advertisement

পাঁচ পরোয়ানা, ১৩ মামলা—অবশেষে ধরা পড়লেন ইসমাইল

পাঁচ পরোয়ানা, ১৩ মামলা—অবশেষে ধরা পড়লেন ইসমাইল
মো. ইসমাইল হোসেন
ফটো কার্ড প্রিন্ট

নাম মো. ইসমাইল হোসেন, পরিচিত রনি নামে। পুলিশের হিসাবে, তাঁর বিরুদ্ধে রয়েছে চুরি-ছিনতাইসহ ১৩টি মামলা। এর মধ্যে পাঁচটি মামলায় রয়েছে গ্রেপ্তারি পরোয়ানা। অবশেষে গতকাল বৃহস্পতিবার রাতে চট্টগ্রাম নগরের মোহরা কাজীরহাট এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করেছে পুলিশ।মোহরা এলাকাটি নগরের চান্দগাঁও থানাধীন। গ্রেপ্তারের বিষয়টি চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইখতিয়ার উদ্দিন প্রথম আলোকে নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ইসমাইলকে ধরার জন্য পুলিশ চেষ্টা করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে।পুলিশ জানায়, ইসমাইলের বাড়ি হাটহাজারী উপজেলার বুড়িশ্চর ইউনিয়নের মধ্যমপুরীচর এলাকায়। তিনি ওই এলাকার মো. মাসুদুর রহমানের ছেলে। তাঁর বিরুদ্ধে চুরি, ছিনতাই, ডাকাতির প্রস্তুতি, বিশেষ ক্ষমতা আইন, সন্ত্রাসবিরোধী আইন ও অস্ত্র আইনে মামলা রয়েছে।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

শিবব্রত বর্মনের টেকনো-হরর—জিরান শিবব্রত বর্মনের টেকনো-হরর—জিরান শহর পরিচ্ছন্ন রাখা আমাদের ইমানি দায়িত্ব শহর পরিচ্ছন্ন রাখা আমাদের ইমানি দায়িত্ব পরিবার থেকে পরিত্যক্ত দুজন বৃদ্ধাশ্রমে খুঁজে পেলেন নতুন জীবন, বর ৭৫ ও কনে ৬৩ পরিবার থেকে পরিত্যক্ত দুজন বৃদ্ধাশ্রমে খুঁজে পেলেন নতুন জীবন, বর ৭৫ ও কনে ৬৩ সংবাদপত্রের স্বাধীনতা: কলমের সঙ্গে ক্ষমতার দ্বন্দ্ব সংবাদপত্রের স্বাধীনতা: কলমের সঙ্গে ক্ষমতার দ্বন্দ্ব রোহিঙ্গা জেনোসাইড নিয়ে রায়ে অস্বস্তিতে ইসরায়েল? রোহিঙ্গা জেনোসাইড নিয়ে রায়ে অস্বস্তিতে ইসরায়েল?
advertisement

শিবব্রত বর্মনের টেকনো-হরর—জিরান

শিবব্রত বর্মনের টেকনো-হরর—জিরান
অলংকরণ: তনি সুভংকর

ওরা বলল, এটা শুধুই একটা চ্যাটবট। এর বেশি কিছু নয়। এটাকে কোনোভাবে জিরানের প্রত্যাবর্তন বলা যাবে না বা এটা ওর কোনো রেপ্লিকাও নয়। এ শুধুই এক মামুলি চ্যাটবট।তফাতের মধ্যে এটা জিরানের কণ্ঠস্বর বেশ খানিকটা নকল করবে। শুনলে মনে হবে, জিরান কথা বলছে। তা ছাড়া এটা যেহেতু ওর কথা বলার ভঙ্গিমা, ওর শব্দচয়ন, ওর কৌতুক করার ধাঁচ অনুকরণ করবে, সে কারণে আরও বেশি করে শুনতে জিরানের মতোই লাগবে।আরেকটা জিনিস ওরা বলল।

বলল, এটা জিরানের কিছু স্মৃতি কাজে লাগাবে। স্মৃতি মানে ঠিক স্মৃতি নয়, রেকর্ডস। ওর সোশ্যাল মিডিয়া পোস্ট, ডায়েরি, কেনাকাটা আর কোথাও যাওয়া বা খাওয়া, ব্যাংক লেনদেনের রেকর্ডস ইত্যাদি যত ডিজিটাল পদচিহ্ন আছে, সেগুলোকে জিরানের স্মৃতি হিসেবে ব্যবহার করবে ওরা। এই বানানো স্মৃতির কল্যাণে একটা কৃত্রিম ব্যক্তিত্ব তৈরি হবে জিরানের। হ্যাঁ, ‘ব্যক্তিত্ব’ শব্দটাই ব্যবহার করেছিল ওরা।

আর আমি খুব আমোদ পেয়েছিলাম কথাটা শুনে।ওরা বলল, এ প্রোডাক্টের নাম ওরা দিয়েছে ‘ইকো’।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

যে বনে শীত এলেই জড়ো হয় কোটি কোটি প্রজাপতি

যে বনে শীত এলেই জড়ো হয় কোটি কোটি প্রজাপতি

প্রতিবছর মেক্সিকোর পাহাড়ি বনাঞ্চলে ঝাঁকে ঝাঁকে এসে জড়ো হয় রাজা প্রজাপতি। কিন্তু তারা যেভাবে দূরদূরান্ত থেকে উড়ে আসে, তা আরও বিস্ময়কর। দেখুন ভিডিওতে…

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

বইমেলার সেমিনারে পড়া প্রবন্ধ নিয়ে ‘একুশের প্রবন্ধ ২০২৬’

অমর একুশে বইমেলা ২০২৬-এ মূলমঞ্চে আয়োজিত সেমিনারে পড়া প্রবন্ধ নিয়ে প্রকাশিত হয়েছে ‘একুশের প্রবন্ধ ২০২৬’। বইটি বাংলা একাডেমি থেকে প্রকাশিত...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন