ব্রিফিংয়ে ঐক্যের সমন্বয়ক ও জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ।
আজ শুক্রবার রাজধানীর মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে১১–দলীয় ঐক্যের সঙ্গে সংলাপের জন্য আলাদা সময় যাতে বরাদ্দ করা হয়, সে বিষয়ে নির্বাচন কমিশনের (ইসি) কাছে আবেদন করা হবে বলে জানিয়েছেন ঐক্যের সমন্বয়ক ও জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ।আজ শুক্রবার রাজধানীর মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে ১১–দলীয় ঐক্যের লিয়াজোঁ কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন হামিদুর রহমান আযাদ।বৈঠক শেষে ব্রিফিংয়ে জামায়াত নেতা হামিদুর রহমান আযাদ বলেন, স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে ২৯ নভেম্বর ১৯টি, ৩০ নভেম্বর ১৮টি এবং ১ ডিসেম্বর ১৮টি রাজনৈতিক দলের সঙ্গে সংলাপের সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন।
এ সংলাপ অর্থবহ করতে ১১-দলীয় ঐক্যের একসঙ্গে অংশ নেওয়ার বিষয়টি নির্বাচন কমিশনের জ্যেষ্ঠ সচিবকে জানানো হয়েছে।
সূত্র: প্রথম আলো

ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে জাতীয় ঐক্য হতে পারে: নাসীরুদ্দীন পাটওয়ারী

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন