চ্যাটজিপিটিতে চ্যাট ও চ্যাটজিপিটি ওয়ার্ক সুবিধা ব্যবহারের সীমা একীভূত করার উদ্যোগ নিয়েছে ওপেনএআই। নতুন এ উদ্যোগের আওতায় সুবিধা দুটিতে বর্তমানের মতো আলাদা ব্যবহার সীমা থাকবে না। উভয় সুবিধা ব্যবহারের জন্য একটি অভিন্ন সীমা নির্ধারণ করা হবে। এর ফলে নিয়মিত চ্যাটজিপিটি ব্যবহারকারীদের অনেকেরই চ্যাটজিপিটি চ্যাট ও চ্যাটজিপিটি ওয়ার্ক ব্যবহারের সীমা আগের তুলনায় দ্রুত শেষ হয়ে যেতে পারে।
আর তাই বিষয়টি নিয়ে উদ্বেগ জানিয়েছেন অনেক চ্যাটজিপিটি ব্যবহারকারী।সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে ওপেনএআইয়ের পণ্য বিভাগের প্রধান থিবো ‘টিবো’ সোশিও জানান, প্রাথমিকভাবে অল্পসংখ্যক প্রো গ্রাহকের জন্য নতুন ব্যবস্থাটি চালু করা হয়েছে।
এর আগে ই-মেইলের মাধ্যমে গ্রাহকদের এ পরিবর্তনের কথা জানিয়েছিল প্রতিষ্ঠানটি।প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট টেকক্রাঞ্চকে ওপেনএআইয়ের এক মুখপাত্র জানিয়েছেন, নতুন ব্যবস্থায় অধিকাংশ গ্রাহকের ব্যবহারের সীমা আগের তুলনায় দ্রুত শেষ হওয়ার আশঙ্কা নেই।
সূত্র: প্রথম আলো

কীভাবে মাঠে লবণ চাষ করা হয়
জার্মানিতে বাঙালি কন্যার বিয়ে, যে কারণে জায়গা পেল বিশ্বখ্যাত ভোগে
বাল্যবিবাহের খবর দেওয়া কমেছে, কারণ কী
ইউটিউবের ভিডিও দেখে চাষ শুরু, এক গাছেই কমলা হয়েছে দেড় মণ
র্যানসমওয়্যার হামলা হলেও দ্রুত স্বাভাবিক হয়েছে খুচরা বিক্রি: সফোস

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন