এলিয়েন হ্যান্ড সিনড্রোম একটি বিরল স্নায়বিক ব্যাধি। এ সমস্যায় আক্রান্ত ব্যক্তির একটি হাত (কখনো কখনো পা) তাঁর ইচ্ছা বা নিয়ন্ত্রণ ছাড়াই স্বতঃস্ফূর্তভাবে নড়াচড়া করে। রোগীর মনে হয়, হাতটি যেন তাঁর নিয়ন্ত্রণে নেই, হাতটি অন্য কারও। এ ধরনের অভিজ্ঞতায় রোগী ও তাঁর পরিবারের সদস্যরা ভয়, বিভ্রান্তি ও মানসিক অস্থিরতায় ভুগতে পারেন।কেন এমন হয়মস্তিষ্কের কিছু নির্দিষ্ট অংশ ক্ষতিগ্রস্ত হলে এলিয়েন হ্যান্ড সিনড্রোম দেখা দিতে পারে।
বিশেষ করে শরীরের নড়াচড়া নিয়ন্ত্রণ এবং মস্তিষ্কের দুই অংশের মধ্যে যোগাযোগ রক্ষার সঙ্গে যুক্ত এলাকাগুলো ক্ষতিগ্রস্ত হলে এ সমস্যা হয়। যেমন—করপাস ক্যালোসাম: মস্তিষ্কের দুই অংশের মধ্যে যোগাযোগ রক্ষা করে এই স্নায়ুতন্তু। এটি ক্ষতিগ্রস্ত হলে মস্তিষ্কের দুই অংশের সমন্বয় ব্যাহত হয়।ফ্রন্টাল লোব: মস্তিষ্কের এই অংশ স্বেচ্ছায় কোনো কাজ করার পরিকল্পনা ও নিয়ন্ত্রণে ভূমিকা রাখে।
এটি ক্ষতিগ্রস্ত হলে হাতের স্বাভাবিক নিয়ন্ত্রণ ব্যাহত হতে পারে।প্যারাইটাল লোব: স্পর্শের অনুভূতি ও শরীরের অবস্থান সম্পর্কে সচেতনতার সঙ্গে মস্তিষ্কের এই অংশ যুক্ত।
সূত্র: প্রথম আলো

তাঁরা বাসে আসতেন, সুযোগ বুঝে মিছিল করতেন, এরপর অন্য বাসে আগুন দিতেন, দাবি পুলিশের
সংসদ সদস্য এম এ মালেকের বাড়িতে পেট্রলবোমা হামলা
সন্তানকে ‘না’ বলার কৌশল: শাসন নাকি বন্ধুত্ব?
কারাফটকে মৃত সন্তান, মায়ের হাতে দুই মিনিট
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে কম্পিউটার সায়েন্সে এমএসসিতে ভর্তির সুযোগ

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন