advertisement

শহরে যাঁরা প্রান্তিক, তাঁরা আরও প্রান্তিক হয়ে পড়ছেন

শহরে যাঁরা প্রান্তিক, তাঁরা আরও প্রান্তিক হয়ে পড়ছেন
অর্থনীতিবিদ সেলিম জাহান ‘বৈশ্বিক নগর ব্যবস্থায় বেদখলের মাধ্যমে দখল ও সামাজিক নিঃস্বতা: ন্যায্যতার দৃষ্টিকোণ থেকে পর্যালোচনা’ শীর্ষক সিম্পোজিয়ামে বক্তব্য দেন। ঢাকা, ২৯ নভেম্বর ২০২৬
ফটো কার্ড প্রিন্ট

শহরের একশ্রেণির মানুষের বাস্তুচ্যুতির সঙ্গে অন্য শ্রেণির মানুষের প্রাপ্তির বিষয়টি জড়িয়ে আছে। মানুষকে বাস্তুচ্যুত করা অন্যায্যতার সবচেয়ে নিকৃষ্ট রূপ। যাঁরা প্রান্তিক, তাঁরা আরও প্রান্তিক হয়ে পড়ছেন। অথচ সংবিধানে মানুষের জীবনের অধিকার নিশ্চিত করা হয়েছে। রোববার রাজধানীতে আয়োজিত ‘বৈশ্বিক নগর ব্যবস্থায় বেদখলের মাধ্যমে দখল ও সামাজিক নিঃস্বতা: ন্যায্যতার দৃষ্টিকোণ থেকে পর্যালোচনা’ শীর্ষক সিম্পোজিয়ামে বক্তারা এ কথা বলেন।

‘আরবান রেজিমস অব ডিসপসেশন ইন দ্য গ্লোবাল সাউথ: আ নিউ ডিবেট’ শীর্ষক বই প্রকাশ উপলক্ষে এই সিম্পোজিয়ামের আয়োজন করা হয়। বাঙলার পাঠশালা ফাউন্ডেশন ও ফ্রিডরিখ এবার্ট স্টিফটুং যৌথভাবে এ অনুষ্ঠান আয়োজন করে। বইটির সম্পাদক ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক লিপন মণ্ডল ও ডেভিড এল ব্রান্সমা।

বইটি প্রকাশ করেছে ব্রিল।অনুষ্ঠানে অর্থনীতিবিদ সেলিম জাহান বলেন, নগরের একশ্রেণির মানুষের বাস্তুচ্যুতির সঙ্গে অন্য শ্রেণির মানুষের প্রাপ্তির বিষয়টি জড়িয়ে আছে।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

মোহাম্মদপুরে পেট্রলবোমাসহ কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের নেতা গ্রেপ্তার মোহাম্মদপুরে পেট্রলবোমাসহ কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের নেতা গ্রেপ্তার এখন শরীয়তপুর নিয়েও উদ্বেগ, বাড়তি নিরাপত্তা এখন শরীয়তপুর নিয়েও উদ্বেগ, বাড়তি নিরাপত্তা পরিকল্পনা চার মাস আগে, এরপর নিরাপত্তাকর্মীর কাজ নেন তিনজন পরিকল্পনা চার মাস আগে, এরপর নিরাপত্তাকর্মীর কাজ নেন তিনজন দেশের পুঁজিবাজারে প্রথম অরেঞ্জ বন্ডের যাত্রা শুরু, সুবিধা কারা পাবেন, কী কাজে লাগবে এই অর্থ দেশের পুঁজিবাজারে প্রথম অরেঞ্জ বন্ডের যাত্রা শুরু, সুবিধা কারা পাবেন, কী কাজে লাগবে... জলে ভাটার টান, অপরূপ হেমন্তের ‘কাউয়াদীঘি হাওর’ জলে ভাটার টান, অপরূপ হেমন্তের ‘কাউয়াদীঘি হাওর’
advertisement

১৬ অতিরিক্ত ও যুগ্ম সচিবকে বাধ্যতামূলক অবসরে পাঠালো সরকার

১৬ অতিরিক্ত ও যুগ্ম সচিবকে বাধ্যতামূলক অবসরে পাঠালো সরকার
১২ জন অতিরিক্ত সচিব ও চারজন যুগ্ম সচিবকে বাধ্যতামূলক অবসর দিয়ে রোববার (২৯ নভেম্বর) রাতে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

রুদ্ধশ্বাস নাটক শেষে এশিয়া কাপ রাইজিং স্টারসে চ্যাম্পিয়ন শ্রীলঙ্কা

রুদ্ধশ্বাস নাটক শেষে এশিয়া কাপ রাইজিং স্টারসে চ্যাম্পিয়ন শ্রীলঙ্কা
নাটকীয় জয় শেষে শ্রীলঙ্কার ১১ নম্বর ব্যাটসম্যান গারুকা সানকেত

২১৭ রানের লক্ষ্য। ২৩.৩ ওভারেই ২ উইকেটে ১৪০ রান তুলে ফেলে শ্রীলঙ্কা ‘এ’। লঙ্কানরা সহজেই জিতে যাচ্ছে ধরে নিয়ে যাঁরা টেলিভিশন কিংবা অনলাইনে লাইভ সম্প্রচার বাদ অন্য কিছুতে মন দিয়েছেন তাঁরা ভুল করেছেন।কাতারের দোহার ওয়েস্ট এন্ড পার্ক ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে আজ এশিয়া কাপ রাইজিং স্টারসের পাকিস্তান ‘এ’-শ্রীলঙ্কা ‘এ’ ফাইনালে এরপর যা হয়েছে সেটিকে নাটক বললও কম বলা হয়। টপাটপ উইকেট হারিয়ে শ্রীলঙ্কা হয়ে যায় ১৯৮/৯।

শ্রীলঙ্কানদের মহাবিপদে ফেলেও সেখান থেকেই জিততে পারল না পাকিস্তান। ১১ নম্বর ব্যাটসম্যান গারুকা সানকেতকে (৪*) নিয়ে দলকে ১ উইকেটের জয় এনে দিয়েই মাঠ ছেড়েছেন ১০ নম্বর ব্যাটসম্যান লাহিরু সামারাকুন (১৫*)। ৪১.৩ ওভারে সফল রান তাড়া শেষে চ্যাম্পিয়ন শ্রীলঙ্কা ‘এ’। নিশান মাদুশকার ব্যাটে ভর করেই সহজ জয়ের পথে এগোচ্ছিল শ্রীলঙ্কা ‘এ’।

৮০ রানের তৃতীয় উইকেট জুটিতে তাঁর সঙ্গী অধিনায়ক পবন রত্নায়েক (৩০) যখন তৃতীয় ব্যাটসম্যান হিসেবে আউট হলেন, বোঝার উপায় ছিল কী নাটক জমিয়ে রেখেছে এই ম্যাচ।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

শ্রমিকদের বিক্ষোভ কমছে, কারখানায় উৎপাদন শুরু

শ্রমিকদের বিক্ষোভ কমছে, কারখানায় উৎপাদন শুরু
বেতন-ভাতা বাড়ানোর দাবিতে বিভিন্ন পোশাক কারখানার শ্রমিকদের বিক্ষোভ

চার সপ্তাহের বেশি সময় ধরা চলা পোশাকশ্রমিকদের আন্দোলনের পর তৈরি পোশাকশিল্পের পরিস্থিতির উন্নতি হচ্ছে। গতকাল শনিবার রাজধানীর মিরপুর, গাজীপুর ও সাভার এলাকার বেশির ভাগ পোশাক কারখানায় পুরোদমে উৎপাদন হয়। তবে বন্ধ থাকা অর্ধশতাধিক কারখানা পুরোদমে উৎপাদনে ফেরেনি ওই দিন। আজ রোববার পরিস্থিতির আরও কিছুটা উন্নতি হয়েছে। তাতে বন্ধ থাকা কারখানার সংখ্যা কমে এসেছে।

কারখানা খুলতে পারায় ঢাকার মিরপুর, গাজীপুর ও সাভার–আশুলিয়ার পোশাকশিল্পের মালিকদের মধ্যে কিছুটা স্বস্তি ফিরেছে। যদিও কারখানাভেদে তিন সপ্তাহ পর্যন্ত উৎপাদন ব্যাহত হয়েছে এসব এলাকার কিছু কিছু কারখানায়। উৎপাদন বন্ধের সেই ক্ষতি কীভাবে সমন্বয় করবেন, তা নিয়ে দুশ্চিন্তায় আছেন এসব কারখানার মালিকেরা। একাধিক শিল্পমালিক বলেন, বিদেশি ক্রেতাপ্রতিষ্ঠানগুলো সময়মতো পণ্য চাইছে। কোনো কোনো প্রতিষ্ঠান সময় দিলেও তা পর্যাপ্ত নয়।

ফলে উৎপাদন ও পণ্য জাহাজীকরণে অস্বাভাবিক চাপ তৈরি হয়েছে।শিল্প পুলিশ ও তৈরি পোশাকশিল্পের মালিকদের সংগঠন বিজিএমইএর তথ্যানুযায়ী, শনিবার ঢাকার মিরপুর, গাজীপুর ও সাভার–আশুলিয়ার ৩৭টি পোশাক কারখানা শ্রম আইনের ১৩(১) ও অনির্দিষ্টকালের জন্য বন্ধ ছিল।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন