রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন নতুন একটি পারমাণবিক সাবমেরিন উন্মোচন করেছেন।
মস্কোর দাবি, দেশটির নৌবহরে এটি প্রথম সাবমেরিন, যাতে শব্দের চেয়ে ৯ গুণ দ্রুতগতির রুশ ‘জিরকন’ হাইপারসনিক ক্ষেপণাস্ত্র যুক্ত করা হয়েছে।রুশ কর্তৃপক্ষ জানিয়েছে, ২০৩০ সালের মধ্যে দেশের নৌবহরে তারা আরও পাঁচটি পারমাণবিক সাবমেরিন যুক্ত করবে।ক্রেমলিনের প্রকাশিত এক ভিডিওতে দেখা গেছে, গতকাল শুক্রবার দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলীয় শহর সেভেরোদভিনস্কের সেভমাশ শিপইয়ার্ডে ‘পার্ম’ নামের সাবমেরিনটির পতাকা উত্তোলন অনুষ্ঠানে যোগ দেন পুতিন।
এর মধ্য দিয়ে সাবমেরিনটি আনুষ্ঠানিকভাবে নৌবাহিনীর কাছে হস্তান্তর করা হলো।রাশিয়ার পারমাণবিক চুল্লিবাহী জাহাজডুবি: নেপথ্যে কি পশ্চিমাদের গোপন ও ঝুঁকিপূর্ণ সামরিক অভিযানঅনুষ্ঠানে পুতিন বলেন, ‘বিশ্বের হাতে গোনা যে কয়টি দেশ এ ধরনের শক্তিশালী পারমাণবিক সাবমেরিন তৈরি করতে সক্ষম, রাশিয়া তাদের অন্যতম।
সূত্র: প্রথম আলো

যুদ্ধের অবসানে ইরানি নেতাদের হত্যার ছক ট্রাম্পের
যুদ্ধ শেষ করতে এবার ইরানের শীর্ষ নেতাদের হত্যার ছক কষছে ট্রাম্প প্রশাসন
প্রথম পাকিস্তানি মহাকাশচারী, চীনের স্টেশনে কী গবেষণা করবেন?
এবার ছলেবলে লোকসভার আসন বৃদ্ধিতে বিজেপি মরিয়া
রোমিও স্পাই: প্রেমিক সেজে নারী কর্মকর্তাদের প্রেমের ফাঁদে ফেলতেন সুদর্শন তরুণেরা

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন