সাত বছরের প্রেম। বিয়ের দিনও ঠিকঠাক। কিন্তু বিয়ে করতে গিয়ে বাধল বিপত্তি। শেষ পর্যন্ত কীভাবে বিয়ে করলেন জনপ্রিয় ভারতীয় কনটেন্ট ক্রিয়েটর কাভিয়া কার্নাটাক? ছবিতে ছবিতে জেনে নেওয়া যাক তাঁদের বিয়ের গল্প।সামাজিক যোগাযোগমাধ্যমে ঘুরে বেড়াচ্ছে জনপ্রিয় ভারতীয় কনটেন্ট ক্রিয়েটর কাভিয়া কার্নাটাক ও বরুণ পান্ডের বিয়ের ছবি ও ভিডিও।
কাভিয়া অবশ্য তরুণদের কাছে বেশি পরিচিত তাঁর ‘কেকে ক্রিয়েট’ প্ল্যাটফর্মের মাধ্যমে।ভারতের উত্তরাখন্ডের নৈনিতালে জন্ম কাভিয়ার। দিল্লি বিশ্ববিদ্যালয়ের লেডি শ্রীরাম কলেজ থেকে ইংরেজি সাহিত্যে স্নাতক করেছেন। পরে মুম্বাইয়ের টাটা ইনস্টিটিউট অব সোশ্যাল সায়েন্সেস থেকে মিডিয়া অ্যান্ড কালচারাল স্টাডিজে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।২৯ বছর বয়সী কাভিয়ার সঙ্গে বরুণ পান্ডের প্রেমের সম্পর্ক প্রায় সাত বছরের।
বরুণও ‘কেকে ক্রিয়েট’–এর সহপ্রতিষ্ঠাতা।
সূত্র: প্রথম আলো

ভারতে বারবার বিতর্কে, এই পাকিস্তানি তারকাকে কতটা চেনেন
‘ব্যাংকিং ডায়নামিকস’ বইয়ের মোড়ক উন্মোচন
পদ্মা সেতুর কাছে বিএনপির সঙ্গে সংঘর্ষে আওয়ামী লীগের দুই কর্মী নিহত
চলতি মৌসুমে দেশের সর্বনিম্ন তাপমাত্রা নেমেছে ১১ ডিগ্রি সেলসিয়াস
তিন বছরের অপেক্ষার অবসান হতে যাচ্ছে, প্রকাশের পথে ৪৬তম বিসিএসের গেজেট

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন