advertisement

দক্ষিণ আফ্রিকার ড্রেসিংরুমে ‘বাবাদের রাজত্ব’

দক্ষিণ আফ্রিকার ড্রেসিংরুমে ‘বাবাদের রাজত্ব’
অ্যাকারম্যান ও তাঁর ছেলে
ফটো কার্ড প্রিন্ট

বাংলাদেশ–দক্ষিণ আফ্রিকা দুই টেস্টের সিরিজে বারবারই দেখা গেছে দৃশ্যটা। মাঠে দক্ষিণ আফ্রিকার ক্রিকেটারদের কেউ ভালো করছেন, সঙ্গে সঙ্গেই গ্যালারিতে বসে থাকা কোনো শিশুর মুখে ক্যামেরা। বেশির ভাগ সময়ই দেখানো হয়েছে তাদের, যাদের বাবারা মাঠে করেছেন দুর্দান্ত কিছু।ক্রিকেটে বাবাদের সাফল্য উদ্‌যাপনের এমন দৃশ্য নতুন কিছু নয়।

তবে দক্ষিণ আফ্রিকার সাম্প্রতিক টেস্ট দলকে দেখলে মনে হবে, গ্যালারিতে শিশুদের উপস্থিতি এখন আর বিচ্ছিন্ন কোনো ঘটনা নয়। বরং দলের একটা বড় অংশের জীবনেই নতুন এই অধ্যায় যোগ হয়েছে। কেউ সদ্য বাবা হয়েছেন, কারও সন্তান একটু বড় হচ্ছে, কারও পরিবারে আবার নতুন অতিথি আসার অপেক্ষা।আনরিখ নর্কিয়ারই যেমন তিন সন্তান, যার দুজন আবার যমজ। টেম্বা বাভুমা, এইডেন মার্করাম, সাইমন হারমার, লুঙ্গি এনগিডি, জেরাল্ড কোয়েটজি ও কেশব মহারাজেরও সন্তান আছে।

ডেন প্যাটারসনের দুই সন্তান।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

তেভেজের বিদায়ী ম্যাচে মেসির খেলা নিশ্চিত, রোনালদোর কী খবর তেভেজের বিদায়ী ম্যাচে মেসির খেলা নিশ্চিত, রোনালদোর কী খবর ঘরে ভালো মুমিনুল বাইরে কেন অন্যরকম ঘরে ভালো মুমিনুল বাইরে কেন অন্যরকম আজ টিভিতে যা দেখবেন (২৭ নভেম্বর ২০২৬) আজ টিভিতে যা দেখবেন (২৭ নভেম্বর ২০২৬) নাহিদ রানার জ্বর, মাঠে ফেরা কি আরও পিছিয়ে যাচ্ছে নাহিদ রানার জ্বর, মাঠে ফেরা কি আরও পিছিয়ে যাচ্ছে শেবাগের দুই ছেলে: বড় ভাই আর্যবীর অধিনায়কত্বে ৭ উইকেট শিকার ছোট ভাই বেদান্তর শেবাগের দুই ছেলে: বড় ভাই আর্যবীর অধিনায়কত্বে ৭ উইকেট শিকার ছোট ভাই বেদান্তর
advertisement

কুয়েতে সামরিক স্থাপনায় হামলা চালানোর কথা অস্বীকার ইরানের, যৌথ তদন্তের প্রস্তাব

কুয়েতে সামরিক স্থাপনায় হামলা চালানোর কথা অস্বীকার ইরানের, যৌথ তদন্তের প্রস্তাব
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি

কুয়েতে ড্রোন হামলায় দুই ইতালীয় নাগরিক নিহত হওয়ার ঘটনায় নিজেদের কোনো ধরনের সম্পৃক্ততা থাকার কথা অস্বীকার করেছে ইরান।

গতকাল বৃহস্পতিবারের ওই হামলার জন্য ইতালি ও কুয়েত তেহরানকে দায়ী করলেও ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি ঘটনার উৎস ও জড়িত পক্ষগুলো চিহ্নিত করতে কুয়েতের সঙ্গে যৌথ তদন্তের প্রস্তাব দিয়েছেন।নিজের টেলিগ্রাম চ্যানেলে দেওয়া এক পোস্টে আব্বাস আরাগচি এ হামলায় ইরানের কোনো ধরনের সম্পৃক্ততার কথা নাকচ করে ওই প্রস্তাব দেন।একই দিন ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের খবরে বলা হয়, দেশটির সশস্ত্র বাহিনীর জ্যেষ্ঠ মুখপাত্র আবোলফজল শেকারচি কুয়েতের কোনো ‘গুরুত্বপূর্ণ’ স্থাপনায় হামলা চালানোর কথা অস্বীকার করেছেন।

কুয়েতের সামরিক স্থাপনায় ইরানের ড্রোন হামলা, ইতালির দুই নাগরিক নিহতআবোলফজল শেকারচি বলেন, ওই অঞ্চলে ইরানি বাহিনীর পক্ষ থেকে কোনো ধরনের আক্রমণাত্মক বা সামরিক অভিযান চালানো হয়নি।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

শিক্ষক ছাড়া উচ্চশিক্ষা চলবে কীভাবে

শিক্ষক ছাড়া উচ্চশিক্ষা চলবে কীভাবে
সম্পাদকীয়

প্রতি ২২২ জন শিক্ষার্থীর জন্য একজন শিক্ষক দিয়ে মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সম্ভব নয়। গাইবান্ধা সরকারি কলেজে প্রায় ১৫ হাজার শিক্ষার্থীর বিপরীতে মাত্র ৬৬ জন শিক্ষক থাকার তথ্য তাই গভীর উদ্বেগের। গণিতের মতো বিষয়ে একজন শিক্ষক দিয়ে স্নাতক পর্যায়ের পাঠদান চলছে। শিক্ষকস্বল্পতায় প্রতিদিন সব শ্রেণির ক্লাস হচ্ছে না।

একটি সরকারি কলেজে এমন পরিস্থিতি দীর্ঘদিন চলতে থাকা উচ্চশিক্ষার প্রতি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অবহেলারই পরিচয়।কলেজটিতে ১৪টি বিষয়ে স্নাতক সম্মান এবং স্নাতকোত্তর পর্যায়ে পড়াশোনার সুযোগ রয়েছে। কিন্তু কোর্স চালু করার সঙ্গে প্রয়োজনীয় শিক্ষক নিশ্চিত করা হয়নি। শিক্ষার্থীরা ভর্তি হচ্ছেন, পরীক্ষা দিচ্ছেন, সনদও পাবেন; অথচ বিষয়ভিত্তিক জ্ঞান অর্জনের জন্য নিয়মিত পাঠদান পাচ্ছেন না।

উচ্চশিক্ষাকে এভাবে ভর্তি ও পরীক্ষার কার্যক্রমে সীমিত করে রাখা যায় না।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

ভোরের আলোয় যে বিলে ফুটে থাকা লাল শাপলা দেখতে আসছেন পর্যটকেরা

ভোরের আলোয় যে বিলে ফুটে থাকা লাল শাপলা দেখতে আসছেন পর্যটকেরা

https://admin-prothomalo-video.chorki.net/v1/bytes/vorer-aloz-ze-bile-fute-thaka-lal-sapla-dekhte-aschen-prztkera

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন