ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) এক শিক্ষার্থী ও তাঁর পরিবারের সদস্যদের সঙ্গে বাসের চালক ও সহকারীর অসদাচরণের অভিযোগে ঠিকানা পরিবহনের প্রায় ২০টি বেশি বাস আটকে রেখেছিলেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। আজ শনিবার বিশ্ববিদ্যালয়ের মুহসীন হল মাঠে বাসগুলো আটকে রাখা হয়।
পরে মুচলেকা নিয়ে বেলা আড়াইটার পর বাসগুলো ছেড়ে দেওয়া হয়।গতকাল শুক্রবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের এক ছাত্রীর সঙ্গে ঠিকানা পরিবহনের একটি বাসের চালক ও সহকারীর অসদাচরণের প্রতিবাদে শিক্ষার্থীরা এ কর্মসূচি পালন করেন।
গতকাল ঢাকা বিশ্ববিদ্যালয়ের বর্তমান ও সাবেক শিক্ষার্থীদের ফেসবুক গ্রুপ ‘ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সংসদ-২’-এ দেওয়া এক পোস্টে ওই শিক্ষার্থী ঘটনার বর্ণনা দেন।ওই শিক্ষার্থী জানান, গতকাল সকালে মা ও বোনকে নিয়ে ঠিকানা পরিবহনের একটি বাসে সিটি কলেজ থেকে বাইপাইল যাচ্ছিলেন।
সূত্র: প্রথম আলো

তাঁরা বাসে আসতেন, সুযোগ বুঝে মিছিল করতেন, এরপর অন্য বাসে আগুন দিতেন, দাবি পুলিশের
সংসদ সদস্য এম এ মালেকের বাড়িতে পেট্রলবোমা হামলা
সন্তানকে ‘না’ বলার কৌশল: শাসন নাকি বন্ধুত্ব?
কারাফটকে মৃত সন্তান, মায়ের হাতে দুই মিনিট
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে কম্পিউটার সায়েন্সে এমএসসিতে ভর্তির সুযোগ

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন