টিটন হত্যা মামলায় জিজ্ঞাসাবাদের সময় শীর্ষ সন্ত্রাসী এস এম আসলাম ওরফে সুইডেন আসলাম বিভ্রান্তিকর তথ্য দিচ্ছেন। আরেক শীর্ষ সন্ত্রাসী খন্দকার নাঈম আহমেদ টিটন হত্যাকাণ্ডের মূল রহস্য আড়াল করার চেষ্টা করছেন। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) এ তথ্য জানিয়েছে।এ অবস্থায় টিটন হত্যা মামলায় সুইডেন আসলামকে আবার পাঁচ দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত। আজ শনিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রিয়াদ হোসেন শুনানি শেষে এ আদেশ দেন।
এর আগে সুইডেন আসলামকে ১০ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা ডিবির রমনা জোনাল টিমের উপপরিদর্শক (এসআই) মো. ইরফান খান।রিমান্ড আবেদনে টিটন হত্যাকাণ্ডের নেপথ্যের বিরোধ, সুইডেন আসলামের সম্পৃক্ততা, অপরাধজগতে তাঁর প্রভাব এবং দীর্ঘ অপরাধজীবনের নানা তথ্য তুলে ধরেছে ডিবি। এতে বলা হয়েছে, রাজধানীর বছিলা গরুর হাটের ইজারা নিয়ে বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে।
এ ঘটনায় অপরাধজগতের একাধিক শীর্ষ সন্ত্রাসীর সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে।ডিবি বলছে, আগের পাঁচ দিনের রিমান্ডে জিজ্ঞাসাবাদের সময় আসলাম মামলার মূল রহস্য এড়িয়ে কৌশলে বিভ্রান্তিকর জবাব দিয়েছেন।
সূত্র: প্রথম আলো

আন্তবিশ্ববিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট
কার্যক্রম নিষিদ্ধ দলের মিছিলে যাদের চিহ্নিত করা যাবে, তাদের বাড়িঘর গুঁড়িয়ে দিতে হবে
কারাফটকে শেষবারের মতো সন্তানের মুখ দেখলেন যুব মহিলা লীগ নেত্রী
এআই, সিনেমা আর নতুন দিনের গল্প
কারাফটকে শেষবারের মতো সন্তানের মুখ দেখলেন যুব মহিলা লীগ নেত্রী

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন