advertisement

প্রত্যাহারের তিনদিন পরও থানা ছাড়েননি ওসি নোমান, ক্ষোভ দাগনভূঞায়

ফটো কার্ড প্রিন্ট
যুব মহিলা লীগের এক নেত্রীর সঙ্গে আপত্তিকর ফোনালাপ ফাঁসের ঘটনায় থানা থেকে প্রত্যাহারের তিন দিন পরও দায়িত্ব হস্তান্তর করেননি ফেনীর দাগনভূঞা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়জুল আজিম নোমান। সূত্র জানায়, তিনি থানা ছাড়েননি, আবার জেলা পুলিশ লাইন্সেও সংযুক্ত...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে জাতীয় ঐক্য হতে পারে: নাসীরুদ্দীন পাটওয়ারী ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে জাতীয় ঐক্য হতে পারে: নাসীরুদ্দীন পাটওয়ারী ওয়ান ব্যাংকে অফিসার নিয়োগ, থাকতে হবে স্নাতক পাস ওয়ান ব্যাংকে অফিসার নিয়োগ, থাকতে হবে স্নাতক পাস শ্রীলঙ্কায় গণকবর, ৩৫ বছর আগের মুসলিম গণহত্যার প্রশ্ন ফের সামনে শ্রীলঙ্কায় গণকবর, ৩৫ বছর আগের মুসলিম গণহত্যার প্রশ্ন ফের সামনে ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি ৬১৯ ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি ৬১৯ শিশুপার্কের বেঞ্চে বসে কাঁদায় নারীকে জরিমানা শিশুপার্কের বেঞ্চে বসে কাঁদায় নারীকে জরিমানা
advertisement

মৃত্যুর আগপর্যন্ত যে যার মতো অস্বীকার করে যাবে: অস্ট্রেলিয়ার বল টেম্পারিং কেলেঙ্কারি নিয়ে বেন স্টোকস

মৃত্যুর আগপর্যন্ত যে যার মতো অস্বীকার করে যাবে: অস্ট্রেলিয়ার বল টেম্পারিং কেলেঙ্কারি নিয়ে বেন স্টোকস
ইংল্যান্ডের সাবেক অধিনায়ক বেন স্টোকস

ক্রিকেট মাঠের একটি ঘটনা। তার রেশ ছড়িয়ে পড়েছে মাঠের বাইরেও। খেলোয়াড় থেকে শুরু করে তাঁদের পরিবার, এমনকি দলের সহকর্মীরাও জড়িয়ে পড়েছেন সেই বিতর্কে। প্রায় আট বছর পর আবারও আলোচনায় ২০১৮ সালের কেপটাউন টেস্টের বল টেম্পারিং কেলেঙ্কারি। এবার সেই বিতর্ক থামানোর আহ্বান জানিয়েছেন ইংল্যান্ডের সাবেক অধিনায়ক বেন স্টোকস।পুরো ঘটনাকে ‘ডিনাই আনটিল ইউ ডাই’ পরিস্থিতি হিসেবে বর্ণনা করেছেন ইংল্যান্ডের এই অলরাউন্ডার।

তাঁর ধারণা, কেপটাউন টেস্টে আসলে কী ঘটেছিল, তার পুরো সত্য অদূরভবিষ্যতে জানা কঠিন।স্টোকস মনে করেন, স্যান্ডপেপার বিতর্কে নতুন করে মাথাচাড়া দিয়ে ওঠা সংশ্লিষ্ট ব্যক্তিদের অপ্রয়োজনীয় মানসিক চাপ ও উদ্বেগের মধ্যে ফেলছে।

নিজের নতুন পডকাস্ট ‘দ্যাটস নট ক্রিকেট’-এর উদ্বোধনী অনুষ্ঠানে স্টোকস বলেছেন, ‘এই পুরো ঘটনায় জড়িত খেলোয়াড়, স্টাফ, ম্যানেজমেন্ট, তাঁদের পরিবার ও বন্ধুদের কথা বিবেচনা করলে এখন সবচেয়ে ভালো হবে, বিষয়টি এখানেই থেমে যাওয়া।’স্টোকস আরও বলেছেন, ‘এমন মানুষও এর প্রভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন, যাঁদের কোনোভাবেই এর মধ্যে পড়ার কথা নয়।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

এআই কাদের জন্য আশীর্বাদ হতে পারে, ফেরাবে সুদিন

এআই কাদের জন্য আশীর্বাদ হতে পারে, ফেরাবে সুদিন
কৃত্রিম বুদ্ধিমত্তা

মুখস্থ, পুনরুৎপাদন আর ছকবাঁধা কাজের দায় যন্ত্র নিয়ে নিচ্ছে। প্রশ্ন করা, অর্থ খোঁজা, অন্যের অনুভব-অনুভূতি বোঝা, সমাজকে ব্যাখ্যা করা, সৃজনশীলতাকে উসকে দেওয়াই হবে এআই থেকে দাসত্বমুক্তির উপায়। লিখেছেন হেলাল মহিউদ্দীনবাংলাদেশের অর্থনীতির তিনটি অন্যতম বড় খুঁটি হচ্ছে পোশাকশিল্প, প্রবাসী শ্রম আর ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি।

সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) জুলাই মাসের নীতিপত্র জানিয়েছে, কেবল স্বয়ংক্রিয়করণেই পেশাকশিল্প খাতের ১২ লাখ ২০ হাজার পর্যন্ত শ্রমিকের চাকরি হুমকিতে। ২০৪১ সালের মধ্যে নারী পোশাকশ্রমিকের কাজের ৬০ শতাংশ পর্যন্ত বিলুপ্ত হতে পারে। স্বল্পোন্নত দেশের তালিকা থেকে উত্তরণের পর শুল্ক–সুবিধা হারালে কারখানাগুলো খরচ কমাতে আরও দ্রুত যন্ত্রের দিকে ঝুঁকবে।ভিন্নমত দিয়েই লেখাটি শুরু করছি। পোশাকশিল্প আগাগোড়াই শ্রমঘন।

নারীদের ‘নিম্বল ফিঙ্গার’ বা ‘নমনীয় আঙুল’ শিল্পটির প্রাণ।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

শ্রেণিকক্ষে মোবাইল নিষিদ্ধ করলেই কি শিশুর শেখার পরিবেশ তৈরি হবে

শ্রেণিকক্ষে মোবাইল নিষিদ্ধ করলেই কি শিশুর শেখার পরিবেশ তৈরি হবে
শিশুদের হাত থেকে মোবাইল সরিয়ে দেওয়া তুলনামূলক সহজ। কিন্তু তাদের সামনে এমন সমস্যা, বই ও শেখার অভিজ্ঞতা তুলে দেওয়া, যার সঙ্গে তারা দীর্ঘ সময় থাকতে চাইবে—সেটিই আসল কাজ।

বাংলাদেশের মাধ্যমিক বিদ্যালয়ের শ্রেণিকক্ষে শিক্ষক ও শিক্ষার্থী—উভয়ের মোবাইল ফোন নিয়ে প্রবেশ ও ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে। ১৮ নভেম্বর জাতীয় সংসদে শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন এ তথ্য জানিয়েছেন (‘শ্রেণিকক্ষে শিক্ষক-শিক্ষার্থীদের মোবাইল ফোন ব্যবহার নিষিদ্ধ, বললেন শিক্ষামন্ত্রী’, অনলাইন প্রথম আলো, ১৮ নভেম্বর ২০২৬)। তিনি আরও জানিয়েছেন, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর ইতিমধ্যে এ বিষয়ে আদেশ জারি করেছে।

সিদ্ধান্তটি গুরুত্বপূর্ণ। কারণ, আমরা যখন স্কুলে প্রযুক্তি, রোবোটিকস ও কৃত্রিম বুদ্ধিমত্তা শেখানোর উদ্যোগ নিচ্ছি, তখন শ্রেণিকক্ষ থেকে মোবাইল ফোন সরিয়ে দেওয়ার প্রয়োজন হচ্ছে কেন?প্রশ্নটির উত্তর খুঁজতে আমরা সুইডেনের দিকে তাকাতে পারি।একসময় মনে করা হতো, শ্রেণিকক্ষ যত বেশি ডিজিটাল হবে, শিক্ষার মানও তত বাড়বে।

শিক্ষার্থীদের হাতে ট্যাবলেট, আইপ্যাড কিংবা ল্যাপটপ তুলে দেওয়াকে শিক্ষার আধুনিকায়নের অন্যতম লক্ষণ হিসেবে দেখা হতো।এমনকি প্রত্যেক শিশুর জন্য ল্যাপটপ শিরোনামে একটি আন্দোলনও গড়ে তোলার চেষ্টা করা হয়েছে।স্কুলে স্মার্টফোন ব্যবহারের সুস্পষ্ট নীতিমালা কেন করা দরকারশিক্ষক নিয়োগে কেন ‘শিক্ষা সার্ভিস কমিশন’ গঠন করা দরকার আর ইউরোপের সুইডেন ছিল এই পরিবর্তনের সামনের সারির অন্যতম দেশ।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন