খাবার খাওয়ার সঙ্গে সঙ্গে একের পর এক গরু অসুস্থ হয়ে পড়ছিল। মারা যায় দুটি গরু। পরিস্থিতি দেখে তড়িঘড়ি করে জবাই করা হয় আরও চারটি গরু। চাঁদপুর সদর উপজেলার বালিয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডে গরুর একটি খামারে আজ সকালে এ ঘটনা ঘটে। খামারমালিকের অভিযোগ, কেউ খাবারের সঙ্গে বিষ মিশিয়ে দেওয়ার কারণে এ ঘটনা ঘটেছে। খামারের তত্ত্বাবধায়ক আমির গাজী জানান, প্রতিদিনের মতো আজ সকালেও তিনি গরুগুলোকে খাবার দেন।
খাবার খাওয়ার কিছুক্ষণ পরই গরুগুলোর শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। বিষয়টি তাৎক্ষণিকভাবে খামারের মালিককে জানানো হয়।মালিক ঘটনাস্থলে পৌঁছানোর আগেই দুটি বাছুর মারা যায়। পরিস্থিতি বেগতিক দেখে চারটি গরু জবাই করে ফেলা হয়। অসুস্থ হয়ে পড়েছে আরও কয়েকটি গরু।খামারটির মালিক স্থানীয় আকবর গাজী। মারা যাওয়া, জবাই করা ও অসুস্থ হয়ে পড়া মোট সাতটি গরুর আনুমানিক দাম ১৫ লাখ টাকা বলে তিনি জানান।
আকবর গাজী বলেন, তাঁর ভাই কালু গাজীর সঙ্গে দীর্ঘদিন ধরে সম্পত্তি নিয়ে বিরোধ চলে আসছে।
সূত্র: প্রথম আলো

এআই কাদের জন্য আশীর্বাদ হতে পারে, ফেরাবে সুদিন
শ্রেণিকক্ষে মোবাইল নিষিদ্ধ করলেই কি শিশুর শেখার পরিবেশ তৈরি হবে
হামের উপসর্গে ৭ জনের মৃত্যু
চিংড়ি মাছের কি রক্ত নেই?
৫ হাজার দৌড়বিদের অংশগ্রহণে হলো ডিএনসিসি আন্তর্জাতিক হাফ ম্যারাথন

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন