মহান মুক্তিযুদ্ধের বিজয় সামনে রেখে শুরু হলো প্রথমা প্রকাশনের ‘বিজয়ের বইমেলা ২০২৬’। শুক্রবার ছুটির দিনের বিকেলে বাংলা একাডেমি চত্বরে মেলার উদ্বোধন করেন বিশিষ্ট কথাসাহিত্যিক আনোয়ারা সৈয়দ হক। উদ্বোধনী অনুষ্ঠানে লেখক, প্রকাশক ও অতিথিরা বক্তব্য দেন। পরিবেশন করা হয় দেশাত্মবোধক গান। মেলায় প্রথমা প্রকাশনসহ দেশের বিভিন্ন প্রকাশনীর বইয়ের পাশাপাশি পাওয়া যাচ্ছে বিদেশি বই ও সাময়িকী।
প্রথমা প্রকাশনের বইয়ে ২৫ থেকে ৭০ শতাংশ পর্যন্ত ছাড় দেওয়া হচ্ছে। এইচএসবিসি ব্যাংকের সহযোগিতায় বাংলা একাডেমির উন্মুক্ত প্রাঙ্গণে আয়োজিত এই বইমেলা চলবে ৬ ডিসেম্বর পর্যন্ত।‘প্রথমা বিজয় বইমেলা ২০২৬’–এ স্টলে সাজানো বইয়ের পসরা থেকে পছন্দের বই দেখছেন দুই তরুণী। ‘প্রথমা বিজয় বইমেলা ২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন প্রথমার মেরিনা ইয়াসমিন।
‘প্রথমা বিজয় বইমেলা ২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন প্রথম আলোর নির্বাহী সম্পাদক ও কবি সাজ্জাদ শরিফ।
সূত্র: প্রথম আলো

কাঞ্চনজঙ্ঘা থেকে চা-বাগান, মুগ্ধ করবে পঞ্চগড়
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে ককটেল বিস্ফোরণ, শিক্ষার্থীসহ আহত দুজন
মেট্রোরেলে নাশকতা ঠেকাতে বাড়তি পুলিশ চেয়েছে ডিএমটিসিএল, নেওয়া হয়েছে সতর্কতামূলক ব্যব...
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের লোক ভেবে ইসলামি বক্তার গাড়িতে হামলা, ভাঙচুর
১০০ টাকার তিনটি নোটের দাম ২৫ হাজার টাকা, কারণ কী?

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন