মূল সূত্র: বিস্তারিত পড়ুন
কিশোরগঞ্জ-৩ আসনে বিএনপির মনোনয়ন চান ডা. এরশাদ
মূল সূত্র: বিস্তারিত পড়ুন
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বিরোধী নেতা গাদি আইজেনকটের সঙ্গে নতুন সরকারে পালাক্রমে প্রধানমন্ত্রীর দায়িত্ব পালনের একটি চুক্তির প্রস্তাব দিতে যাচ্ছেন। এ নিয়ে তিনি প্রস্তুতিও নিচ্ছেন। প্রস্তাব অনুযায়ী, জাতীয় ঐক্যের সরকার গঠিত হলে প্রথমে প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করবেন আইজেনকট। পরে দায়িত্ব নেবেন নেতানিয়াহু।গতকাল শুক্রবার রাতে ‘চ্যানেল ১৩’–এ প্রকাশিত এক প্রতিবেদনে এমন তথ্য জানানো হয়েছে।
নেতানিয়াহুর দল লিকুদ ও আইজেনকটের ইয়াশার পার্টির মধ্যে সম্ভাব্য জাতীয় ঐক্যের সরকার গঠনের আলোচনার মধ্যেই এমন খবর এল।চ্যানেল ১৩–কে প্রধানমন্ত্রী নেতানিয়াহুর দপ্তরের কর্মকর্তারা জানিয়েছেন, এই পদক্ষেপ নিয়ে নেতানিয়াহুর ঘনিষ্ঠ সহযোগীদের মধ্যে মতভেদ রয়েছে।অন্যদিকে দেশটির সরকারি সম্প্রচারমাধ্যম কান জানিয়েছে, অনানুষ্ঠানিক যোগাযোগের মাধ্যমে আইজেনকটের কাছে ইতিমধ্যে প্রস্তাবটি পৌঁছে দেওয়া হয়েছে।যোগাযোগটি অনানুষ্ঠানিক হওয়ায় লিকুদ চাইলে প্রস্তাব দেওয়ার বিষয়টি অস্বীকার করতে পারবে।
এ ধরনের সমঝোতার শর্ত নিয়েও দলটির মধ্যে মতপার্থক্য রয়েছে।আস্থা নেই আইজেনকটেরচ্যানেল ১৩-এর প্রতিবেদন অনুযায়ী, নেতানিয়াহুর প্রস্তাব নিয়ে আইজেনকট এখনো গভীর সন্দিহান।
সূত্র: প্রথম আলো
বিচার, মীমাংসা ও গণতান্ত্রিক সহিষ্ণুতা—এই তিন দ্বন্দ্বের সমন্বয় সাধন বাংলাদেশ রাষ্ট্রের জন্য এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ বলেও মনে করে বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্ক। তারা বলছে, গণতান্ত্রিক সহিষ্ণুতা প্রতিষ্ঠার জন্য একদিকে জুলাই হত্যাকাণ্ডের প্রকৃত অপরাধী ব্যক্তিদের বিচার ও সাজা দ্রুততম সময়ে নিশ্চিত করা প্রয়োজন। অন্যদিকে বিবদমান সব পক্ষের মধ্যে রাজনৈতিক মীমাংসাও (রিকনসিলিয়েশন) অতি দ্রুত সম্পন্ন করা জরুরি।
নইলে বাংলাদেশের জাতীয় রাজনীতিতে এখন যা চলছে, তা রাষ্ট্রের জন্য এক নিরন্তর ঝুঁকির কারণ হয়ে উঠবে।রাষ্ট্র ও জনগণকে অনাগত সংঘাত থেকে রক্ষার জন্য চলমান দ্বন্দ্বগুলো নিরসন করা অত্যন্ত প্রয়োজন উল্লেখ করে বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্ক বলেছে, শিক্ষাঙ্গন ও জাতীয় ক্ষেত্রে অতিদ্রুত একটি সহিষ্ণু গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করা বর্তমান সরকারের আবশ্যিক কর্তব্য।আজ শনিবার এক বিবৃতিতে এসব বিষয় উল্লেখ করেছে বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্ক।
সংগঠনটি বলছে, তারা শান্তি চায়, সংঘর্ষ ও সহিংসতা নয়।
সূত্র: প্রথম আলো
চট্টগ্রামের পটিয়ায় গ্রামীণ ব্যাংকের একটি শাখায় পেট্রলবোমা নিক্ষেপ করার অভিযোগ উঠেছে। ব্যাংকের ব্যবস্থাপক ও নৈশপ্রহরীরা দ্রুত বালু ও পানি দিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। আজ শনিবার ভোর পাঁচটার দিকে উপজেলার কাশিয়াইশে (পিঙ্গলা) এ ঘটনা ঘটে। ব্যাংকের ব্যবস্থাপকের দায়িত্বে থাকা শম্ভু চন্দ্র দে মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ভোরে দুর্বৃত্তরা ব্যাংকের দেয়ালে পেট্রলবোমা নিক্ষেপ করে অগ্নিসংযোগের চেষ্টা করে।
এ সময় ব্যাংকের নিচে দুই নৈশপ্রহরী পাহারায় ছিলেন। তিনি ওপরের একটি কক্ষে ঘুমিয়ে ছিলেন। শব্দ শুনে নিচে এসে দেয়ালের পাশে হালকা আগুন ও ধোঁয়া দেখতে পান। পরে তিনি ও নৈশপ্রহরীরা দ্রুত বালি দিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।শম্ভু চন্দ্র দে বলেন, ঘটনার পরপরই থানার ডিউটি অফিসারকে বিষয়টি জানানো হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে আলামত সংগ্রহ করেছে।
এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।ব্যাংক শাখার নৈশপ্রহরী মোহাম্মদ ফজল বলেন, তিনি ভোরে সড়কের পাশে ব্যাংকের প্রধান ফটকের সামনে দাঁড়িয়ে পাহারা দিচ্ছিলেন।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।
মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন