বয়স আসলেই সংখ্যামাত্র। অন্তত বলিউডে বেব 'বেবো'র কাছে তো বটেই। সেই ডন সিনেমার ইয়ে মেরা দিল বা রা-ওয়ান এর ছাম্মাক ছাল্লো গানে এর আগে বলিউড বাদশাহ শাহরুখের সঙ্গে পর্দা মাতিয়েছেন তিনি আবেদনময়ী লুকে। এর বেশ কয়েক বছর পর এবার শাহরুখ খানের নতুন সিনেমা কিং-এর সদ্য মুক্তি পাওয়া আইটেম গান ড্যাডি কুল-এ রীতিমতো বাজিমাত করলেন তিনি। এখানে রেড হট বোল্ড লুকে তাক লাগিয়েছেন কারিনা কাপুর খান ওরফে বেবো।
এদিকে অল ব্ল্যাকে 'ড্যাডি কুল' শাহরুখ এখানে বয়স লুকানোর কোনও চেষ্টাই করেননি। কিন্তু এইজিং লাইক আ ফাইন ওয়াইন কথাটা যেন তাঁর এই লুকের পরতে পরতেই দেখা যাচ্ছে। মনোক্রোম লাল ড্রেসে তাক লাগালেন বেবো সেই সঙ্গে আছেন কিং লুকে ড্যাডি কুল শাহরুখহাই থাই স্লিটে বোল্ড আমেজ। মিডরিফে গ্যাদার্ড ফেব্রিক। গভীর ভি নেকলাইনে এমন কোরিওগ্রাফি আসলেই রিস্কি। আর সেই রিস্কই নিয়েছেন বেবো। গলায় কালো স্ট্রিংয়ের পেনড্যান্ট। কানে স্টাড।
ডিটাচড বেল স্লিভস নজর কাড়ছে।
সূত্র: প্রথম আলো

শিশুযত্ন শুধু মায়ের দায়িত্ব নয়
গাজার প্রতি সংহতি কেন গণহত্যা থামাতে ব্যর্থ হলো
বিপিও ও আইটিইএস খাতে ১০ শতাংশ নগদ প্রণোদনার প্রস্তাব বাক্কোর
শেয়ার করা এআই-চ্যাট ও মেমোরি, আপনার কথোপকথন কতটা নিরাপদ
ধানমন্ডিতে ‘মোরগ পোলাও খাইয়ে’ সোনার দোকানে চুরি

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন