সরকারি–বেসরকারি বিভিন্ন স্থাপনায় পেট্রলবোমা হামলার পাশাপাশি আগুন দেওয়া হয়েছে বাস ও ট্রেনে। রেলপথের ফিশপ্লেট খুলে নাশকতার চেষ্টার ঘটনাও ঘটেছে। গতকাল শনিবার রাত থেকে আজ রোববার দুপুর পর্যন্ত দেশের অন্তত ২০ জেলায় নাশকতা, সংঘর্ষ ও সহিংসতার ঘটনা ঘটেছে।
প্রথম আলোর প্রতিনিধিদের পাঠানো তথ্য অনুযায়ী, গোপালগঞ্জ, শরীয়তপুর, মাদারীপুর, চট্টগ্রাম, জামালপুর, দিনাজপুর, ঢাকা, রাজশাহী, খুলনা, পাবনা, কুষ্টিয়া, রাজবাড়ী, বরগুনা, রংপুর, সিরাজগঞ্জ, গাজীপুর, ফেনী, নোয়াখালী, কক্সবাজার ও কুমিল্লায় এসব ঘটনা ঘটে।
এর বাইরে কিছু এলাকায় নাশকতার চেষ্টা করা হয়েছে।গোপালগঞ্জগোপালগঞ্জের বিভিন্ন সড়ক ও মহাসড়কের বেশ কিছু স্থানে গাছ কেটে, বিদ্যুতের খুঁটি ফেলে গতকাল রাত থেকে অবরোধ করেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতা–কর্মীরা।
সূত্র: প্রথম আলো

দেশের পুঁজিবাজারে প্রথম অরেঞ্জ বন্ডের যাত্রা শুরু, সুবিধা কারা পাবেন, কী কাজে লাগবে...
জলে ভাটার টান, অপরূপ হেমন্তের ‘কাউয়াদীঘি হাওর’
ঢাকেশ্বরী মন্দিরে বোমা হামলা করতে এসে নিষিদ্ধ ছাত্রলীগের নেতা আটক
আপরাইজিং উদ্যোক্তাদের নিয়ে হাল ফ্যাশন-এনেক্সের নতুন উদ্যোগ
পাবনায় নাবিল গ্রুপের পার্টনারস মিট অনুষ্ঠিত

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন