মূল সূত্র: বিস্তারিত পড়ুন
নারায়ণগঞ্জে ৭ খুন: আসামিদের আপিল শুনানি ৮ ডিসেম্বর পর্যন্ত মুলতবি
মূল সূত্র: বিস্তারিত পড়ুন
‘আইতাছে রে আইতাছে, শেখের বেটি আইতাছে’—এমন স্লোগান দিয়ে একটি মিছিলের ৪০ সেকেন্ডের ভিডিও পোস্ট করা হয়েছে কার্যক্রম নিষিদ্ধ বাংলাদেশ আওয়ামী লীগের ভেরিফায়েড ফেসবুক পেজে। ২৫ নভেম্বর পোস্ট করা ভিডিওটির ক্যাপশনে দাবি করা হয়, ‘বনানীতে মা–বোনদের নেতৃত্বে জনতার মিছিল’।তবে যাচাই করে দেখা গেছে, এটি বনানীতে ‘মা–বোনদের’ নেতৃত্বে হওয়া কোনো মিছিলের দৃশ্য নয়।
২৫ নভেম্বর গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতা–কর্মীদের একটি মিছিলের ভিডিও এটি।একই দাবিতে ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমের বিভিন্ন প্ল্যাটফর্মে ছড়িয়েছেন আওয়ামী লীগ ও এর সমর্থকগোষ্ঠীর বিভিন্ন পর্যায়ের ব্যক্তিরা। তাঁদের মধ্যে নিষিদ্ধ ছাত্রসংগঠন বাংলাদেশ ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সভাপতিও রয়েছেন।
শুধু ফেসবুকেই ৩৫টির বেশি পেজ ও প্রোফাইল থেকে ভিডিওটি বনানীর মিছিলের দৃশ্য বলে প্রচার করা হয়েছে।বনানীর দাবিতে ছড়িয়ে পড়া ভিডিওটির সঙ্গে মিল পাওয়া যায় ‘digbijoy24.com’ নামের একটি ফেসবুক পেজে পোস্ট করা মিছিলের ভিডিও।২৫ নভেম্বর পোস্ট করা চার মিনিটের বেশি সময়ের ওই ভিডিওতে বনানীর দাবিতে প্রচারিত ৪০ সেকেন্ডের ভিডিওতে উপস্থিত নারীদেরও দেখা যায়।
সূত্র: প্রথম আলো
রাজধানীর পুরান ঢাকার টিকাটুলির হোটেল ওসমানী ইন্টারন্যাশনালে ঢুকে কর্মকর্তা–কর্মচারীদের এলোপাতাড়ি ছুরিকাঘাত করা হয়েছে। এ ঘটনায় হোটেলটির ব্যবস্থাপক নাঈমুর রহমান (২৩) নিহত হয়েছেন। নাঈমুরকে বাঁচাতে গিয়ে গুরুতর আহত হয়েছেন হোটেলের মহাব্যবস্থাপক আবদুর রাজ্জাক (৫০) এবং কর্মী মো. হাসান (২৬) আহত হয়েছেন। তাঁদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সূত্র: প্রথম আলো
এমন বিয়ে ভূভারতে কেউ কি কখনো দেখেছে, যে বিয়েতে চার লাখ লোকের জন্য ভোজের এলাহি ব্যবস্থা করা হয়েছে, ৩০ লাখ রসগোল্লা ও ৫০ লাখ গুলাব জামুন তৈরি করা হয়েছে? মিষ্টি তৈরির জন্য দুধ বোঝাই ট্যাংকার এনে রাখা হয়েছে হেঁসেলে? খাবার তৈরির জন্য ভাড়া করা হয়েছে ৫০০ পাচক, খোঁড়া হয়েছে ৩০০ উনুন? কেউ কি কোনো দিন দেখেছে, একটা বিয়ে উপলক্ষে তৈরি করা হয়েছে ছয়টি হেলিপ্যাড, যাতে ভিআইপিরা সহজেই আসতে পারেন?
বিয়ের মণ্ডপ তৈরির জন্য প্রস্তুত করা হয়েছে ১০ বিঘা জমি, মণ্ডপসজ্জায় ব্যবহৃত হয়েছে নিউজিল্যান্ড থেকে আনা টিউলিপ এবং চীন ও দুবাই থেকে আনা অন্য নানা ধরনের ফুলের সঙ্গে বাহারি সব গাছ, যা দিয়ে মণ্ডপ সাজানো হয়েছে।
কেউ কি কোনোকালে দেখেছে, ১৫১টি গাড়ি চেপে বরযাত্রীদের হাজির হতে?আরও বিস্ময়, সেই বিয়ে হয়েছে ভারতের সবচেয়ে দরিদ্র রাজ্য বিহারে, যেখানকার জনগণের মাথাপিছু আয় বছরে ৮৪ হাজার রুপি, ভারতের গড় মাথাপিছু আয়ের চেয়ে যা ১ লাখ ৩৬ হাজার রুপি কম!সেই বিয়ে উপলক্ষে আয়োজন করা হয়েছিল ঘোড়দৌড়ের এক জমকালো আসরের।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।
মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন