কানাডার কুইবেক প্রদেশের উত্তরাঞ্চলের বনাঞ্চলের দিকে ওপর থেকে তাকালে গোল একটি বলয় চোখে পড়ে। চারপাশ দিয়ে আংটির মতো বৃত্তাকার জলরাশি আর ঠিক মাঝখানে মাথা তুলে দাঁড়িয়ে আছে একটি পাহাড়। অদ্ভুত এ ভূপ্রকৃতি দেখতে অবিকল মানুষের চোখের মতো হওয়ায় এর নাম দেওয়া হয়েছে ‘কুইবেকের চোখ’।বিজ্ঞানীদের তথ্য অনুযায়ী প্রায় ২১ কোটি ৪০ লাখ বছর আগে প্রায় পাঁচ কিলোমিটার চওড়া এক দানবীয় উল্কাপিণ্ড প্রচণ্ড বেগে আছড়ে পড়েছিল কানাডার এ অঞ্চলে।
সে আঘাতের তীব্রতা এতটাই বেশি ছিল যে এর ফলে ছিটকে যাওয়া ধ্বংসাবশেষ ছড়িয়ে পড়েছিল সুদূর জাপান পর্যন্ত। ধারণা করা হয়, এ মহাজাগতিক বিস্ফোরণে সাগরের বিপুল জলজ প্রাণী ও বাস্তুতন্ত্র এক নিমেষে ধ্বংস হয়ে গিয়েছিল। উল্কাপাতের সেই তীব্র ধাক্কায় ভূত্বক ধসে গিয়ে তৈরি হয় ৭২ কিলোমিটার চওড়া ‘ম্যানিকোউগান গহ্বর’ যা পৃথিবীর বুকে টিকে থাকা সবচেয়ে প্রাচীন ও সংরক্ষিত উল্কাপাতের স্থলগুলোর একটি।
আঘাতের পর ভূগর্ভের শিলাস্তর তীব্রবেগে উল্টো দিকে ছিটকে ওপরে উঠে আসে।
সূত্র: প্রথম আলো

এবার ছলেবলে লোকসভার আসন বৃদ্ধিতে বিজেপি মরিয়া
রোমিও স্পাই: প্রেমিক সেজে নারী কর্মকর্তাদের প্রেমের ফাঁদে ফেলতেন সুদর্শন তরুণেরা
বন্যার পানিতে কায়াকে চড়ে কুকুরের ঘোরার ভিডিও ভাইরাল
জলদস্যুরাজের হাতে মোগল জাহাজের পরিণতি
বাবানের ছুটি

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন