advertisement

অ্যামাজন থেকে মাইক্রোসফট, ফিলিস্তিনি নিধনে ইসরায়েলের সঙ্গে কীভাবে জড়িয়ে পড়ছে মার্কিন প্রযুক্তিপ্রতিষ্ঠান

অ্যামাজন থেকে মাইক্রোসফট, ফিলিস্তিনি নিধনে ইসরায়েলের সঙ্গে কীভাবে জড়িয়ে পড়ছে মার্কিন প্রযুক্তিপ্রতিষ্ঠান
যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে দেশটির সেনাবাহিনীর বার্ষিক সম্মেলন ও প্রদর্শনীতে প্রযুক্তিপ্রতিষ্ঠান প্যালান্টিরের নামফলক
ফটো কার্ড প্রিন্ট

ফিলিস্তিনিদের লাখ লাখ ছবি সংরক্ষণে ইসরায়েলের সামরিক বাহিনী মার্কিন প্রযুক্তিপ্রতিষ্ঠান অ্যামাজনের ক্লাউড অবকাঠামো ব্যবহার করছে বলে খবর প্রকাশিত হয়েছে। অধিকারকর্মীদের মতে, এটি ইসরায়েলের সামরিক ও অর্থনৈতিক ব্যবস্থায় পশ্চিমা, বিশেষ করে মার্কিন প্রযুক্তির গভীর সম্পৃক্ততার আরও একটি প্রমাণ।

আল–জাজিরার সঙ্গে কথা বলা মানবাধিকার সংস্থা ও বিশ্লেষকদের মতে, অধিকৃত পশ্চিম তীর ও গাজায় ফিলিস্তিনিদের ওপর নজরদারি, তাঁদের গতিবিধি অনুসরণ এবং হত্যার কাজে ইসরায়েল যেসব প্রযুক্তি ও বিশেষজ্ঞ সহায়তার ওপর নির্ভর করে, সেগুলো সরবরাহের সঙ্গে যুক্তরাষ্ট্রের শীর্ষ প্রযুক্তিপ্রতিষ্ঠানগুলোর অনেকে জড়িত। এর মধ্যে গুগল, প্যালান্টির ও মাইক্রোসফটের মতো প্রতিষ্ঠানও রয়েছে।

চলতি বছরের শুরুর দিকে আল–জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছিল, এসব প্রযুক্তির কিছু অংশ এমন পশ্চিমা সরকারগুলোর কাছেও রপ্তানি করা হয়েছে, যারা প্রকাশ্যে ইসরায়েল ও দেশটির কর্মকাণ্ডের সমালোচনা করে।মার্কিন প্রযুক্তিপ্রতিষ্ঠান প্যালান্টির ২০২৪ সালের জানুয়ারিতে ‘যুদ্ধসংশ্লিষ্ট কার্যক্রমে’ সহযোগিতার জন্য ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে একটি কৌশলগত অংশীদারত্ব চুক্তি করে।অন্যদিকে মাইক্রোসফটের আজুর ক্লাউড কম্পিউটিং প্ল্যাটফর্মে ফিলিস্তিনিদের ফোনে আড়ি পেতে সংগ্রহ করা বিপুলসংখ্যক কথোপকথনের রেকর্ড সংরক্ষণ করা হয়েছে বলে খবর প্রকাশিত হয়েছে।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

ইরানের কাছে ইউরোপে আঘাত হানার মতো শক্তিশালী ক্ষেপণাস্ত্র রয়েছে: ট্রাম্প ইরানের কাছে ইউরোপে আঘাত হানার মতো শক্তিশালী ক্ষেপণাস্ত্র রয়েছে: ট্রাম্প যে বনে শীত এলেই জড়ো হয় কোটি কোটি প্রজাপতি যে বনে শীত এলেই জড়ো হয় কোটি কোটি প্রজাপতি ইউরোপজুড়ে সামরিক আগ্রাসন বন্ধ করতে পুতিনকে অনুরোধ জানিয়েছেন ট্রাম্প ইউরোপজুড়ে সামরিক আগ্রাসন বন্ধ করতে পুতিনকে অনুরোধ জানিয়েছেন ট্রাম্প কুয়েতে সামরিক স্থাপনায় হামলা চালানোর কথা অস্বীকার ইরানের, যৌথ তদন্তের প্রস্তাব কুয়েতে সামরিক স্থাপনায় হামলা চালানোর কথা অস্বীকার ইরানের, যৌথ তদন্তের প্রস্তাব মোদি ক্ষমতায় না থাকলেও কি ভারত–ইসরায়েল সম্পর্ক অটুট থাকবে মোদি ক্ষমতায় না থাকলেও কি ভারত–ইসরায়েল সম্পর্ক অটুট থাকবে
advertisement

ভারতে জনপ্রিয়তার তুঙ্গে পাকিস্তানি নাটক, কাজে আসছে না নিষেধাজ্ঞা

ভারতে জনপ্রিয়তার তুঙ্গে পাকিস্তানি নাটক, কাজে আসছে না নিষেধাজ্ঞা
সামাজিক যোগাযোগমাধ্যম, ভিপিএন ও বিভিন্ন বিকল্প উপায়ে পাকিস্তানি নাটক দেখছেন ভারতীয়রা। এমনকি, নিষিদ্ধ নাটক ঘিরে আয়োজন করা হচ্ছে দর্শকদের সম্মিলিত প্রদর্শনী...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

রিমান্ড শেষে কারাগারে বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন

রিমান্ড শেষে কারাগারে বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন
জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের সাবেক খতিব মুফতি রুহুল আমিনকে পাঁচ দিনের রিমান্ড শেষে কারাগারে পাঠানো হয়েছে। শুক্রবার (২৭ নভেম্বর) ঢাকা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

যুক্তরাষ্ট্রের কাছ থেকে ২ তেলবাহী ট্যাংকার উদ্ধারের দাবি ইরানের

যুক্তরাষ্ট্রের কাছ থেকে ২ তেলবাহী ট্যাংকার উদ্ধারের দাবি ইরানের
যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর কাছ থেকে দুটি ইরানি তেলবাহী ট্যাংকার উদ্ধার করার দাবি করেছে ইরান। দেশটির নৌবাহিনীর কমান্ডার শাহরাম ইরানি এ দাবি করেছেন বলে জানিয়েছে বার্তা সংস্থা তাসনিম...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন