দেশে অতিদরিদ্র মানুষের জন্য খোলা ব্যাংক হিসাব আছে ৩৫ লাখের বেশি।জুনে এসব হিসাবে জমা ছিল ২৯২ কোটি টাকা, যা সেপ্টেম্বরে কমে হয় ২৭৩ কোটি টাকা।প্রতিটি হিসাবে গড় জমা ৮৩৩ টাকা থেকে কমে ৭৭৪ টাকায় নেমেছে।একই সময়ে এ ধরনের ব্যাংক হিসাবের সংখ্যা বেড়েছে ২৪ হাজার।একসময় ব্যাংকিং সেবার বাইরে থাকা কৃষক, শ্রমিক ও নিম্ন আয়ের মানুষ এখন মাত্র ১০, ৫০ কিংবা ১০০ টাকা দিয়েই ব্যাংক হিসাব খুলতে পারেন।
বিশেষ এই সুবিধার আওতায় দেশে ব্যাংক হিসাবের সংখ্যা এখন প্রায় তিন কোটি।তবে ব্যাংকিং সেবায় এসব মানুষের অংশগ্রহণ বাড়লেও তাঁদের হিসাবে জমা অর্থের পরিমাণ কমছে। বিশেষ করে অতিদরিদ্র মানুষ ও সরকারি সামাজিক নিরাপত্তা কর্মসূচির সুবিধাভোগীদের ব্যাংক হিসাবে আমানত কমেছে উল্লেখযোগ্য হারে।বাংলাদেশ ব্যাংকের বিশেষ সুবিধার ব্যাংক হিসাব বা ‘নো-ফ্রিল অ্যাকাউন্ট’ নিয়ে প্রকাশিত সর্বশেষ ত্রৈমাসিক প্রতিবেদনে এমন চিত্র উঠে এসেছে।
প্রতিবেদনটি তৈরি করা হয়েছে চলতি বছরের জুলাই–সেপ্টেম্বর সময়ের তথ্য নিয়ে।বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, গত সেপ্টেম্বর শেষে ১০, ৫০ ও ১০০ টাকায় খোলা ব্যাংক হিসাবগুলোতে মোট আমানত ছিল প্রায় ৫ হাজার ৩৭০ কোটি টাকা।
সূত্র: প্রথম আলো

কাঞ্চনজঙ্ঘা থেকে চা-বাগান, মুগ্ধ করবে পঞ্চগড়
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে ককটেল বিস্ফোরণ, শিক্ষার্থীসহ আহত দুজন
মেট্রোরেলে নাশকতা ঠেকাতে বাড়তি পুলিশ চেয়েছে ডিএমটিসিএল, নেওয়া হয়েছে সতর্কতামূলক ব্যব...
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের লোক ভেবে ইসলামি বক্তার গাড়িতে হামলা, ভাঙচুর
১০০ টাকার তিনটি নোটের দাম ২৫ হাজার টাকা, কারণ কী?

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন