advertisement

বাবার উদ্‌যাপন ছেলেরও, রোনালদোর ‘এম’ নাচলেন জুনিয়রও

বাবার উদ্‌যাপন ছেলেরও, রোনালদোর ‘এম’ নাচলেন জুনিয়রও
ক্রিস্টিয়ানো রোনালদো ও রোনালদো জুনিয়র
ফটো কার্ড প্রিন্ট

বাবাকে অনুকরণ করার মধ্যে সন্তানের একধরনের আনন্দ আছে। বাবা কোনো কিছু করলে সন্তানও সেটা করতে চায়। ফুটবল মাঠেও সেই চিত্র নতুন নয়। গোলের পর বাবার বিশেষ উদ্‌যাপন দেখে ছেলেও একসময় সেটি অনুকরণ করতেন। ক্রিস্টিয়ানো রোনালদো ও তাঁর ছেলে ক্রিস্টিয়ানো জুনিয়রের গল্পটা তেমনই।আগে গোলের পর রোনালদো করতেন ‘সিইইউ’ উদ্‌যাপন। গোল করে লাফিয়ে উঠে ঘুরে দাঁড়িয়ে দুই হাত ছড়িয়ে ‘সিইইউ’ বলে চিৎকার। ছেলেও গোল পেলে বাবার মতো করতেন।

কিন্তু বাবা এখন উদ্‌যাপনের ধরন পাল্টেছেন। হাতের আঙুলগুলো পেঁচিয়ে তৈরি করছেন ইংরেজি ‘এম’ অক্ষরের মতো এক ভঙ্গি। নতুন এই উদ্‌যাপনের নাম দেওয়া যেতে পারে ‘এম’ উদ্‌যাপন।ছেলেও পিছিয়ে থাকবেন কেন! গত শুক্রবার আল ইত্তিহাদ অনূর্ধ্ব-১৭ দলের বিপক্ষে গোল করে বাবার নতুন উদ্‌যাপনই অনুকরণ করেছেন ক্রিস্টিয়ানো জুনিয়র। আল নাসর অনূর্ধ্ব-১৭ দলের হয়ে করেছেন জোড়া গোল। তাই ‘এম’ উদ্‌যাপন করতে হয়েছে দুবার।ম্যাচটি শেষ হয়েছে ২-২ গোলে।

জুনিয়রের প্রথম গোল ১৪ মিনিটে।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

রোহিতের ‘ডেপুটি’ হতে রাজি হননি বুমরা, অভিমান নাকি অন্য কোনো কারণ রোহিতের ‘ডেপুটি’ হতে রাজি হননি বুমরা, অভিমান নাকি অন্য কোনো কারণ আগের দুবার ফেসবুকে, এবার তামিম দিলেন মুশফিকের অবসরের ঘোষণা আগের দুবার ফেসবুকে, এবার তামিম দিলেন মুশফিকের অবসরের ঘোষণা রাজার অবিশ্বাস্য রানআউট মিস, সোশ্যাল মিডিয়ায় নানা ফিসফাস রাজার অবিশ্বাস্য রানআউট মিস, সোশ্যাল মিডিয়ায় নানা ফিসফাস টেস্ট চুক্তি থেকে বাদ পড়ে লাল বলে ফাটাফাটি আফ্রিদি, ৪ ম্যাচে ২৭ উইকেট টেস্ট চুক্তি থেকে বাদ পড়ে লাল বলে ফাটাফাটি আফ্রিদি, ৪ ম্যাচে ২৭ উইকেট উৎসবমুখর পরিবেশে চট্টগ্রামে শুরু বিশ্ববিদ্যালয়ছাত্রদের ফুটবল–লড়াই উৎসবমুখর পরিবেশে চট্টগ্রামে শুরু বিশ্ববিদ্যালয়ছাত্রদের ফুটবল–লড়াই
advertisement

এসএমই মেলায় সাতদিনে ১৪ কোটি ১৯ লাখ টাকা বিক্রি

এসএমই মেলায় সাতদিনে ১৪ কোটি ১৯ লাখ টাকা বিক্রি
জাতীয় এসএমই পণ্যমেলায় সাতদিনে ১৪ কোটি ১৯ লাখ টাকার পণ্য বিক্রি হয়েছে বলে জানিয়েছেন শিল্প মন্ত্রণালয়ের সচিব আব্দুন নাসের খান। তিনি বলেন, জাতীয় এসএমই...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

চবি জাতীয় ছাত্রশক্তির নেতৃত্বে ইসমাইল-ওমর

চবি জাতীয় ছাত্রশক্তির নেতৃত্বে ইসমাইল-ওমর
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শাখার জাতীয় ছাত্রশক্তির আগামী এক বছরের জন্য আংশিক কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি হিসেবে মো. ইসমাইল এবং সাধারণ সম্পাদক হিসেবে ওমর মুসান্না দায়িত্ব পেয়েছেন...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

মোহাম্মদপুরে তূর্যর দাফন, গাজীপুরের ডিসি বললেন, তার মায়ের প্যারোল আবেদন করা হয়নি

মোহাম্মদপুরে তূর্যর দাফন, গাজীপুরের ডিসি বললেন, তার মায়ের প্যারোল আবেদন করা হয়নি
ছেলের সঙ্গে মা শারমিন সুলতানা

কার্যক্রম নিষিদ্ধ যুব মহিলা লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক শারমিন সুলতানা শর্মীর সন্তান নিসর্গ হোসেন তূর্যর (১৫) মরদেহ ঢাকার মোহাম্মদপুর জামে মসজিদ কমপ্লেক্স কবরস্থানে দাফন করা হয়েছে। দাফনের আগে সেখানেই তার জানাজা হয়। তূর্যর মৃত্যু হয় গতকাল শুক্রবার রাত ১১টার দিকে। তার মা শারমিন সুলতানা সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারে বন্দী।

শেষবারের মতো তাকে দেখাতে তূর্যর মরদেহ আজ শনিবার নিয়ে যাওয়া হয় ওই কারাগারে। শারমিন সুলতানাকে প্যারোলে কেন মুক্তি দেওয়া হলো না, তা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা-সমালোচনা চলছে। বিষয়টি নিয়ে গাজীপুরের জেলা প্রশাসক (ডিসি) মো. নূরুল করিম ভূঁইয়া প্রথম আলোকে বলেন, শারমিন সুলতানার প্যারোলে মুক্তির কোনো আবেদন তাঁর কাছে আসেনি।ডান্ডাবেড়ি পায়ে বাবার জানাজায় ছাত্রদল নেতাশারমিনের পরিবারও বলছে, তারা প্যারোলের আবেদন করেনি।

তাঁর স্বামী শাহাদাৎ হোসেন নিপু প্রথম আলোকে বলেন, তাঁর স্ত্রীর প্যারোলে মুক্তির আবেদন করার বিষয়ে তাঁকে নিরুৎসাহিত করা হয়েছে।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন