রাজধানীর ধানমন্ডির পূরবী জুয়েলার্সে চুরির পরিকল্পনা করা হয় প্রায় চার মাস আগে। মার্শাল সিকিউরিটি লিমিটেডের এক কর্মকর্তা ও মো. মিজান সিকদার নামের একজন চুরির এই পরিকল্পনা করেন। সেই অনুযায়ী মিজানকে জুয়েলারি দোকানটির নিরাপত্তাকর্মী হিসেবে ঢোকানো হয়। তিনি প্রায় তিন মাস গোপনে পর্যবেক্ষণ চালিয়ে যান। সোনা লেনদেন ও অন্যন্য তথ্য সংগ্রহ করতে থাকেন।
এরপর এক মাস আগে চক্রের আরও এক সদস্যকে মার্কেটের নিরাপত্তাকর্মী নিয়োগদাতা প্রতিষ্ঠান ঢাকা প্রপার্টি সার্ভিস লিমিটেডে যুক্ত করেন। পরে তাঁকে মার্কেটের নিরাপত্তাকর্মী হিসেবে নিয়োগ করা হয়। তবে এই দুজনের নিয়োগেই প্রয়োজনীয় সব তথ্য ভুল দেওয়া হয়। একইভাবে ১৫ দিন আগে ঢাকা প্রপার্টিতে আরও একজনকে নিয়োগ দেওয়া হয়। তিনি মার্কেটের হয়ে কাজ শুরু করেন।
পরিকল্পনা অনুযায়ী, এই চারজন নিজেদের সঙ্গে যোগাযোগ রক্ষায় মিথ্যা তথ্য দিয়ে তিনটি মুঠোফোন কেনেন।
সূত্র: প্রথম আলো

মোহাম্মদপুরে পেট্রলবোমাসহ কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের নেতা গ্রেপ্তার
এখন শরীয়তপুর নিয়েও উদ্বেগ, বাড়তি নিরাপত্তা
শহরে যাঁরা প্রান্তিক, তাঁরা আরও প্রান্তিক হয়ে পড়ছেন
দেশের পুঁজিবাজারে প্রথম অরেঞ্জ বন্ডের যাত্রা শুরু, সুবিধা কারা পাবেন, কী কাজে লাগবে...
জলে ভাটার টান, অপরূপ হেমন্তের ‘কাউয়াদীঘি হাওর’

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন