জনের জন্য নিয়মিত পাঠদান পাচ্ছেন না।

উচ্চশিক্ষাকে এভাবে ভর্তি ও পরীক্ষার কার্যক্রমে সীমিত করে রাখা যায় না।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

ভোরের আলোয় যে বিলে ফুটে থাকা লাল শাপলা দেখতে আসছেন পর্যটকেরা

ভোরের আলোয় যে বিলে ফুটে থাকা লাল শাপলা দেখতে আসছেন পর্যটকেরা

https://admin-prothomalo-video.chorki.net/v1/bytes/vorer-aloz-ze-bile-fute-thaka-lal-sapla-dekhte-aschen-prztkera

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন