advertisement
advertisement

ভাঙ্গা–কুয়াকাটা মহাসড়ক প্রকল্প একনেকে উঠছে ৩ নভেম্বর


ধরলা পোস্ট | প্রতিবেদক: DharlaPost প্রকাশিত: ২৩ অক্টোবর ২০২৬, ১০:৩২ অপরাহ্ণ
ভাঙ্গা–কুয়াকাটা মহাসড়ক প্রকল্প একনেকে উঠছে ৩ নভেম্বর

কুয়াকাটায় ‘পর্যটন কার্নিভ্যাল’-এ যোগ দিয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে বক্তব্য দেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত

advertisement

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত বলেছেন, ভাঙ্গা-কুয়াকাটা মহাসড়ক প্রকল্পটি ৩ নভেম্বর জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় উঠবে। এটা পাস হয়ে গেলে সর্বোচ্চ ২-৩ বছরের মধ্যে সড়ক উন্নয়নের কাজ শেষ হওয়ার কথা।

এ সড়কের কাজ বাস্তবায়ন হলে কুয়াকাটার জন্য বিরাট সম্ভাবনা তৈরি হবে।আজ শুক্রবার দুপুরে পটুয়াখালীর কুয়াকাটা পর্যটনকেন্দ্রে অনুষ্ঠিত দুই দিনব্যাপী ‘পর্যটন কার্নিভ্যাল’-এ যোগ দিয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে পর্যটনমন্ত্রী এ কথা বলেন। আজ এই কার্নিভ্যাল শুরু হয়।রশিদুজ্জামান বলেন, ‘আমাদের সরকার আসার পর বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, কূটনীতিকেরা আমাদের সঙ্গে দেখা করতে আসেন। এর কারণ হলো তাঁরা এ দেশে কিছু করতে চান।

আপনারা জেনে খুশি হবেন, বিনিয়োগ করার জন্য চার-পাঁচটা জায়গার নাম সবার আগে আসে।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর