advertisement

বুমরা ১৯ ওভার করেও উইকেট পাননি, সিরাজকে বাদ দেওয়ার সিদ্ধান্ত কি ভারতের জন্য বুমেরাং

বুমরা ১৯ ওভার করেও উইকেট পাননি, সিরাজকে বাদ দেওয়ার সিদ্ধান্ত কি ভারতের জন্য বুমেরাং
প্রথম দিনে ভারতের হয়ে ২টি উইকেট নেন আকাশ দীপ
ফটো কার্ড প্রিন্ট

ক্রাইস্টচার্চ টেস্টেও ভারতের দলে জায়গা পাননি মোহাম্মদ সিরাজ। ভারত টিম ম্যানেজমেন্টের পক্ষ থেকে এ নিয়ে পরিষ্কার করে কিছু বলা হয়নি। যথারীতি ধুয়ে দিয়েছেন ভারতের সাবেক স্পিনার মুরালি কার্তিক, ‘যদি মনে হয় যে সে ফর্মে নেই, তবে (দলের) সঙ্গে রাখারও প্রয়োজন নেই।’ মোহাম্মদ কাইফের প্রতিক্রিয়া, ‘বিশ্বাস করা কঠিন, ভারতের অন্যতম প্রধান পেসার মোহাম্মদ সিরাজ আবারও বাদ পড়লেন।

বিদেশে ভারতের টেস্ট বোলিং আক্রমণে প্রথম দিকের নামগুলোর একটি হওয়া উচিত সিরাজের।’ক্রাইস্টচার্চ টেস্টের প্রথম দিন শেষে কাইফের কথাগুলো কি নতুন করে ভাবাবে ভারতীয় টিম ম্যানেজমেন্টকে? সম্ভাবনা কম। তবে নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম দিনের বোলিং বিশ্লেষণ করলে সিরাজকে নিয়ে প্রশ্নটা আরও জোরালো হয়। ৫ উইকেটে ২৪৬ রান তুলে দিন শেষ করেছে নিউজিল্যান্ড। ভারতের চার পেসারের আক্রমণে একমাত্র আকাশ দীপই নিজের কাজটা ভালোভাবে করতে পেরেছেন।

বাকিদের পারফরম্যান্স তেমন আশাব্যঞ্জক নয়।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

টি–টুয়েন্টি: ১১ নম্বরে নেমে সর্বোচ্চ রানের বিশ্ব রেকর্ড টি–টুয়েন্টি: ১১ নম্বরে নেমে সর্বোচ্চ রানের বিশ্ব রেকর্ড ব্যাট হাতে যাঁরা বোলারদের সবচেয়ে প্রিয়, তালিকায় দুই বাংলাদেশি ব্যাট হাতে যাঁরা বোলারদের সবচেয়ে প্রিয়, তালিকায় দুই বাংলাদেশি তেভেজের বিদায়ী ম্যাচে মেসির খেলা নিশ্চিত, রোনালদোর কী খবর তেভেজের বিদায়ী ম্যাচে মেসির খেলা নিশ্চিত, রোনালদোর কী খবর দক্ষিণ আফ্রিকার ড্রেসিংরুমে ‘বাবাদের রাজত্ব’ দক্ষিণ আফ্রিকার ড্রেসিংরুমে ‘বাবাদের রাজত্ব’ ঘরে ভালো মুমিনুল বাইরে কেন অন্যরকম ঘরে ভালো মুমিনুল বাইরে কেন অন্যরকম
advertisement

শিবব্রত বর্মনের টেকনো-হরর—জিরান

শিবব্রত বর্মনের টেকনো-হরর—জিরান
অলংকরণ: তনি সুভংকর

ওরা বলল, এটা শুধুই একটা চ্যাটবট। এর বেশি কিছু নয়। এটাকে কোনোভাবে জিরানের প্রত্যাবর্তন বলা যাবে না বা এটা ওর কোনো রেপ্লিকাও নয়। এ শুধুই এক মামুলি চ্যাটবট।তফাতের মধ্যে এটা জিরানের কণ্ঠস্বর বেশ খানিকটা নকল করবে। শুনলে মনে হবে, জিরান কথা বলছে। তা ছাড়া এটা যেহেতু ওর কথা বলার ভঙ্গিমা, ওর শব্দচয়ন, ওর কৌতুক করার ধাঁচ অনুকরণ করবে, সে কারণে আরও বেশি করে শুনতে জিরানের মতোই লাগবে।আরেকটা জিনিস ওরা বলল।

বলল, এটা জিরানের কিছু স্মৃতি কাজে লাগাবে। স্মৃতি মানে ঠিক স্মৃতি নয়, রেকর্ডস। ওর সোশ্যাল মিডিয়া পোস্ট, ডায়েরি, কেনাকাটা আর কোথাও যাওয়া বা খাওয়া, ব্যাংক লেনদেনের রেকর্ডস ইত্যাদি যত ডিজিটাল পদচিহ্ন আছে, সেগুলোকে জিরানের স্মৃতি হিসেবে ব্যবহার করবে ওরা। এই বানানো স্মৃতির কল্যাণে একটা কৃত্রিম ব্যক্তিত্ব তৈরি হবে জিরানের। হ্যাঁ, ‘ব্যক্তিত্ব’ শব্দটাই ব্যবহার করেছিল ওরা।

আর আমি খুব আমোদ পেয়েছিলাম কথাটা শুনে।ওরা বলল, এ প্রোডাক্টের নাম ওরা দিয়েছে ‘ইকো’।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

যে বনে শীত এলেই জড়ো হয় কোটি কোটি প্রজাপতি

যে বনে শীত এলেই জড়ো হয় কোটি কোটি প্রজাপতি

প্রতিবছর মেক্সিকোর পাহাড়ি বনাঞ্চলে ঝাঁকে ঝাঁকে এসে জড়ো হয় রাজা প্রজাপতি। কিন্তু তারা যেভাবে দূরদূরান্ত থেকে উড়ে আসে, তা আরও বিস্ময়কর। দেখুন ভিডিওতে…

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

বইমেলার সেমিনারে পড়া প্রবন্ধ নিয়ে ‘একুশের প্রবন্ধ ২০২৬’

অমর একুশে বইমেলা ২০২৬-এ মূলমঞ্চে আয়োজিত সেমিনারে পড়া প্রবন্ধ নিয়ে প্রকাশিত হয়েছে ‘একুশের প্রবন্ধ ২০২৬’। বইটি বাংলা একাডেমি থেকে প্রকাশিত...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন