নাগরিকদের মুঠোফোনের কল ডিটেইলস রেকর্ডসহ (সিডিআর) বিভিন্ন স্পর্শকাতর ও ব্যক্তিগত তথ্য অবৈধভাবে সংগ্রহ করে বিক্রির অভিযোগে রবিউল ইসলাম (২৬) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশের স্পেশাল রেসপন্স ইউনিটের (এসআরইউ) ইন্টেলিজেন্স অ্যানালাইসিস বিভাগ গত বৃহস্পতিবার রাতে রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে।পুলিশের দাবি, রবিউল একটি তথ্য পাচার চক্রের সক্রিয় সদস্য।
অর্থের বিনিময়ে সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন অ্যাপের মাধ্যমে নাগরিকদের ব্যক্তিগত এসব তথ্য বিক্রি করা হচ্ছিল, যা নাগরিকের গোপনীয়তাকে ঝুঁকির মুখে ফেলেছে।এসআরইউ-ইন্টেলিজেন্স অ্যানালাইসিস বিভাগের উপকমিশনার মো. নাজমুল আলম প্রথম আলোকে বলেন, ‘নাগরিকদের ব্যক্তিগত ও গোপনীয় তথ্যই ছিল রবিউল চক্রের বেচাকেনার পণ্য।
মুঠোফোনের কল ডিটেইলস রেকর্ড (সিডিআর) থেকে শুরু করে বিভিন্ন স্পর্শকাতর তথ্য অবৈধভাবে সংগ্রহ করে অর্থের বিনিময়ে বিক্রি করতেন তাঁরা।’পুলিশের এই কর্মকর্তা আরও জানান, রবিউল ও তাঁর চক্রের সদস্যরা দীর্ঘদিন ধরে সাধারণ মানুষের সিডিআরসহ বিভিন্ন গোপনীয় তথ্য অবৈধভাবে সংগ্রহ করে আসছিলেন।
সূত্র: প্রথম আলো

মক্কা চুক্তি নিয়ে পাকিস্তান কি বেকায়দায় পড়ছে
গুজব ছড়ালে কঠোর ব্যবস্থা: আইজিপি
কাঞ্চনজঙ্ঘা থেকে চা-বাগান, মুগ্ধ করবে পঞ্চগড়
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে ককটেল বিস্ফোরণ, শিক্ষার্থীসহ আহত দুজন
মেট্রোরেলে নাশকতা ঠেকাতে বাড়তি পুলিশ চেয়েছে ডিএমটিসিএল, নেওয়া হয়েছে সতর্কতামূলক ব্যব...

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন