উৎসব-আনন্দে চতুর্থ ইস্পাহানি-প্রথম আলো আন্তবিশ্ববিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট শুরু হয়েছে চট্টগ্রামে। আজ শনিবার দুপুরে বন্দর স্টেডিয়াম নামে পরিচিত শহরের শহীদ প্রকৌশলী শামসুজ্জামান স্টেডিয়ামে টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। জাতীয় সংগীত বাজিয়ে ও বেলুন উড়িয়ে উদ্বোধন করা হয় এই পর্বের। এ বছর ৭৭টি বিশ্ববিদ্যালয় অংশগ্রহণের আগ্রহ প্রকাশ করেছিল, যার মধ্যে ৫০টি দলকে নেওয়া হয়।
আজ আটটি দলের মধ্যে চারটি খেলা অনুষ্ঠিত হয়েছে।
উদ্বোধন শেষে খেলায় বলের দখল ও গোলের উচ্ছ্বাসে মেতে উঠেন খেলোয়াড়েরা।জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে খেলার অনুষ্ঠান উদ্বোধন করা হয় অতিথি ও খেলোয়াড়েরা বেলুন উড়িয়ে খেলা শুরু করেন চিটাগাং ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটির ও চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিমেল সায়েন্সেস ইউনিভার্সিটির খেলোয়াড়দের বল দখলের লড়াই বল দখলের লড়াইয়ে খেলোয়ারেরা সাউদার্ন ইউনিভার্সিটি বাংলাদেশের ও ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি চিটাগাং–এর খেলার দৃশ্য বল নিয়ন্ত্রণের চেষ্টায় পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ও প্রিমিয়ার ইউনিভার্সিটির দলের খেলা গোল দেওয়ার পর সতীর্থদের উল্লাস প্রতিযোগিতাপূর্ণ খেলায় বল নিয়ন্ত্রণে নেওয়া বল রুখে দিলেন গোলরক্ষক
সূত্র: প্রথম আলো

প্রথম আলোর বর্ষপূর্তিতে পাহাড়ের শিশুদের সঙ্গে বান্দরবান বন্ধুসভা
এক রাতের রোমান্টিক ট্রেনভ্রমণের খরচ ১ কোটি ৩০ লাখ টাকা, যেসব লাক্সারি উপভোগ করলেন প্...
উইচ্যাটে পরিচয়ের পর দেবীদ্বারে চীনা যুবক, বিয়ে দিতে রাজি হলো না মেয়ের পরিবার
বর-কনে গাছ, সানাই আর সাতপাক: টাঙ্গাইলে ব্যতিক্রমী বিয়ের উৎসব
নৌকাবাইচে মুখর হাতিরঝিল

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন