দেশে সর্বশেষ ২৪ ঘণ্টায় (গতকাল বৃহস্পতিবার থেকে আজ শুক্রবার) হামের উপসর্গ নিয়ে আরও সাতজনের মৃত্যু হয়েছে। এ সময় দেশের বিভিন্ন স্থানে ১ হাজার ২৭৩ জনের মধ্যে হামের উপসর্গ দেখা গেছে।
আর এ সময় ৭৮ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে।গত ২৪ ঘণ্টায় যে সাতজন মারা গেছে, তার মধ্যে ঢাকা ও সিলেট বিভাগে তিনজন করে এবং খুলনা বিভাগের একজন।স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম ও এর উপসর্গ নিয়ে মোট ১ হাজার ৩৭৮ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে হামের উপসর্গ নিয়ে মারা গেছে ১ হাজার ২৭২ জন। আর হাম শনাক্ত হওয়ার পর মারা গেছেন ১০৬ জন।
সব মিলিয়ে মারা যাওয়া ব্যক্তির সংখ্যা ১ হাজার ৩৭৮ জন।আজ স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া বুলেটিনে বলা হয়, হামের উপসর্গ নিয়ে সবচেয়ে বেশি ৫৬৬ জনের মৃত্যু হয়েছে ঢাকা বিভাগে।
সূত্র: প্রথম আলো

এআই কাদের জন্য আশীর্বাদ হতে পারে, ফেরাবে সুদিন
শ্রেণিকক্ষে মোবাইল নিষিদ্ধ করলেই কি শিশুর শেখার পরিবেশ তৈরি হবে
চিংড়ি মাছের কি রক্ত নেই?
৫ হাজার দৌড়বিদের অংশগ্রহণে হলো ডিএনসিসি আন্তর্জাতিক হাফ ম্যারাথন
ডায়াবেটিসের রোগী কি ডাবের পানি খেতে পারবেন

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন