সাইবার নিরাপত্তা প্রতিষ্ঠান সফোস সম্প্রতি ষষ্ঠ বার্ষিক ‘স্টেট অব র্যানসমওয়্যার ইন রিটেইল’ প্রতিবেদন প্রকাশ করেছে। এতে খুচরা বিক্রয় খাতে র্যানসমওয়্যার হামলার ক্ষেত্রে কিছু উন্নতির পাশাপাশি বেশ কিছু ঝুঁকির বিষয় উঠে এসেছে। প্রতিবেদন অনুযায়ী, অন্য ব্যবসার তুলনায় খুচরা বিক্রয় প্রতিষ্ঠানগুলো হামলাকারীদের সবচেয়ে কম অর্থ দিয়েছে। একই সঙ্গে, জরিপের ইতিহাসে এবারই সবচেয়ে কম সময়ে প্রতিষ্ঠানগুলো হামলার ক্ষতি কাটিয়েছে।
তবে গত বছরের তুলনায় তথ্য এনক্রিপশনের হার ১৪ শতাংশ বেড়েছে। অন্যদিকে, হামলার পর স্বাভাবিক কার্যক্রমে ফিরতে গড় ব্যয় বেড়ে দাঁড়িয়েছে ১৭ লাখ ৬০ হাজার মার্কিন ডলারে।ব্ল্যাক ফ্রাইডের মতো কেনাকাটার মৌসুমে আর ছুটির দিনে কেনাকাটা বাড়ায় খুচরা বিক্রয় প্রতিষ্ঠানগুলোর ডিজিটাল সেবা সচল রাখা জরুরি। কিন্তু এ সময়ই র্যানসমওয়্যার হামলার হয়ে থাকে আর এতে লেনদেন ব্যবস্থা, পণ্যের মজুত ব্যবস্থাপনা, অর্ডার সরবরাহ ও গ্রাহকসেবা ব্যাহত হয়।
তাই সাইবার নিরাপত্তা ব্যবস্থার দুর্বলতা আগে থেকেই চিহ্নিত করে তা সমাধান করতে হয়।নিরাপত্তা ব্যবস্থার দুর্বলতাকে কাজে লাগিয়ে খুচরা বিক্রয় প্রতিষ্ঠানগুলোর ওপর সাইবার হামলার ঝুঁকি বাড়ছে।
সূত্র: প্রথম আলো

কীভাবে মাঠে লবণ চাষ করা হয়
জার্মানিতে বাঙালি কন্যার বিয়ে, যে কারণে জায়গা পেল বিশ্বখ্যাত ভোগে
বাল্যবিবাহের খবর দেওয়া কমেছে, কারণ কী
চ্যাটজিপিটিতে চ্যাট ও চ্যাটজিপিটি ওয়ার্কের ব্যবহারসীমা নির্দিষ্ট করছে ওপেনএআই, উদ্বে...
ইউটিউবের ভিডিও দেখে চাষ শুরু, এক গাছেই কমলা হয়েছে দেড় মণ

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন